শিরোনাম :
মিথ্যা মামলায় সাংবাদিক ও মানবাধিকার নেতা নুরুল হোসাইন গ্রেপ্তারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ প্রকাশ। বরিশাল জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত সিলিন্ডার গ্যাসের বাজারে সিন্ডিকেট: বিপাকে খুচরা ব্যবসায়ী, ঝুঁকছে ইলেকট্রিক চুলার দিকে ক্রেতারা গাজীপুরের শ্রীপুরের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করলেন জনাব আরিফুল ইসলাম সরকার। নাশকতা মামলায় আটক জেলে থেকেও পদে প্রধান শিক্ষক নির্যাতিত সাংবাদিকদের আস্থার ঠিকানা হয়ে উঠছে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) মির্জাপুরে কাভার্ড ভ্যানসহ একজন গ্রেফতার উদ্ধার ৭০ কার্টন সিগারেট সাতক্ষীরার সাবেক সংসদ আশরাফুজ্জামান আশু’র ফেসবুক আইডি হ্যাক, টাকা দাবি চট্টগ্রাম সীতাকুণ্ড হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এর উদ্যোগে লায়ন মোঃ আসলাম চৌধুরীর মত বিনিময় সভা ও কম্বল বিতরণী অনুষ্ঠান। শ্রীপুরে গণভোট ২০২৬ বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত শেরপুরে ধান ব্যবসায়ী হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ নেছারাবাদে ব্যবসায়ীর কাছে ডিবি পরিচয়ে চাঁদা দাবি করায় গ্রেফতার ১। রাজশাহী-১ আসনে বিএনপি প্রার্থী শরিফ উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ গলাচিপায় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে সচেতনতা বাড়াতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পদুয়ায় জ‌মির টপস‌য়েল কাটার দা‌য়ে ১টি স্ক্যাভেটর-৩টি ডাম্পার জব্দ। নওগাঁর মান্দায় উপজেলা চত্বরের রাস্তা নির্মাণে অনিয়মের সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে কর্তৃপক্ষ লালমোহন হাসপাতালের সামনে দুটি ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা। ফুলতলীর ঈসালে সাওয়াব মাহফিল : এক অনন্য দ্বীনি সমাবেশ কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে তিন লক্ষ টাকার পন্য আটক পাঁচবিবি যুবদলের দেশনেত্রীর উদ্দেশ্যে দোয়া মাহফিল

রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী জুই চাকমার হাটবারে গণসংযোগ ও পথসভা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৮৭ বার পঠিত

নাজিম আল হাসান রাঙ্গামাটি :

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ও গণতন্ত্র মঞ্চের সমর্থিত রাঙামাটি–২৯৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জুই চাকমার রাঙামাটিতে ব্যাপক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৬ ডিসেম্বর ২০২৫) সকাল ৭টা ৩০ মিনিটে গণসংযোগ কর্মসূচি শুরু হয় রাঙামাটি শহরের তবলছড়ি বাজার এলাকা থেকে। কর্মসূচিটি বনরূপা সমতাঘাট হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরূপা পেট্রোল পাম্প এলাকার সামনে এসে সমাপ্ত হয়। এ সময় নেতাকর্মীরা হাতবিলি ও স্লোগানের মাধ্যমে ভোটারদের কাছে দলের বার্তা পৌঁছে দেন।

বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা সভাপতি নির্মল বড়ুয়া মিলনের নেতৃত্বে অনুষ্ঠিত এই গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ বিপ্লবী যুব সংহতি রাঙামাটি জেলা সভাপতি পলাশ চাকমা, জেলা সদস্য চিত্তরঞ্জন চাকমা, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সদস্য নার্গিস আক্তার, হালিমা আক্তার, শিবু বড়ুয়া, সুরেশ চাকমা, সাইমুন ইসলাম, পারভিন আক্তারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নেতারা বলেন, গণতন্ত্র রক্ষা, শ্রমজীবী মানুষের অধিকার এবং পাহাড়-সমতলের সকল মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে আসন্ন নির্বাচনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থীকে বিজয়ী করতে হবে। এ ধরনের গণসংযোগ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের সাথে সরাসরি যোগাযোগ আরও জোরদার করা হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

গণসংযোগ কর্মসূচিতে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। গণসংযোগ ও পথসভা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে জুই চাকমা বলেন,রাঙামাটির মানুষ দীর্ঘদিন ধরে বঞ্চনা, বৈষম্য ও অবহেলার শিকার। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে পাহাড় ও সমতলের মানুষ সমান অধিকার পাবে। শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি, কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। তিনি আরও বলেন,এই আসনের জনগণ যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে আমি সংসদে পাহাড়ি অঞ্চলের সমস্যা, ভূমির অধিকার, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়নের জন্য জোর দাবি জানাব। দুর্নীতি ও লুটপাটের রাজনীতি বন্ধ করে জনমুখী রাজনীতি প্রতিষ্ঠা করাই আমাদের অঙ্গীকার। তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আপনারা জনগণের দ্বারে দ্বারে গিয়ে আমাদের বার্তা পৌঁছে দিন। ভয় নয়, লোভ নয় আমাদের শক্তি হবে জনগণের ভালোবাসা ও সমর্থন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com