শিরোনাম :
শাজাহানপুরে (বগুড়া-৭) ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণা সুষ্ঠু বাস্তবায়নে আলোচনা সভা। এবার ভোট মানে পরিবর্তন, ভোট মানে ধোবাউড়ার মুক্তি” ____বিএনপি মনোনীত সৈয়দ এমরান সালেহ প্রিন্স ধোবাউড়ায় অবৈধ বালু পরিবহনের সময় লড়ি জব্দ ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কায় চালকের হেলপার নিহত চালক আহত। মনপুরার বাংলা বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে ছাই ৭টি দোকান, ক্ষয়ক্ষতি ২ কোটি টাকার বেশি ভোটের দরজায় দাড়িয়ে ধষন: গাড়ি চালক ফারুকের লোমহষক কাহিনী। হেফাজতে ইসলামের আমীরের বক্তব্যে রাজনীতিতে নতুন উত্তাপ। সিলেটে চা-বাগানে পুলিশের হানা: ৬৯ বোতল মদসহ গ্রেফতার ১ গোলমুন্ডায় মুক্তিযোদ্ধা সন্তান সহ বিএনপি জাতীয় পার্টির পাঁচ জন নেতার জামায়াতে যোগদান বিকাশ–নগদ–রকেটে এক হাজার টাকার বেশি লেনদেন করা যাবে না। বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন হোটেল-রেঁস্তোরা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান নির্বাচিত হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের উন্নয়নে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে—হাফিজুর রহমান হিরু খুলনার পাইকগাছায়  বাংলাদেশ ভূমিহীন ও গৃহীন হাউজিং লি: এর উদ্যোগে গরীব ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও শীতবস্ত্র বিতরণ । বহিরাগতদের নিয়ে বিশৃঙ্খলার দায় জামায়াতকেই নিতে হবে: আমিনুল হক ২০ বছর পর বিরামপুরে তারেক রহমান নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল। কোটচাঁদপুরের কুশনা ইউনিয়ন এর তালসার বিভিন্ন দল থেকে ১২০ জন ভ্যান শ্রমিকের জামায়াতে যোগদান। শিবগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করেছে। বিএনপি সরকার গঠনে জামাতের সাথে কোয়ালিশন করবে না -তারেক রহমান । জিএম সিরাজ বলেন,আমার নামে ফেইসবুকে অপপ্রচার সম্পূর্ন ভিত্তিহীন।

শাহজাদপুর পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের মেয়র প্রার্থী তরু লোদী বিপুল ভোটে বিজয়ী।

 মোঃআমিরুল ইসলাম শাহজাদপুর প্রতিনিধি :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০
  • ৮৯৬ বার পঠিত

উৎসাহ উদ্দীপনা ও উৎসব মুখর পরিবেশে সোমবার শাহজাদপুর পৌরসভা নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। আইন শৃঙ্খলার বাহিনীর তৎপরতার কারণে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী মনির আক্তার খান তরু লোদী (নৌকা) ২৯ হাজার ৮৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী বিএনপি মনোনীত মাহমুদুল হাসান সজল (ধানের শীষ) পেয়েছেন ১ হাজার ৮৬৭।

মেয়র পদে অপর দুই প্রার্থী জাতীয় পার্টির মোক্তার হোসেন (লাঙ্গল) ২৩৮ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী খন্দকার ইমরান (হাত পাখা) পেয়েছেন ১ হাজার ৮৭ ভোট। সোমবার রাতে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন, রিটার্নিং অফিসার আবুল হোসেন। এছাড়া পৌরসভার ৯ টি ওয়ার্ডের সাধারণ আসনে বিজয়ী কাউন্সিলররা হলেন ১ নং ওয়ার্ডে আছাব আলী (পাঞ্জাবী), ২ নং ওয়ার্ডে তৌহিদুর রহমান এ্যাপোলো (পাঞ্জাবী), ৩ নং ওয়ার্ডে জহরলাল হোসেন (উট পাখি), ৪ নং ওয়ার্ডে নাজমুল হোসেন (পাঞ্জাবী), ৫ নং ওয়ার্ডে মোস্তাফিজুর রহমান পিযূষ (উট পাখি), ৬ নং ওয়ার্ডে আবু শামীম সূর্য (উট পাখি), ৭ নং ওয়ার্ডে আল মাহমুদ প্রামানিক (উট পাখি), ৮ নং ওয়ার্ডে আব্দুর রউফ (পাঞ্জাবী), ৯ নং ওয়ার্ডে আফসার আলী শিকদার (উট পাখি)।

অন্যদিকে, ৩ টি সংরক্ষিত আসনে বিজয়ী মহিলা কাউন্সিলররা হলেন ১ নং ওয়ার্ডে শাহানাজ পারভীন (সিএনজি), ২ নং ওয়ার্ডে সিলভী পারভীন মিঠু (জবা ফুল), ৩ নং ওয়ার্ডে সাবিনা ইয়াসমিন ছবি (চশমা)। রিটার্নিং অফিসার আবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পৌরসভার ৯ টি ওয়ার্ডের ২৫ টি কেন্দ্রেই ইভিএম-এ ভোট গ্রহণ করা হয়। প্রতিটি ভোট কেন্দ্রেই পুরুষ ও মহিলা ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com