শিরোনাম :
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাফিজ উদ্দিন খান আর নেই সিলেটে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজার জিয়ারত করলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ইয়ারুল ইসলামের নির্বাচনী ইস্তেহার প্রকাশ ঢাকা প্রেস ক্লাবের পক্ষ থেকে সাংবাদিক নেতা খান সেলিমের পিতার রোগমুক্তি কামনা। নাসিরনগরে ইউনিয়ন পরিষদের সরকারি সিল অবৈধভাবে সংরক্ষণ: কম্পিউটার ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা। লাকসামে চেয়ার মার্কার নির্বাচনী অফিস উদ্বোধন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত  নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষের গণজোয়ার ঘোড়াঘাট থানা প্রেস ক্লাবের নতুন কমিটি সভাপতি আনভিল বাপ্পি সাধারণ সম্পাদক শাহ আলম। সুনামগঞ্জে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান বিপুল অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ৪ সকল জল্পনা–কল্পনার অবসান, ব্রাহ্মণবাড়িয়া–৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমান পেলেন ধানের শীষ ঘোড়াঘাটে মোবাইল কোর্ট পরিচালনা, বিভিন্ন প্রতিষ্ঠানে ৪২ হাজার টাকা জরিমানা আদায় অধিক লাভের আশায় ঘোড়াঘাটে পরিপক্ব হওয়ার আগেই গমের সবুজ চারা বিক্রি, কমছে গম উৎপাদন ঢাকায় বাড়িভাড়া নিয়ন্ত্রণ: স্বস্তির ঘোষণা, বাস্তবায়নের কঠিন পরীক্ষা মাওলানা আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে ডেউটিন বিতরণ ঝিনাইদহ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ বিএনপি থেকে বহিষ্কার ঘোড়াঘাটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উদযাপন। ঝিনাইদহের উদয়পুরে সেনাবাহিনীর বিশেষ অভিযান থানা থেকে লুট হওয়া অস্ত্র ও বিস্ফোরকসহ যুবক গ্রেপ্তার, এলাকায় স্বস্তি ঝিনাইদহ জেলা পুলিশের বড় সাফল্য হারানো ৮৬টি স্মার্টফোন ও হাতিয়ে নেওয়া টাকা উদ্ধার, খুশিতে আত্মহারা মালিকরা চট্রগ্রামে আশা’র ব্রাঞ্চ ম্যানেজার সমন্বয় সভা অনুষ্ঠিত।

রাত পোহাইলেই যশোরের কেশবপুর পৌরসভার নির্বাচন মুল লড়াই হবে আঃলীগ বিএনপি প্রার্থীর মধ্যে

আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট টাইম : শনিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ৬৩৪ বার পঠিত

রাত পোহালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে যশোরের কেশবপুর পৌরসভা নির্বাচন।

অবাধ, সুষ্ঠু ও নিরাপক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষে ইতিমধ্যে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃংখলা বাহিনী।
কে হচ্ছেন পৌরপিতা এটা নির্ধারণে নৌকা ও ধানের শীষ প্রার্থীর মধ্যেই হবে তুমুল লড়াই।

সিইসি নির্ধারিত সময় অনুযায়ী রোববার ২৮ ফেব্রয়ারি ৫ম ধাপের আওতায় সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ভোট প্রহন।
আচারন বিধি অনুযায়ী ইতিমধ্যে শুক্রবার রাত ১২টায় শেষ হয়েছে প্রার্থীদের সকল ধরনের প্রচার-প্রচারনা।

দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই শান্তিপূর্নভাবে শেষ হয়েছে প্রার্থীদের প্রচারনা।

সরেজমিনে কেশবপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সাধারন ভেটারদের সাথে কথা বলে জানা গেছে, পরিবেশ ভালো থাকলে তারা ভোট দিতে আগ্রহী।

পর্যবেক্ষণে জানাগেছে, কেশবপুর পৌরসভা নির্বাচনে নৌকা ও ধানের শীষ প্রতীকের প্রার্থীর মধ্যে মুল প্রতিদ্বন্দ্বীতা হবে। অবাধ-নিরপেক্ষ নির্বাচন হলে এই দুই প্রার্থীর মধ্যে তুমুল লড়াই হবে।

অপর দিকে ইসলামী আন্দোলন মনোনীত হাতপাখা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতায় লড়বেন, আবদুল কাদের।

তবে মূল প্রতিদ্বন্দ্বীতা হবে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বিএনপির মনোনীত প্রার্থীর মধ্যে।

কেশবপুর পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন আব্দুস সামাদ বিশ্বাস ও আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতায় আছেন মোঃ রফিকুল ইসলাম মোড়ল।

কেশবপুর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকতা ও উপজেলা নির্বাচন অফিসার বজলুর রশীদ সূত্রে জানা গেছে রোববার ২৮ ফেব্রয়ারি কেশবপুর পৌরসভা নির্বাচনে মেয়রসহ ৩ পদে আওয়ামীলীগ-বিএনপির নারী-পুরুষ সহ মোট ৫৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
কেশবপুর পৌরসভার মোট ভোটার সংখ্যা-২০ হাজার ৭শ ৭৫ । এর মধ্যে নারী ভোটার ১০ হাজার ৫শ ৬৭ ও পুরুষ ভোটার ১০হাজার ২০৮।
১০টি ভোট কেন্দ্রে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ।

কেশবপুর উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও নির্বাহী অফিসার এম.এম আরাফাত হোসেন জানান, পৌরসভা নির্বাচনে সবগুলো কেন্দ্রে ইভিএম-এ ভোট হবে। নির্বাচনে সাধারণ ভোটারদের সার্বিক নিরাপত্তা প্রদানে প্রতিটিা কেন্দ্রে ৪ জন পুলিশ এবং ৮ জন আনসার ও তাৎক্ষনিক বিচারের জন্য ১ জন ম্যাজিস্ট্রেট নিয়োজিক থাকবে।

এছাড়া নির্বাচনী মাঠে পুলিশের স্টাফ ফোর্স, র‌্যাব ও বিজিবির ২টি করে টিমসহ সাদা পেশাকে প্রশাসনের বিভিন্ন টিম কাজ করবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com