শিরোনাম :
মিথ্যা মামলায় সাংবাদিক ও মানবাধিকার নেতা নুরুল হোসাইন গ্রেপ্তারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ প্রকাশ। বরিশাল জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত সিলিন্ডার গ্যাসের বাজারে সিন্ডিকেট: বিপাকে খুচরা ব্যবসায়ী, ঝুঁকছে ইলেকট্রিক চুলার দিকে ক্রেতারা গাজীপুরের শ্রীপুরের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করলেন জনাব আরিফুল ইসলাম সরকার। নাশকতা মামলায় আটক জেলে থেকেও পদে প্রধান শিক্ষক নির্যাতিত সাংবাদিকদের আস্থার ঠিকানা হয়ে উঠছে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) মির্জাপুরে কাভার্ড ভ্যানসহ একজন গ্রেফতার উদ্ধার ৭০ কার্টন সিগারেট সাতক্ষীরার সাবেক সংসদ আশরাফুজ্জামান আশু’র ফেসবুক আইডি হ্যাক, টাকা দাবি চট্টগ্রাম সীতাকুণ্ড হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এর উদ্যোগে লায়ন মোঃ আসলাম চৌধুরীর মত বিনিময় সভা ও কম্বল বিতরণী অনুষ্ঠান। শ্রীপুরে গণভোট ২০২৬ বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত শেরপুরে ধান ব্যবসায়ী হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ নেছারাবাদে ব্যবসায়ীর কাছে ডিবি পরিচয়ে চাঁদা দাবি করায় গ্রেফতার ১। রাজশাহী-১ আসনে বিএনপি প্রার্থী শরিফ উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ গলাচিপায় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে সচেতনতা বাড়াতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পদুয়ায় জ‌মির টপস‌য়েল কাটার দা‌য়ে ১টি স্ক্যাভেটর-৩টি ডাম্পার জব্দ। নওগাঁর মান্দায় উপজেলা চত্বরের রাস্তা নির্মাণে অনিয়মের সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে কর্তৃপক্ষ লালমোহন হাসপাতালের সামনে দুটি ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা। ফুলতলীর ঈসালে সাওয়াব মাহফিল : এক অনন্য দ্বীনি সমাবেশ কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে তিন লক্ষ টাকার পন্য আটক পাঁচবিবি যুবদলের দেশনেত্রীর উদ্দেশ্যে দোয়া মাহফিল

রবিবার পর্যন্ত অনশন বন্ধ করেছে বশেমুরবিপ্রবিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

 বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০
  • ৯৯০ বার পঠিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অপেক্ষমাণ তালিকায় থাকা অনশনরত শিক্ষার্থীরা রবিবার পর্যন্ত তাদের অনশন স্থগিত করেছে। গত ২৭ অক্টোবর থেকে টানা তিনদিন মতো অনশনের পর গত বৃহস্পতিবার সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাজিউর রহমানের আশ্বাসে তারা তাদের অনশন আপাতত স্থগিত করেছে বলে জানিয়েছে অনশনরত শিক্ষার্থীরা। তারা আরও জানায়, আগামী রবিবার তাদের ভর্তির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মিটিং ডেকেছেন। এরপর তাদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার টানা তৃতীয় দিন মতো ভর্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আমরণ অনশন চালিয়ে যাচ্ছিলো আট শিক্ষার্থী। অনশন কর্মসূচি পালন করতে গিয়ে বুধবার (২৮ অক্টোবর) মোঃ মিলন আলী ও দীপক চন্দ্র দাস নামের দুই অনশনরত শিক্ষার্থী অসুস্থ হয়ে তারা গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিল। পরে একটু সুস্থ হলে তারা পুনরায় আবার অনশনে অংশ নেয়। প্রসঙ্গত, বশেমুরবিপ্রবিতে ২০১৯-২০ শিক্ষাবর্ষে বিভিন্ন বিভাগে শিক্ষার্থী ভর্তির পর মোট ৪৪৪ টি আসন শূন্য রয়েছে। এসব শূন্য আসনের বিপরীতে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তির দাবি নিয়ে গত ২৭ অক্টোবর থেকে অনশন শুরু করে এসব শিক্ষার্থীরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com