শিরোনাম :
মিথ্যা মামলায় সাংবাদিক ও মানবাধিকার নেতা নুরুল হোসাইন গ্রেপ্তারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ প্রকাশ। বরিশাল জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত সিলিন্ডার গ্যাসের বাজারে সিন্ডিকেট: বিপাকে খুচরা ব্যবসায়ী, ঝুঁকছে ইলেকট্রিক চুলার দিকে ক্রেতারা গাজীপুরের শ্রীপুরের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করলেন জনাব আরিফুল ইসলাম সরকার। নাশকতা মামলায় আটক জেলে থেকেও পদে প্রধান শিক্ষক নির্যাতিত সাংবাদিকদের আস্থার ঠিকানা হয়ে উঠছে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) মির্জাপুরে কাভার্ড ভ্যানসহ একজন গ্রেফতার উদ্ধার ৭০ কার্টন সিগারেট সাতক্ষীরার সাবেক সংসদ আশরাফুজ্জামান আশু’র ফেসবুক আইডি হ্যাক, টাকা দাবি চট্টগ্রাম সীতাকুণ্ড হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এর উদ্যোগে লায়ন মোঃ আসলাম চৌধুরীর মত বিনিময় সভা ও কম্বল বিতরণী অনুষ্ঠান। শ্রীপুরে গণভোট ২০২৬ বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত শেরপুরে ধান ব্যবসায়ী হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ নেছারাবাদে ব্যবসায়ীর কাছে ডিবি পরিচয়ে চাঁদা দাবি করায় গ্রেফতার ১। রাজশাহী-১ আসনে বিএনপি প্রার্থী শরিফ উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ গলাচিপায় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে সচেতনতা বাড়াতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পদুয়ায় জ‌মির টপস‌য়েল কাটার দা‌য়ে ১টি স্ক্যাভেটর-৩টি ডাম্পার জব্দ। নওগাঁর মান্দায় উপজেলা চত্বরের রাস্তা নির্মাণে অনিয়মের সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে কর্তৃপক্ষ লালমোহন হাসপাতালের সামনে দুটি ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা। ফুলতলীর ঈসালে সাওয়াব মাহফিল : এক অনন্য দ্বীনি সমাবেশ কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে তিন লক্ষ টাকার পন্য আটক পাঁচবিবি যুবদলের দেশনেত্রীর উদ্দেশ্যে দোয়া মাহফিল

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, রাজশাহী’র ট্রেনিং স্কুলে উদ্ধোধন করের আর এম পি কমিশনার।।

মোঃমাসুদ আলী (পুলক)-রাজশাহী ব্যুরোঃ
  • আপডেট টাইম : বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৪৫ বার পঠিত

আজ ২৪ ফেব্রুয়ারি ২০২১ সকাল ১০.০০ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, রাজশাহী’র ট্রেনিং স্কুলে Training on “Firing of Arms” (৯ম ব্যাচ) এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে Training on “Firing of Arms” (৯ম ব্যাচ) এর শুভ উদ্বোধন ঘোষণা করেন। Training on “Firing of Arms” এর ৬ দিন ব্যাপি এই কোর্সে ৫৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

মাননীয় পুলিশ কমিশনার মহোদয় বক্তব্যের শুরুতেই আমন্ত্রিত অতিথি ও প্রশিক্ষণার্থীদের সালাম ও শুভেচ্ছা জানিয়ে ভাষার মাসে সকল বীর শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও সম্মান জানান। অনুষ্ঠানে উপস্থিত প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখতে গিয়ে মাননীয় পুলিশ কমিশনার মহোদয় বলেন প্রশিক্ষণ পেশাদারিত্বকে শানিত করে। এ কারনে নিরবিচ্ছিন্ন ও উচ্চমানের সেবা সুনিশ্চিত করার জন্য প্রশিক্ষণের কোন বিকল্প নাই।

তিনি তাঁর বক্তব্যে আরো বলেন Hands Free পুলিশিং প্রবর্ধনের জন্য আমরা যে ব্যাপক প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করেছি তাঁর সফলতা নির্ভর করছে আপনাদের উপর।

সম্মানিত পুলিশ কমিশনার মহোদয় তাঁর বক্তব্যে বলেন যে, তিনি বাংলাদেশ পুলিশ একাডেমী সারদা এর সম্মানিত প্রিন্সিপাল মহোদয়ের সাথে কথা বলেছেন। অতি শিঘ্রই হাতে কলমে সারদাতে আপনাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

তিনি আরো বলেন যে, মাননীয় আইজিপি মহোদয় বলেছেন যে, আমাদেরকে দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে হবে। পুলিশ হবে জনগণের সেবক। আইজিপি মহোদয়ের এই বাণীকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে।

পরিশেষে সকল প্রশিক্ষণার্থীদের সুস্বাস্থ্য কমনা করে এবং সফলভাবে প্রশিক্ষণ সমাপ্ত করার জন্য শুভকামনা করে তিনি তাঁর বক্তব্য শেষ করে। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ সাইফুদ্দিন শাহীন, উপ-পুলিশ কমিশনার (লজিস্টিক), জনাব আবু আহাম্মদ আল মামুন, উপ-পুলিশ কমিশনার (পিওএম) ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ফোর্স) জনাব মোহাম্মদ রকিবুল ইসলাম হাসান ইবনে রহমান সহ উর্দ্বতন অফিসারগণ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com