শিরোনাম :
এবার ভোট মানে পরিবর্তন, ভোট মানে ধোবাউড়ার মুক্তি” ____বিএনপি মনোনীত সৈয়দ এমরান সালেহ প্রিন্স ধোবাউড়ায় অবৈধ বালু পরিবহনের সময় লড়ি জব্দ ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কায় চালকের হেলপার নিহত চালক আহত। মনপুরার বাংলা বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে ছাই ৭টি দোকান, ক্ষয়ক্ষতি ২ কোটি টাকার বেশি ভোটের দরজায় দাড়িয়ে ধষন: গাড়ি চালক ফারুকের লোমহষক কাহিনী। হেফাজতে ইসলামের আমীরের বক্তব্যে রাজনীতিতে নতুন উত্তাপ। সিলেটে চা-বাগানে পুলিশের হানা: ৬৯ বোতল মদসহ গ্রেফতার ১ গোলমুন্ডায় মুক্তিযোদ্ধা সন্তান সহ বিএনপি জাতীয় পার্টির পাঁচ জন নেতার জামায়াতে যোগদান বিকাশ–নগদ–রকেটে এক হাজার টাকার বেশি লেনদেন করা যাবে না। বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন হোটেল-রেঁস্তোরা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান নির্বাচিত হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের উন্নয়নে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে—হাফিজুর রহমান হিরু খুলনার পাইকগাছায়  বাংলাদেশ ভূমিহীন ও গৃহীন হাউজিং লি: এর উদ্যোগে গরীব ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও শীতবস্ত্র বিতরণ । বহিরাগতদের নিয়ে বিশৃঙ্খলার দায় জামায়াতকেই নিতে হবে: আমিনুল হক ২০ বছর পর বিরামপুরে তারেক রহমান নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল। কোটচাঁদপুরের কুশনা ইউনিয়ন এর তালসার বিভিন্ন দল থেকে ১২০ জন ভ্যান শ্রমিকের জামায়াতে যোগদান। শিবগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করেছে। বিএনপি সরকার গঠনে জামাতের সাথে কোয়ালিশন করবে না -তারেক রহমান । জিএম সিরাজ বলেন,আমার নামে ফেইসবুকে অপপ্রচার সম্পূর্ন ভিত্তিহীন। গাজীপুর–১ আসনে বিএনপি’র নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত গাজীপুর প্রতিনিধি:

লৌহজংয়ে ফার্মেসির কর্মচারিকে কুপিয়ে গুরুতর আহত, দোকান ভাঙচুর, সিসিটিভির ফুটেজ গায়েব

স্টাফ রিপোর্টারঃ মোঃরুবেল ইসলাম সিডর
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৬৫ বার পঠিত

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পাওনা টাকা চাওয়ায় ফার্মেসির এক কর্মচারিকে ধারালো অস্ত্রের আঘাতে জখম করেছে একদল বখাটে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার মাওয়া পুরাতন ফেরিঘাট এলাকায় জীবন রায় (৩২) নামের যুবককে হকিস্টিক, চাইনিজ কুড়াল ও চাপাতি দিয়ে মাথা, হাত-পা, পিঠসহ শরীরের নানা স্থানে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। এ ছাড়া দোকান ভাঙচুর করে ওষুধ বিনষ্ট করেছে এবং দোকানের সিসিটিভির ফুটেজ নিয়ে গেছে। এ ঘটনায় ৫ জন যুবকের বিরুদ্ধে লৌহজং থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তদের সবার বাড়ি দক্ষিণ মেদিনীমণ্ডল গ্রামে। আহত জীবনকে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মাওয়া পুরাতন ফেরিঘাটের রায় ফার্মেসির মালিক পরিমল রায় জানান, জীবন সম্পর্কে আমার শ্যালক এবং

ফার্মেসির কর্মচারি। স্থানীয় যুবক নাঈম ও শাওন একমাস আগে গভীর রাতে মোটরসাইকেলে দুর্ঘটনার শিকার হয়ে চিকিৎসা নিতে আসে। জীবন রায় আহত যুবকদ্বয়কে ব্যান্ডেজসহ চারশ টাকার ওষুধ দেয়। তখন যুবকদের কাছে কোনো টাকা পয়সা না থাকায় পরে দেওয়ার কথা বলে আসে। জীবন বিভিন্ন সময় টাকা দেওয়ার কথা বললে তারা গড়িমসি করে। সর্বশেষ আজ বৃহস্পতিবার নাঈম ও মাহিমকে দোকানের কাছে দেখতে পেয়ে পাওনা টাকা চাইতে গেলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং ফোন করে তাদের বন্ধু শাওন, সাব্বির ও সাজিদসহ ৮-১০ জনের একটি দলকে খবর দেয়। তারা এ সময় জীবনকে দোকানের ভেতরেই ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়। পরে জীবনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার

করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক ডা. তম্বিরা খাতুন জানান, জীবন রায়কে গুরুতরভাবে আঘাত করে জখম করা হয়েছে। তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে গভীর ক্ষত সৃষ্টি করা হয়েছে। এ ছাড়া শরীরের নানা স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। লৌহজং থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান জানান, পাঁচ যুবকের বিরুদ্ধে এক ফার্মেসির কর্মচারিকে জখম করার অভিযোগ পেয়েছি। আমরা পুলিশ পাঠিয়ে সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের আটক করে উপযুক্ত শাস্তির আওতায় আনবো।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com