শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: প্রস্তুতির শেষ ধাপে প্রশাসন, শুরু নির্বাচনী মালামাল বিতরণ মনপুরা উপকূলে নির্বাচনী সরঞ্জাম নিয়ে প্রিজাইডিং কর্মকর্তাদের ব্যস্ততা ঝিনাইদহে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হলো নির্বাচনী সরঞ্জাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সাঘাটায় পুলিশের ব্যাপক মোহড়া শান্তিপূর্ণ ভোটগ্রহণে প্রশাসনের সর্বোচ্চ প্রস্তুতি ঝিনাইদহে সংসদ নির্বাচন উপলক্ষে পুলিশের নিরাপত্তা তৎপরতা ঝিনাইদহে শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে র‌্যাবের কঠোর অবস্থান ভোরের চেতনা পত্রিকার সাংবাদিক আমজাদের অকাল মৃত্যু সাতক্ষীরায় নির্বাচন উপলক্ষে ভোট কেন্দ্রে সেনা টহল জোরদার বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নেতারা বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট দিতে বেকারি শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য মিছিল শাজাহানপুরে (বগুড়া-৭) ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণা সুষ্ঠু বাস্তবায়নে আলোচনা সভা। এবার ভোট মানে পরিবর্তন, ভোট মানে ধোবাউড়ার মুক্তি” ____বিএনপি মনোনীত সৈয়দ এমরান সালেহ প্রিন্স ধোবাউড়ায় অবৈধ বালু পরিবহনের সময় লড়ি জব্দ ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কায় চালকের হেলপার নিহত চালক আহত। মনপুরার বাংলা বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে ছাই ৭টি দোকান, ক্ষয়ক্ষতি ২ কোটি টাকার বেশি ভোটের দরজায় দাড়িয়ে ধষন: গাড়ি চালক ফারুকের লোমহষক কাহিনী। হেফাজতে ইসলামের আমীরের বক্তব্যে রাজনীতিতে নতুন উত্তাপ। সিলেটে চা-বাগানে পুলিশের হানা: ৬৯ বোতল মদসহ গ্রেফতার ১ গোলমুন্ডায় মুক্তিযোদ্ধা সন্তান সহ বিএনপি জাতীয় পার্টির পাঁচ জন নেতার জামায়াতে যোগদান বিকাশ–নগদ–রকেটে এক হাজার টাকার বেশি লেনদেন করা যাবে না।

রাজশাহীর জেলা প্রশাসক তৃতীয় লিঙ্গের (হিজড়া) জনগোষ্ঠীর সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে।

মোঃ মোজাম্মেল হোসেন বাবু স্টাফ রিপোর্টার রাজশাহীঃ
  • আপডেট টাইম : রবিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ৯৮৬ বার পঠিত

তৃতীয় লিঙ্গের (হিজড়া) জনগোষ্ঠীর সঙ্গে

মতবিনিময়কালে তাদের জীবন-যাপনের করুণ কাহিনি শোনার পর তাৎক্ষণিকভাবে দুজনকে তাঁর দপ্তরে চাকরির ব্যবস্থা করেছেন রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিল। আজ শনিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করে ‘দিনের আলো হিজড়া সংঘ’।

সভায় জেলা প্রশাসক ঘোষণা দেন, ‘তৃতীয় লিঙ্গের একজন কম্পিউটার অপারেটর ও অপরজন অফিস সহায়ক পদে আগামী এক মার্চ থেকে তাঁর দপ্তরে মাস্টাররোলে চাকরিতে যোগ দিবেন। যতোদিন পর্যন্ত তাদের চাকরি সরকারিভাবে স্থায়ী না হবে, ততোদিন পর্যন্ত তারা জেলা প্রশাসক কার্যালয় থেকে মাসিক সম্মানী ভাতা পাবেন।’

পুলিশ বিভাগসহ অন্য প্রশাসনেও হিজড়া জনগোষ্ঠীর সদস্যদের চাকরি দেওয়ার জন্য অনুরোধ করেন জেলা প্রশাসক।

মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে দিনের আলো হিজড়া সংঘ এ মতবিনিময় সভার আয়োজন করে।

দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা মঈনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শরিফুল হক ও কামারুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম, সহকারী কমিশনার সানিয়া বিনতে আফজল, তানিয়া আক্তার লুবনা ও মুমতাহিনা কবীর, বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টার নির্বাহী পরিচালক ফয়েজুল্লাহ চৌধুরী, আপস এর নির্বাহী পরিচালক আবুল বাশার পল্টু, জাতীয় মহিলা পরিষদের রাজশাহী জেলা শাখার সভাপতি কল্পনা রায় এবং প্রকল্প সমন্বয়কারী আফসানা তানজুম ইরানী।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, ‘রাজশাহীতে প্রকৃত হিজড়াদের শনাক্ত করে পর্যায়ক্রমে যোগ্যতানুসারে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। তৃতীয় লিঙ্গ নামধারীদের চাঁদাবাজি বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া তৃতীয় লিঙ্গ গুরুদের তালিকা তৈরি করে তাদের সঙ্গে আলোচনা করা হবে। কারণ কেউই আইনের ঊর্ধ্বে নয়। কেউ বিশৃঙ্খলা করলে প্রচলিত আইনে তার বিচার হবে।’

জেলা প্রশাসক আরও বলেন, ‘কোনো জনগোষ্ঠীকে এগিয়ে নিতে হলে প্রথমে তার শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন। এ জনগোষ্ঠীর সদস্যদের লেখাপড়া করানোর জন্য আলাদা শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করা প্রয়োজন। রাজশাহীর তৃতীয় লিঙ্গের জনগণের বাসস্থানের জন্য কাশিয়াডাঙ্গায় এক একর জমি অধিগ্রহণ করে বাসস্থান ও ট্রেনিং সেন্টার করার জন্য সরকারের কাছে প্রকল্প পেশ করা হয়েছে। এছাড়া উপজেলা পর্যায়ে সরকারের আশ্রয়ণ প্রকল্পে কেউ যেতে চাইলে প্রতিটি উপজেলায় হিজড়া জনগোষ্ঠীর দুজনকে দুটি করে ঘর দেওয়া হবে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com