শিরোনাম :
জলঢাকার কাঁঠালী ইউনিয়নে আলহাজ্ব সৈয়দ আলীর নির্বাচনী পথসভা মনপুরায় ভোলা-৪ আসনে বিএনপি প্রার্থী নয়নের গণসংযোগ ফ্যামিলি কার্ডের মাধ্যমে নাগরিকদের মৌলিক চাহিদা পূরণ করা হবে নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই জলঢাকায় জামায়াতের বিশাল গণমিছিল সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন নিশ্চিত করতে দায়িত্বশীল সংবাদ পরিবেশনে অগ্রণী ভূমিকা রাখবে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব লালমোহনে আলহাজ্ব আলী মিয়া মিন্টু শিকদারের জানাজায় মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। মনপুরার আলোচিত গণধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার বালিয়াডাঙ্গীতে সাংবাদিকদের সঙ্গে ডা. কাসফিয়া সালাম নির্ঝরের সৌজন্য ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। লাকসামে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী ড. সরওয়ার উদ্দিন ছিদ্দিকীর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা প্রচারণার প্রথম দিনেই কুমিল্লা-৯ আসনে বিএনপির প্রার্থী মো. আবুল কালামকে ঘিরে জনতার উচ্ছ্বাস সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাফিজ উদ্দিন খান আর নেই সিলেটে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজার জিয়ারত করলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ইয়ারুল ইসলামের নির্বাচনী ইস্তেহার প্রকাশ ঢাকা প্রেস ক্লাবের পক্ষ থেকে সাংবাদিক নেতা খান সেলিমের পিতার রোগমুক্তি কামনা। নাসিরনগরে ইউনিয়ন পরিষদের সরকারি সিল অবৈধভাবে সংরক্ষণ: কম্পিউটার ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা। লাকসামে চেয়ার মার্কার নির্বাচনী অফিস উদ্বোধন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত  নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষের গণজোয়ার ঘোড়াঘাট থানা প্রেস ক্লাবের নতুন কমিটি সভাপতি আনভিল বাপ্পি সাধারণ সম্পাদক শাহ আলম। সুনামগঞ্জে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান বিপুল অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ৪ সকল জল্পনা–কল্পনার অবসান, ব্রাহ্মণবাড়িয়া–৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমান পেলেন ধানের শীষ

রায়পুরে কোস্টগার্ডের অভিযান : অস্রসহ ৭ জলদস্যু আটক

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ৮৫৫ বার পঠিত

কোস্টগার্ড সদস্যরা লক্ষ্মীপুরের রায়পুরে মেঘনা নদিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ ৭ জলদস্যুকে আটক করেছে। শুক্রবার (২৬ ফেব্রুয়ারী) ভোরে কোস্টগার্ড রায়পুর স্টেশনের সদস্যরা তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৫টি রান্দা, ১টি চোখা রাকসা,১টি চাইনিজ কুড়াল,১টি লোহার পাইপ উদ্ধার করা হয়েছে।

জলদস্যুদের নৌকা তল্লাশি করে এসব ধারালো অস্ত্র ও ১টি ইঞ্জিনচালিত কাঠের নৌকা জব্দ করা হয়।

আটককৃতরা হল- মো. আক্তার মোল্লা (২৮), মো. দিন ইসলাম হাওলাদার (২৫), বাকের সিকদার (২৬), মুক্তার মোল্লা (২০), ইসমাইল মোল্লা (২২), আক্তার রাড়ি (২৩) ও সফিক হাওলাদার (২০)। তারা সবাই বরিশালের মান্দ্রা চর ভুসিরা অঞ্চলের বাসিন্দা।

আটককৃত জলদস্যু, জব্দ অস্ত্র ও অন্যান্য মালামাল রায়পুর থানায় হস্তান্তর করা হয়েছে। কোস্টগার্ডের পেটি অফিসার মোঃ নজরুল ইসলাম এসব তথ্য জানান।

তিনি জানান, বাংলাদেশ কোস্টগার্ড তাদের আওতাভুক্ত এলাকাগুলোতে আইনশৃঙ্খলা, জননিরাপত্তার পাশাপাশি জলদস্যুতা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে জিরো টলারেন্সনীতি অবলম্বন করে। নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com