শিরোনাম :
‎মুক্তাগাছার কালিবাড়ীতে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত। কাশিমপুরে সাধু সন্ন্যাসীর বিরুদ্ধে আল্লাহকে কটুক্তি করায় আগামীকাল মামলা দায়েরের প্রস্তুতি ও গণজমায়েত। ময়মনসিংহ মেডিক্যালে তীব্র উত্তেজনা সেবার মান নিয়ে প্রশ্ন তুলতেই ডিজির সঙ্গে চিকিৎসকের প্রকাশ্য সংঘর্ষ আগ্রাবাদে ওয়ান্ডারল্যান্ড এ্যামিউজমেন্ট পার্কের উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত শম্ভুগঞ্জে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন সেবা,দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে মানবিক উদ্যোগে মানুষের ঢল কিন্ডারগার্টেনের জন্য সরকারি নীতিমালার আশ্বাস আমিনুল হকের বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আখাউড়ায় ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত নওগাঁ-২ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী সামসুজ্জোহা খানের বিশাল মোটরসাইকেল শোডাউন নলডাঙ্গার মাধনগরে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত। জামালপুরে সাংবাদিক নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কালীগঞ্জে বেগম জিয়ার সুস্থতা কামনায় হাজারো মুসল্লীর সমবেত দোয়া শুধু বিএনপির নয় বেগম জিয়া দেশের গণতন্ত্রকামী মানুষের নেত্রী- সাইফুল ইসলাম ফিরোজ লোহাগাড়ায় যানজট নিরসনে প্রশস্ত হচ্ছে সড়ক। সন্ত্রাসীরা‎ দক্ষিণ আফ্রিকায় গুলি করে হত্যা করেছে মির্জাপুরের প্রবাসী ব্যাবসায়ী আমিনুল ইসলামকে সচ্ছলতার স্বপ্ন অধরাই,দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন শান্তিগঞ্জের শিপন মিয়া সোনারগাঁও সরকারি কলেজে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ক্যারিয়ার গাইডলাইন সফল প্রোগ্রাম অনুষ্ঠিত। বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমানের শ্বশুরের ভোলায় দাফন সম্পূর্ণ হয়েছে। আখাউড়া মুক্ত দিবসে দুই দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি: স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ, বিজয় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত অনলাইন সাংবাদিকতায় চ্যালেঞ্জ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় কর্মশালা অনুষ্ঠিত রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী জুই চাকমার হাটবারে গণসংযোগ ও পথসভা

লামায় অবৈধ বালু উত্তোলন চলছেই, নীরব প্রশাসন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০
  • ৫৯৩ বার পঠিত

জাহিদ হাসান: বান্দরবানের লামা উপজেলায় অবৈধ বালু উত্তোলন থামছেই না। উপজেলার ফাঁসিয়াখালী, সরই, আজিজনগর ইউনিয়নের শতাধিক স্থান থেকে কিছু প্রভাবশালী সিন্ডিকেট অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করছে। প্রশাসনের নীরবতা ও কার্যকরী কোন পদক্ষেপ না থাকায় বেপরোয়া হয়ে উঠছে বালুদস্যুরা। বালু তোলায় হুমকির মুখে পড়েছে স্থানীয়দের বসতভিটা, কয়েকটি ব্রিজ। সরেজমিনে গিয়ে দেখা যায়, ফাঁসিয়াখালী ইউনিয়নের হারগাজা ছড়া, খুটাখালী ছড়া, লাইল্যারমার পাড়া, পাগলির বিল, ফকিরাখোলা, বগাইছড়ি, উত্তর মালুম্যা, আব্দুল্লাহ ঝিরি, কমিউনিটি সেন্টার, ফাঁসিয়াখালী ছড়া, কুমারী এলাকায় বালু তোলা হচ্ছে। স্থানীয় কিছু প্রভাবশালী মানুষ, সরকারদলীয় লোকজন ও পার্শ্ববর্তী ডুলহাজারা-চকরিয়ার লোকজন এই বালু সন্ত্রাসের সাথে জড়িত। হারগাজা এলাকার মো. হোসাইন, করিম , আলম ও জামাল সহ অনেকে জানিয়েছেন, বালু তোলার কারণে খালের দু’পাড় ভেঙ্গে যাচ্ছে। তারা কাউকে বলে কোন প্রতিকার পাচ্ছেন না। বালু ব্যবসায়ীরা ক্ষমতাবান হওয়ায় কেউ তাদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পাচ্ছেনা। ফাঁসিয়াখালী ইউনিয়নের হারগাজা ও লাইল্যারমার পাড়া কয়েকজন বাসিন্দা বলেন, বালু উত্তোলনকারীদের সাথে স্থানীয় সংশ্লিষ্ট প্রশাসনের সাথে সখ্যতা রয়েছে। দ্রুত বালু পাচার বন্ধে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেন তারা। তারা আরো বলেন, ব্যাপক বালু তোলার কারণে এলাকার অর্ধশত ব্রিজ, কালভার্ট ও কয়েকটি রাস্তাঘাট বিলীনের পথে। প্রতিবছর স্থানীয় ও বহিরাগত প্রভাবশালী সিন্ডিকেট সেলু ইঞ্জিন দিয়ে নদী, খাল ও ছড়া থেকে অবৈধভাবে বালু তুলে থাকেন। ৪টি ইউনিয়নে প্রতিদিন গড়ে ১০০ থকে ২০০ট্রাক বালু উত্তোলন করে নিয়ে যায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com