ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

লালমোহনে বজ্রপাতে শিশুর মর্মান্তিক মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ১২:১২:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • ১১৮ Time View
Print

মোঃ জিয়াউদ্দিন, জেলা বিশেষ প্রতিনিধি:

ভোলার লালমোহন উপজেলার লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের আজ (২২মে২০২৬) শুক্রবার বিকেলে সৈয়দাবাদ ৮ নং ওয়ার্ডে বজ্রপাতে মোঃ ইয়ামিন (১১) নামের এক স্কুল ছাত্র শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে স্থানীয় ফয়েজ দালালের নাতি ও নিজাম উদ্দিনের ছোট ছেলে বলে জানা গেছে। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে হঠাৎ আকাশে কালো মেঘ জমে বৃষ্টি শুরু হলে বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় মোঃ ইয়ামিন বজ্রপাতে গুরুতর আহত হয়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

এ ঘটনায় পুরো সৈয়দাবাদ এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে। প্রতিবেশীরা জানান, ইয়ামিন ছিল অত্যন্ত ভদ্র, শান্ত ও হাসিখুশি স্বভাবের শিশু। তার এমন অকাল মৃত্যু কেউই মেনে নিতে পারছেন না। শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী নিহতের বাড়িতে ভিড় জমায় এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বলেন, প্রতিবছর বজ্রপাতে দেশের বিভিন্ন অঞ্চলে প্রাণহানির ঘটনা ঘটছে। বিশেষ করে গ্রামীণ এলাকায় সচেতনতার অভাব ও নিরাপদ আশ্রয়ের সংকটের কারণে এ ধরনের দুর্ঘটনা বেড়েই চলেছে। তারা বজ্রপাতের সময় সবাইকে নিরাপদ স্থানে থাকার আহ্বান জানান।

মোঃ ইয়ামিনের মৃত্যুতে এলাকাবাসী গভীরভাবে মর্মাহত। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকেই শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।
এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

​গলাচিপায় বান্ধবীর বাসা থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: মৃত্যুর আগে চলছিল ভিডিও রেকর্ড!

লালমোহনে বজ্রপাতে শিশুর মর্মান্তিক মৃত্যু

Update Time : ১২:১২:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬