শিরোনাম :
এবার ভোট মানে পরিবর্তন, ভোট মানে ধোবাউড়ার মুক্তি” ____বিএনপি মনোনীত সৈয়দ এমরান সালেহ প্রিন্স ধোবাউড়ায় অবৈধ বালু পরিবহনের সময় লড়ি জব্দ ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কায় চালকের হেলপার নিহত চালক আহত। মনপুরার বাংলা বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে ছাই ৭টি দোকান, ক্ষয়ক্ষতি ২ কোটি টাকার বেশি ভোটের দরজায় দাড়িয়ে ধষন: গাড়ি চালক ফারুকের লোমহষক কাহিনী। হেফাজতে ইসলামের আমীরের বক্তব্যে রাজনীতিতে নতুন উত্তাপ। সিলেটে চা-বাগানে পুলিশের হানা: ৬৯ বোতল মদসহ গ্রেফতার ১ গোলমুন্ডায় মুক্তিযোদ্ধা সন্তান সহ বিএনপি জাতীয় পার্টির পাঁচ জন নেতার জামায়াতে যোগদান বিকাশ–নগদ–রকেটে এক হাজার টাকার বেশি লেনদেন করা যাবে না। বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন হোটেল-রেঁস্তোরা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান নির্বাচিত হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের উন্নয়নে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে—হাফিজুর রহমান হিরু খুলনার পাইকগাছায়  বাংলাদেশ ভূমিহীন ও গৃহীন হাউজিং লি: এর উদ্যোগে গরীব ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও শীতবস্ত্র বিতরণ । বহিরাগতদের নিয়ে বিশৃঙ্খলার দায় জামায়াতকেই নিতে হবে: আমিনুল হক ২০ বছর পর বিরামপুরে তারেক রহমান নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল। কোটচাঁদপুরের কুশনা ইউনিয়ন এর তালসার বিভিন্ন দল থেকে ১২০ জন ভ্যান শ্রমিকের জামায়াতে যোগদান। শিবগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করেছে। বিএনপি সরকার গঠনে জামাতের সাথে কোয়ালিশন করবে না -তারেক রহমান । জিএম সিরাজ বলেন,আমার নামে ফেইসবুকে অপপ্রচার সম্পূর্ন ভিত্তিহীন। গাজীপুর–১ আসনে বিএনপি’র নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত গাজীপুর প্রতিনিধি:

লামায় কৃষকের শতাধিক পেঁপে গাছ কেটে দিলো প্রতিপক্ষ।

 মো. জাহিদ হাসান,বিশেষ প্রতিনিধি।।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০
  • ৯০৩ বার পঠিত

বান্দরবানের লামা উপজেলায় আবদুল হাকিম নামের এক প্রান্তিক কৃষকের তিনমাস বয়সী ১৩০টি পেঁপে গাছ কেটে দিয়েছে প্রতিপক্ষ। এতে কৃষকের প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়। জমি নিয়ে বিরোধের জের ধরে উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের দরদরী ইব্রাহিম লিডার পাড়ায় প্রতিপক্ষের লোকজন রবিবার দিনগত রাতে এ ঘটনা ঘটায়। এ ঘটনায় জড়িত সন্দেহে দুই নারীসহ ৪ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক আবদুল হাকিম (৪৫)।

অভিযুক্তরা হলো- ইউনিয়নের ইব্রাহিম লিডার পাড়ার বাসিন্দা কাজল রেখা (৩২), মো. কাইয়ুম (২৪), রুবি আক্তার (২৮) ও রুহুল আমিন (২৮)। অভিযোগে জানা যায়, ইব্রাহিম লিডার পাড়ার বাসিন্দা মৃত কালা মিয়ার ছেলে কৃষক আবদুল হাকিম অভিযুক্তদের চলাচল পথের পাশে জৈনক ছাবের হোসেনের কাছ থেকে ২০ শতক জমি লাগিয়ত নিয়ে পেঁপে চাষ করেন। অভিযুক্তদের সাথে জনৈক বাবলু সহ আরো কিছু লোকজনের সাথে জমি নিয়ে বিরোধ সৃষ্টি হয়। পরে কাজল রেখা বাদী হয়ে কৃষক আবদুল হাকিম সহ ৭ জনকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দায়ের করেন।

বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আপোষ মিমাংশা করে দেয়ার আশ্বাস দেন। এতে কাজল রেখা সহ অপরাপর অভিযুক্তরা ক্ষিপ্ত হন। এক পর্যায়ে রবিবার দিনগত গভীর রাতে অভিযুক্তরা আবদুল হাকিমের সৃজিত ৩ মাস বয়সী ১৩০টি পেঁপে গাছ কেটে দেয়। সোমবার(৯নভেম্বর) বিকেলে সরেজমিনে ওই খেতে গেলে দেখা যায়, পুরো ২০ শতক জমিতে সৃজিত গাছের মধ্যে ১৩০টিই কেটে ফেলে রেখেছে তারা। এ সময় কৃষক আবদুল হাকিম বলেন, অভিযুক্তরা গত কয়েকদিন ধরে আমাকে মারধর সহ অপূরণীয় ক্ষতি সাধন করার হুমকি প্রদান করে আসছিল। এরই ধারাবাহিকতায় অভিযুক্তরা পূর্ব পরিকল্পিতভাবে একে অপরের যোগসাজসে আমার সৃজিত পেঁপে গাছ কেটে দিয়ে ক্ষতিসাধন করেছে।

এদিকে প্রতিপক্ষ কাজল রেখা সহ অন্য অভিযুক্তরা জানান, আবদুল হাকিমের পেঁপে গাছ কাটার সঙ্গে তারা জড়িত নয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে রুপসীপাড়া ইউনিয়ন পরিষদ সদস্য শফিউল আলম সহ স্থানীয়রা বলেন, ঘটনাটি খুবই ন্যাক্কারজনক। অভিযুক্তরা গাছগুলো কেটে অমানুষের পরিচয় দিয়েছেন।এ বিষয়ে লামা থানা পুলিশের উপ-পরিদর্শক ত্রিদীপ বড়ুয়া বলেন, কৃষক আবদুল হাকিমের লিখিত অভিযোগ পেয়ে সোমবার বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com