শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ভোলাহাটে ইউনি ব্লক সড়ক নির্মাণে কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছ। কক্সবাজারে ৫০ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক আখাউড়ায় ৪৫ ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীদের সঙ্গে এমপি মুশফিকুর রহমানের শুভেচ্ছা বিনিময়। বরিশালে যৌতুকের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, “স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড”: উপজেলা নির্বাচন ঘিরে শরীয়তপুর সদরে তৃণমূলের পছন্দ ও জনপ্রিয়তার শীর্ষে মাহবুব মোর্শেদ টিপু। জামালপুরে প্রথম নারী পুলিশ সুপার হিসেবে পদায়ন করছেন ফারজানা ইয়ামিন পলাশবাড়ী উপজেলায় নাগরিক প্লাটফম এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত  মাতৃভূমি সংগঠন(MS)- এর উদ্যোগে মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত.. সাতক্ষীরায় এসিল্যান্ড বিজয় কুমারের বিরুদ্ধে স্ত্রী নির্যাতন ও যৌতুকের মামলা ১৫ নং ওয়ার্ডে কাউন্সিল’র পদে দোয়া ও সমর্থন চেয়েছেন সিদ্দিকুর রহমান দোলপূর্ণিমা উপলক্ষে বারমাসিয়া জমকালো আয়োজনে সম্পূর্ণ হয়েছে মহানামযজ্ঞ মহোৎসব।  সুবিদপুর পূর্ব ইউনিয়নে ওএমএসের চাল বিতরণে রাজনৈতিক বিভাজনের অভিযোগ একান্নতম জন্মদিনে নদীবাংলার কবি রিপন শান এর জীবন ও সাহিত্য নিয়ে মূল্যায়ন সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ।। ‎সাংবাদিক উন্নয়ন পরিষদ (JDC) কেন্দ্রীয় কমিটি ঘোষণা।  বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মিডিয়া উপদেষ্টার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে মামলা রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধন: সচেতন রাজশাহীবাসী তিন দিনের আল্টিমেটাম দিলেন রাজধানীর বসুন্ধরা’য় প্যাডেল চালিত রিকশা ও মালিক শ্রমিকদের মানববন্ধন Japan Bangladesh Foundation–এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সুরেশ্বর দরবারে খুনের রহস্য: পীর শাহীন নূরী আটক টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সদস্য মোজাম্মেল হক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত

রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় পলিত হলো পুলিশ মেমোরিয়াল ডে-২০২১

মোঃ মোজাম্মেল হোসেন বাবু স্টাফ রিপোর্টার রাজশাহীঃ
  • আপডেট টাইম : সোমবার, ১ মার্চ, ২০২১
  • ৯০২ বার পঠিত

০১ মার্চ ২০২১ইং

আজ ১ মার্চ ২০২১ ‘পুলিশ মেমোরিয়াল ডে’। দেশের অভ্যন্তরীন নিরাপত্তা বিধান, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জনগণের যানমাল রক্ষাকালে কর্তব্যরত অবস্থায় আত্মত্যাগকারী পুলিশ সদস্যদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও রাজশাহী রেঞ্জ পুলিশ।

এ দিবস উপলক্ষে আজ সকাল ১০ টায় আরএমপি পুলিশ লাইন্সের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও ০১ মিনিট নিরবতা পালনসহ নিহত পুলিশ সদস্যদের রুহের মাগফেরাত কামণায় দোয়া করা হয়। পরবর্তিতে আরএমপি’র পুলিশ লাইন্স পিওএম কনফারেন্স রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয় । আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জয়দেব কুমার ভদ্র বিপিএম, অতিরিক্তি ডিআইজি, রাজশাহী রেঞ্জ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব এ বি এম মাসুদ হোসনে বিপিএম (বার), পুলিশ সুপার, রাজশাহী জেলা।

উক্ত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন লে. কর্ণেল মোঃ আব্দুল মোত্তাকিম, এসপিপি, পিএসসি, জি, আর্টিলারি, অধিনায়ক, র‌্যাব-৫, রাজশাহী, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) জনাব মোঃ সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব মোঃ মজিদ আলী বিপিএম সহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও রাজশাহী রেঞ্জের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

প্রধান অতিথি মহোদয় তার বক্তব্যে রাষ্ট্রের জন্য জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি তাঁর বক্তব্যকালে পুলিশ সদস্যদের Stress Management ও স্বাস্থ্যের প্রতি যত্নবান হয়ে দায়িত্বপালনের উপর গুরুত্বারোপ করেন এবং সহকর্মীদের পাশে দাঁড়ানোর জন্য উপস্থিত প্রত্যেক পুলিশ সদস্য ও ইউনিট প্রধানদের আহবান জানান। প্রধান অতিথি মহোদয় পুলিশ সদস্যদের পরিবারের যে কোন প্রয়োজনে পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য শেষ করেন।

পুলিশ মেমোরিয়াল ডে-২০২১-এ আইন শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জননিরাপত্তায় কর্তব্যরত অবস্থায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও রাজশাহী রেঞ্জের নিহত ৩১ পুলিশ সদস্যদের পরিবারবর্গকে সম্মাননা উপহার প্রদান করা হয় এবং সড়ক দূর্ঘটনায় নিহত পুলিশ সদস্য কামাল পারভেজের পরিবারে মাঝে পুলিশ কমিশনার মহোদয় মাননীয় মেয়র জনাব এ এইচ এম খায়রুজ্জামান লিটন, রাজশাহী সিটি কর্পোরেশন, রাজশাহী এর প্রদানকৃত এক লক্ষ টাকা তুলে দেন।

মোঃ মোজাম্মেল হোসেন বাবু
স্টাফ রিপোর্টার
দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com