শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: প্রস্তুতির শেষ ধাপে প্রশাসন, শুরু নির্বাচনী মালামাল বিতরণ মনপুরা উপকূলে নির্বাচনী সরঞ্জাম নিয়ে প্রিজাইডিং কর্মকর্তাদের ব্যস্ততা ঝিনাইদহে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হলো নির্বাচনী সরঞ্জাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সাঘাটায় পুলিশের ব্যাপক মোহড়া শান্তিপূর্ণ ভোটগ্রহণে প্রশাসনের সর্বোচ্চ প্রস্তুতি ঝিনাইদহে সংসদ নির্বাচন উপলক্ষে পুলিশের নিরাপত্তা তৎপরতা ঝিনাইদহে শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে র‌্যাবের কঠোর অবস্থান ভোরের চেতনা পত্রিকার সাংবাদিক আমজাদের অকাল মৃত্যু সাতক্ষীরায় নির্বাচন উপলক্ষে ভোট কেন্দ্রে সেনা টহল জোরদার বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নেতারা বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট দিতে বেকারি শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য মিছিল শাজাহানপুরে (বগুড়া-৭) ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণা সুষ্ঠু বাস্তবায়নে আলোচনা সভা। এবার ভোট মানে পরিবর্তন, ভোট মানে ধোবাউড়ার মুক্তি” ____বিএনপি মনোনীত সৈয়দ এমরান সালেহ প্রিন্স ধোবাউড়ায় অবৈধ বালু পরিবহনের সময় লড়ি জব্দ ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কায় চালকের হেলপার নিহত চালক আহত। মনপুরার বাংলা বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে ছাই ৭টি দোকান, ক্ষয়ক্ষতি ২ কোটি টাকার বেশি ভোটের দরজায় দাড়িয়ে ধষন: গাড়ি চালক ফারুকের লোমহষক কাহিনী। হেফাজতে ইসলামের আমীরের বক্তব্যে রাজনীতিতে নতুন উত্তাপ। সিলেটে চা-বাগানে পুলিশের হানা: ৬৯ বোতল মদসহ গ্রেফতার ১ গোলমুন্ডায় মুক্তিযোদ্ধা সন্তান সহ বিএনপি জাতীয় পার্টির পাঁচ জন নেতার জামায়াতে যোগদান বিকাশ–নগদ–রকেটে এক হাজার টাকার বেশি লেনদেন করা যাবে না।

যশোরের নাভারণে ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের ছিনতাইয়ে জড়িত তিনজন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টারঃ মোঃ রুবেল ইসলাম সিডর
  • আপডেট টাইম : শনিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৬৫ বার পঠিত

যশোরের নাভারণে ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের প্রায় আট লাখ টাকা ছিনতাইয়ে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে বেনাপোল থানার ভবেরবেড় ও বড়আঁচড়া থেকে তাদের গ্রেপ্তার ও ছিনতাইকৃত টাকা এবং অস্ত্র উদ্ধার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন বেনাপোল থানার সাদিপুর গ্রামের আহসানের ছেলে সুজন (২৫)।একই গ্রামের তৈয়ব মোড়লের ছেলে আনোয়ার (২৫) ও ভবেরবেড় এলাকার নুরুর ছেলে নোমান (১৯)। গত (২৪-২-২১) ইং তারিখ বৃহস্পতিবার বিকেলে নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বলেন, বুধবার দুপুরে নাভারণের শরীফ ট্রেডার্সের কর্মী শিমুল হোসেন টুটুল ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের ১৩ লাখ ৮০ হাজার টাকা বেনাপোলে ব্যাংকে জমা দিতে যান। এরই মধ্যে শরীফ ফোনে তার কর্মীকে ছয় লাখ টাকা ব্যাংকে জমা দিয়ে বাকিটা ফেরত আনতে বলেন। এজেন্ট মালিকের কথামতো সাত লাখ ৮০ হাজার টাকা ফেরৎ নিয়ে আসছিলেন টুটুল। যশোর-বেনাপোল মহাসড়কের মাঠপাড়ার নুর হোসেনের বাড়ির সামনে এলে টুটুলের কাছ থেকে সাত লাখ ৮০ হাজার টাকা ও মোবাইল ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এ ঘটনায় শার্শা থানায় মামলা করা হয়। বুধবার রাতে অভিযান চালিয়ে বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় ও বড়আঁচড়া থেকে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছেন ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত সাত লাখ ৬৪ হাজার টাকা, মোবাইল, ওয়ান শুটারগান ও ছিনতাইকাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করেছেন। ছিনতাই ও অস্ত্র উদ্ধারের ঘটনায় শার্শা ও বেনাপোল থানায় দুটি মামলা হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যশোর পিবিআইয়ের পুলিশ সুপার রেশমা শারমিন, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সালাহউদ্দিন শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) তৌহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) গোলাম রব্বানী শেখ ও ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাস প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com