শিরোনাম :
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাফিজ উদ্দিন খান আর নেই সিলেটে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজার জিয়ারত করলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ইয়ারুল ইসলামের নির্বাচনী ইস্তেহার প্রকাশ ঢাকা প্রেস ক্লাবের পক্ষ থেকে সাংবাদিক নেতা খান সেলিমের পিতার রোগমুক্তি কামনা। নাসিরনগরে ইউনিয়ন পরিষদের সরকারি সিল অবৈধভাবে সংরক্ষণ: কম্পিউটার ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা। লাকসামে চেয়ার মার্কার নির্বাচনী অফিস উদ্বোধন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত  নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষের গণজোয়ার ঘোড়াঘাট থানা প্রেস ক্লাবের নতুন কমিটি সভাপতি আনভিল বাপ্পি সাধারণ সম্পাদক শাহ আলম। সুনামগঞ্জে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান বিপুল অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ৪ সকল জল্পনা–কল্পনার অবসান, ব্রাহ্মণবাড়িয়া–৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমান পেলেন ধানের শীষ ঘোড়াঘাটে মোবাইল কোর্ট পরিচালনা, বিভিন্ন প্রতিষ্ঠানে ৪২ হাজার টাকা জরিমানা আদায় অধিক লাভের আশায় ঘোড়াঘাটে পরিপক্ব হওয়ার আগেই গমের সবুজ চারা বিক্রি, কমছে গম উৎপাদন ঢাকায় বাড়িভাড়া নিয়ন্ত্রণ: স্বস্তির ঘোষণা, বাস্তবায়নের কঠিন পরীক্ষা মাওলানা আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে ডেউটিন বিতরণ ঝিনাইদহ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ বিএনপি থেকে বহিষ্কার ঘোড়াঘাটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উদযাপন। ঝিনাইদহের উদয়পুরে সেনাবাহিনীর বিশেষ অভিযান থানা থেকে লুট হওয়া অস্ত্র ও বিস্ফোরকসহ যুবক গ্রেপ্তার, এলাকায় স্বস্তি ঝিনাইদহ জেলা পুলিশের বড় সাফল্য হারানো ৮৬টি স্মার্টফোন ও হাতিয়ে নেওয়া টাকা উদ্ধার, খুশিতে আত্মহারা মালিকরা চট্রগ্রামে আশা’র ব্রাঞ্চ ম্যানেজার সমন্বয় সভা অনুষ্ঠিত।

শরণখোলায় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতাকে মারধরের প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টারঃ মোঃরুবেল ইসলাম সিডর
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ৮৩৬ বার পঠিত

শরণখোলায় রায়েন্দা ইউপি চেয়ারম্যান ও যুবলীগের আহবায়ক আসাদুজ্জামান মিলন ওয়ার্ড আওয়ামী লীগ নেতাকে মারধর করার প্রতিবাদে শুক্রবার বেলা ১১টায় শরণখোলা প্রেসক্লাবের সামনের সড়কে খাদা ওয়ার্ড আওয়ামী লীগ মানববন্ধন করেছে। আহত ওয়ার্ড আওয়ামী লীগ নেতা বাবুল খান (৫০) বর্তমাণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন, শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমল হোসেন মুক্তা, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আহম্মেদ মুক্তাসহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ মানববন্ধনে উপস্থিত ছিলেন। মানববন্ধনে আওয়ামী লীগ রায়েন্দা ইউনিয়ন সাধারণ সম্পাদক জালাল আহম্মেদ রুমী ও আওয়ামী লীগ নেতা সরোয়ার আহম্মেদ তালুকদার সহ অংশ নেয়া

নেতা-কর্মীরা বলেন, রায়েন্দা ইউনিয়ন পরিষদের ভবন নির্মানের জন্য মধ্যস্থতা করে জমি ক্রয় করিয়ে দেন খাদা ওয়ার্ড আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বাবুল খান। কিন্ত মালিক পক্ষের মধ্যে বিরোধের কারনে ওই জমি বুঝে না পওয়ায় রায়েন্দা ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক আসাদুজ্জামান মিলন বৃহস্পতিবার রাতে চেয়ারম্যান মিলন বাবুল খানকে রায়েন্দা বাজার শের-এ বাংলা রোডে ডেকে জমি বুঝে না দেওয়ার কারন জানতে চেয়ে তাকে মারধর করে আহত করেন। তবে চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন মারধরের ঘটনা অস্বীকার করে বলেন, আসন্ন ইউপি নির্বাচনে আমার প্রতিপক্ষ আজমল হোসেন মুক্তা রাজনৈতিকভাবে পরাজিত হয়ে আমাকে হেয়প্রতিপন্ন করতে এ ঘটনা তার ষড়যন্ত্রের একটি অংশ। এ ব্যপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ

সম্পাদক আজমল হোসেন মুক্তা বলেন, দলীয় প্রতীক নৌকা পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়ে আওয়ামী লীগ কর্মীকে মারধর করে চরম অপরাধ করেছেন। দলের পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুর রহমান জানান, এ ব্যপারে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com