শিরোনাম :
জলঢাকার কাঁঠালী ইউনিয়নে আলহাজ্ব সৈয়দ আলীর নির্বাচনী পথসভা মনপুরায় ভোলা-৪ আসনে বিএনপি প্রার্থী নয়নের গণসংযোগ ফ্যামিলি কার্ডের মাধ্যমে নাগরিকদের মৌলিক চাহিদা পূরণ করা হবে নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই জলঢাকায় জামায়াতের বিশাল গণমিছিল সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন নিশ্চিত করতে দায়িত্বশীল সংবাদ পরিবেশনে অগ্রণী ভূমিকা রাখবে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব লালমোহনে আলহাজ্ব আলী মিয়া মিন্টু শিকদারের জানাজায় মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। মনপুরার আলোচিত গণধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার বালিয়াডাঙ্গীতে সাংবাদিকদের সঙ্গে ডা. কাসফিয়া সালাম নির্ঝরের সৌজন্য ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। লাকসামে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী ড. সরওয়ার উদ্দিন ছিদ্দিকীর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা প্রচারণার প্রথম দিনেই কুমিল্লা-৯ আসনে বিএনপির প্রার্থী মো. আবুল কালামকে ঘিরে জনতার উচ্ছ্বাস সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাফিজ উদ্দিন খান আর নেই সিলেটে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজার জিয়ারত করলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ইয়ারুল ইসলামের নির্বাচনী ইস্তেহার প্রকাশ ঢাকা প্রেস ক্লাবের পক্ষ থেকে সাংবাদিক নেতা খান সেলিমের পিতার রোগমুক্তি কামনা। নাসিরনগরে ইউনিয়ন পরিষদের সরকারি সিল অবৈধভাবে সংরক্ষণ: কম্পিউটার ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা। লাকসামে চেয়ার মার্কার নির্বাচনী অফিস উদ্বোধন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত  নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষের গণজোয়ার ঘোড়াঘাট থানা প্রেস ক্লাবের নতুন কমিটি সভাপতি আনভিল বাপ্পি সাধারণ সম্পাদক শাহ আলম। সুনামগঞ্জে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান বিপুল অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ৪ সকল জল্পনা–কল্পনার অবসান, ব্রাহ্মণবাড়িয়া–৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমান পেলেন ধানের শীষ

রাজশাহীর প্রেমতুলি খেতুরীধামে ঠাকুর নরোত্তম দাসের তিরোভাব তিথি উৎসব হচ্ছেনা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৮ অক্টোবর, ২০২০
  • ১০০৯ বার পঠিত

লিয়াকত,রাজশাহী: ৫শ বছরের ইতিহাসে এই প্রথম করোনা ভাইরাসের কারণে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতুলি খেতুরী ধামে মহারাজ ঠাকুর শীল নরোত্তম দাসের তিরোভাব তিথি উৎসব স্থগিত করা হয়েছে।তবে ধর্মীয় আনুষ্ঠানিকতা স্বল্প পরিসরে পালন করা হবে।যেহেতু উৎসব হচ্ছে না সেকারণ সংবাদ সম্মেলন করে ভক্তদের খেতুরী ধামে না আসার অনুরোধ জানিয়েছেন শ্রীশ্রী গৌরাঙ্গদেব ট্রাস্ট বোর্ড এর সদস্যরা। আগামী ৪ নভেম্বর থেকে ৬ নভেম্বর পর্যন্ত প্রেমতলীস্থ শ্রী পাট খেতুর ধামে শ্রীকৃষ্ণ পঞ্চমী তিথিতে এই উৎসব পালন হওয়ার কথা ছিল।কিন্তু করোনা মহামারীতে স্বাস্থ্য ঝুঁকির কারণে মন্দিরের সকল গেট বন্ধ রেখে মন্দির চত্বরে হরিনাম সংকীর্তন সহ ধর্মীয় পূজা-অর্চনা করা হবে।এছাড়া অন্যান্য সকল কার্যক্রম বন্ধ থাকবে।আজ দুপুরে রাজশাহী একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে আয়োজক শ্রীশ্রী গৌরাঙ্গদেব ট্রাস্ট বোর্ড এর সদস্যরা আরো জানান,মন্দিরের বাইরে কোন কীর্ত্তনের প্যান্ডেল,অস্থায়ী দোকানপাট বা অন্যান্য অনুষ্ঠানাদি করা যাবে না।তারা বলেন,আমরা কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দিতে চায় না,আবার কারও অকাল মৃত্যুও চায়না।আবেগ ত্বাড়িত না হয়ে জীবন রক্ষা করায় বড় ধর্ম।জীবন থাকলে ধর্ম-কর্ম এবং ভজন সাধন করা যাবে।সংবাদ সম্মেলনে আরো জানানো হয়,যতদিন পর্যন্ত করোনার ভ্যাকসিন সাধারণ মানুষের নাগালে না পেঁৗছাচ্ছে,ততদিন পর্যন্ত আবেগ ত্বাড়িত চিন্তাভাবনা বাদ দিয়ে ভক্তদের ঘরে থাকার আহবান জানানো হয়।সংবাদ সম্মেলনে আরো জানানো হয়,মন্দির প্রাঙ্গনে ভক্তরা যাতে জমায়েত করতে না পারে তার জন্য প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে।দুর দুরন্ত থেকে ভক্তরা যাতে উৎসব স্থলে আসতে গিয়ে পথে পথে প্রতিবন্ধকতার কবলে না পড়ে তার জন্যই এই সংবাদ সম্মেলন।দূর-দূরান্ত থেকে যেসব ভক্তবৃন্দ এই উৎসবে অংশ নিতেন তাদের এ বছর খেতুর ধাম না আসার অনুরোধ জানানো হয়েছে।এলে অযোথা হয়রানির শিকার হবেন।কাজেই আমরা চায়না ভক্তরা খেতুরধামে এসে হয়রানীর শিকার হন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শ্রী গৌরাঙ্গঁদেব বিগ্রহ ঠাকুর ট্রাস্টি বোর্ডের সভাপতি প্রফেসর ডঃ মনমোহন,উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক শ্যামাপদ সান্যাল এই ধর্মীয় উৎসবে ভারত নেপাল সহ দেশ বিদেশের প্রায় ১০ লাখ ভক্ত জমায়েত হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com