শিরোনাম :
মিথ্যা মামলায় সাংবাদিক ও মানবাধিকার নেতা নুরুল হোসাইন গ্রেপ্তারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ প্রকাশ। বরিশাল জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত সিলিন্ডার গ্যাসের বাজারে সিন্ডিকেট: বিপাকে খুচরা ব্যবসায়ী, ঝুঁকছে ইলেকট্রিক চুলার দিকে ক্রেতারা গাজীপুরের শ্রীপুরের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করলেন জনাব আরিফুল ইসলাম সরকার। নাশকতা মামলায় আটক জেলে থেকেও পদে প্রধান শিক্ষক নির্যাতিত সাংবাদিকদের আস্থার ঠিকানা হয়ে উঠছে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) মির্জাপুরে কাভার্ড ভ্যানসহ একজন গ্রেফতার উদ্ধার ৭০ কার্টন সিগারেট সাতক্ষীরার সাবেক সংসদ আশরাফুজ্জামান আশু’র ফেসবুক আইডি হ্যাক, টাকা দাবি চট্টগ্রাম সীতাকুণ্ড হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এর উদ্যোগে লায়ন মোঃ আসলাম চৌধুরীর মত বিনিময় সভা ও কম্বল বিতরণী অনুষ্ঠান। শ্রীপুরে গণভোট ২০২৬ বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত শেরপুরে ধান ব্যবসায়ী হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ নেছারাবাদে ব্যবসায়ীর কাছে ডিবি পরিচয়ে চাঁদা দাবি করায় গ্রেফতার ১। রাজশাহী-১ আসনে বিএনপি প্রার্থী শরিফ উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ গলাচিপায় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে সচেতনতা বাড়াতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পদুয়ায় জ‌মির টপস‌য়েল কাটার দা‌য়ে ১টি স্ক্যাভেটর-৩টি ডাম্পার জব্দ। নওগাঁর মান্দায় উপজেলা চত্বরের রাস্তা নির্মাণে অনিয়মের সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে কর্তৃপক্ষ লালমোহন হাসপাতালের সামনে দুটি ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা। ফুলতলীর ঈসালে সাওয়াব মাহফিল : এক অনন্য দ্বীনি সমাবেশ কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে তিন লক্ষ টাকার পন্য আটক পাঁচবিবি যুবদলের দেশনেত্রীর উদ্দেশ্যে দোয়া মাহফিল

লোহাগাড়ায় যানজট নিরসনে প্রশস্ত হচ্ছে সড়ক।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৩২ বার পঠিত

হাসান তারেক স্টাফ রিপোর্টার:

দক্ষিণ চট্টগ্রামের অন্যতম বাণিজ্যিক এলাকা লোহাগাড়া সদরের বটতলী স্টেশন ও পদুয়া তেওয়ারীহাট স্টেশনে মহাসড়কের দুপাশে রয়েছে ভাসমান দোকান। বিশেষ করে দুপাশে দাঁড়িয়ে থাকে মিনিবাস। এ স্টেশনের কারণে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দীর্ঘ যানজট লেগেই থাকে। এ যানজট নিরসনের জন্য সড়ক প্রশস্ত করার উদ্যোগ নিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। আজ লোহাগাড়া বটতলী মোটর স্টেশন ও পদুয়া বাজারের যানজট নিরসনের জন্য সড়ক ও জনপথ বিভাগ চট্টগ্রাম কর্তৃক কার্যক্রম শুরু করা হয়েছে।

সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গুরুত্বপূর্ণ স্টেশন লোহাগাড়া বটতলী মোটর স্টেশন ও পদুয়া তেওয়ারীহাট। দীর্ঘদিন ধরে এ দুই স্টেশনে যানজট লেগেই থাকে। যানজট নিরসনের জন্য সড়কের দুই পার্শ্বে সাড়ে ৪ মিটার করে প্রশস্ত করণের কার্যক্রম শুর করেছে সড়ক ও জনপথ বিভাগ। বটতলী মোটরস্টেশনের দুপাশের প্রশস্তকরণের কাজ শেষ হলে পদুয়া তেওয়ারি হাটের দুপাশের প্রশস্তকরণের কার্যক্রম শুরু করার উদ্যোগ গ্রহণ করা হবে। হাসান টেকনো বিল্ডার্স নামে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি বরাদ্দ পেয়েছেন বলে জানা গেছে।

ঠিকাদারি প্রতিষ্ঠান হাসান টেকনো বিল্ডার্সের ঠিকাদার মোকতার হোসেন বলেন, বটতলী মোটরস্টেশনে যানজট নিরসনে সড়কের দুই পার্শ্বে সাড়ে ৪ মিটার করে প্রশস্ত করণের কার্যক্রম শুরু করা হয়েছে।

বটতলী হকার ব্যবসায়ী সমিতির সভাপতি শহীদুল আলম প্রকাশ শহীদ ফকির বলেন, এ স্টেশনে সড়কের দুপাশের প্রশস্তকরণের কার্যক্রম দেখেই আমরা অনেক খুশী। এটির কারণে এ স্টেশনের ভোগান্তি ও যানজট কমে যাবে।

লোহাগাড়া সড়কের দুই পাশের প্রশস্তকরণের কার্যক্রম শুরু হওয়ায় লোহাগাড়ার সাধারণ মানুষ ও ব্যবসায়ী অনেক খুশি। এটির কারণে যানজট কমে যাবে। চলাচলে ভোগান্তি থাকবে না। লোহাগাড়া বটতলী শহরের ব্যবসায়ীরা ও সাধারণ মানুষরা নির্ভিঘ্নে চলাচল করতে পারবে। আশা করছি অনেক দুর্ভোগ কমে যাবে।

এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগ চট্টগ্রামের উপসহকারী প্রকৌশলী মো. শহীদুল ইসলাম বলেন, লোহাগাড়ার বটতলী মোটর স্টেশন ও পদুয়া তেওয়ারি হাটে যানজট লেগেই থাকে। দুই স্টেশনে যানজন নিরসনের জন্য সড়ক ও জনপথ বিভাগ কর্তৃক সড়ক প্রশস্তকরণ বরাদ্দ দেওয়া

হয়েছে। এরই মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠান সড়ক প্রশস্তকরণের কার্যক্রম শুরু করেছেন। বটতলী মোটর স্টেশনের দুপাশের সড়ক প্রশস্ত করণ কার্যক্রম শেষ হলেই পদুয়া তেওয়ারি হাট এলাকায় সড়কের দুপাশে প্রশস্তকরণের কার্যক্রম শুরু করা হবে। আশা করছি সড়কে যানজট কমে আসবে। স্থানীয়দের মতে, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া বটতলী মোটর স্টেশন ও পদুয়া তেওয়ারি হাটএলাকায় সড়ক দিয়ে হাজার হাজার যানবাহন চলাচল করতে গিয়ে ঘণ্টার পর ঘন্টা যানজটে দূর্ভোগ পোহাতে হয় এই রোডের যাত্রীদের। গুরুত্বপূর্ণ এই সড়কটিতে বড় বড় বাজারও রয়েছে। এই বাজারগুলোর কারণে যানজট আরো দীর্ঘ হয়ে যায়। সড়কটি প্রশস্ত করা হলে যানজট অনেকাংশে নিরসন হবে বলে আশা করছে সচেতন মহল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com