শিরোনাম :
জলঢাকার কাঁঠালী ইউনিয়নে আলহাজ্ব সৈয়দ আলীর নির্বাচনী পথসভা মনপুরায় ভোলা-৪ আসনে বিএনপি প্রার্থী নয়নের গণসংযোগ ফ্যামিলি কার্ডের মাধ্যমে নাগরিকদের মৌলিক চাহিদা পূরণ করা হবে নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই জলঢাকায় জামায়াতের বিশাল গণমিছিল সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন নিশ্চিত করতে দায়িত্বশীল সংবাদ পরিবেশনে অগ্রণী ভূমিকা রাখবে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব লালমোহনে আলহাজ্ব আলী মিয়া মিন্টু শিকদারের জানাজায় মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। মনপুরার আলোচিত গণধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার বালিয়াডাঙ্গীতে সাংবাদিকদের সঙ্গে ডা. কাসফিয়া সালাম নির্ঝরের সৌজন্য ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। লাকসামে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী ড. সরওয়ার উদ্দিন ছিদ্দিকীর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা প্রচারণার প্রথম দিনেই কুমিল্লা-৯ আসনে বিএনপির প্রার্থী মো. আবুল কালামকে ঘিরে জনতার উচ্ছ্বাস সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাফিজ উদ্দিন খান আর নেই সিলেটে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজার জিয়ারত করলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ইয়ারুল ইসলামের নির্বাচনী ইস্তেহার প্রকাশ ঢাকা প্রেস ক্লাবের পক্ষ থেকে সাংবাদিক নেতা খান সেলিমের পিতার রোগমুক্তি কামনা। নাসিরনগরে ইউনিয়ন পরিষদের সরকারি সিল অবৈধভাবে সংরক্ষণ: কম্পিউটার ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা। লাকসামে চেয়ার মার্কার নির্বাচনী অফিস উদ্বোধন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত  নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষের গণজোয়ার ঘোড়াঘাট থানা প্রেস ক্লাবের নতুন কমিটি সভাপতি আনভিল বাপ্পি সাধারণ সম্পাদক শাহ আলম। সুনামগঞ্জে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান বিপুল অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ৪ সকল জল্পনা–কল্পনার অবসান, ব্রাহ্মণবাড়িয়া–৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমান পেলেন ধানের শীষ

শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে দুর্ব্যবহার প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার:
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ২৪৬ বার পঠিত

শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে দুর্ব্যবহার
প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার:

বরগুনার পাথরঘাটা উপজেলার উত্তর মানিকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ এর বিরুদ্ধে শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে দুর্ব্যবহার, বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ নিয়মিত স্কুলে না আসার প্রতিবাদে ও প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে ওই বিদ্যালয়ের সামনে মানববন্ধন করা হয়েছে স্থানীয় শিক্ষার্থী অভিভাবক ও জনপ্রতিনিধিদের উদ্যোগ
দুই শতাধিক নাগরিক বুধবার বিকালে এ মানববন্ধনে অংশ নেন।
নাচনাপাড়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মহিউদ্দিন পান্নার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জলিলুর রহমান খান,৯ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বাবুল হাওলাদার,৯ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী শাহ্ আলম,অভিভাবক মোঃ রাসেল ও স্থানীয় বাসিন্দা শাহজাহান হাওলাদার প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, উত্তর মানিকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে দুর্ব্যবহার করে আসছেন । তিনি বিদ্যালয়ে নিয়মিত না আসায় শিক্ষার্থীদের পাঠদানে মারাত্মক ভাবে ব্যাহত হচ্ছে। এছাড়াও ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ এর ঘটনা রয়েছে।
বিদ্যালয়ের দাতা সদস্য ও ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য জলিলুর রহমান খান বলেন, গত বুধবার বিদ্যালয় ছুটি হওয়ার পরেও জাতীয় পতাকা নামানো হয়নি। এছাড়াও ওই জাতীয় পতাকাটির রঙও ফ্যাকাশে হয়ে গেছে বিষয়টি দৃষ্টিকটুর।
তিনি আরো বলেন, বিদ্যালয়ের সামনের খেলার মাঠে পুকুর খনন করে মাছ চাষ করেছেন এটা অত্যন্ত দুঃখজনক। যে কোন সময় শিক্ষার্থীরা পুকুরে পড়ে দুর্ঘটনার ঘটতে পারে।
অভিযোগ প্রসঙ্গে উত্তর মানিকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ বলেন, স্থানীয় ইউপি সদস্য মহিউদ্দিন পান্নার নেতৃত্বে কিছু দিন পূর্বে লোকজন নিয়া রাতে বিদ্যালয়ে বনভোজন করেন। আমি ওই ঘটনার প্রতিবাদ করায় আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ভাবে মিথ্যা অপবাদ ছড়ানো হচ্ছে । তবে বনভোজন করার পূর্বে আমাকে অবগত করা হয়নি।
জানাতে চাইলে বিদ্যালয়ের সভাপতি মোঃ শাহজাহান হাওলাদার বলেন, বিদ্যালয় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের দুর্ব্যবহারের বিষয় সত্য নয়। শিক্ষার্থীদের সঙ্গে একান্ত কথা বলে বিষয়টি জানতে পেরেছি এ ব্যাপারে পাথরঘাটা উপজেলা সহকারী শিক্ষা অফিসার (এটিও) রনজিৎ চন্দ্র মিস্ত্রী বলেন, ওই বিদ্যালয়ের কিছু দিন পূর্বে চুরির ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ের বিরধ সৃষ্টি হয়েছে। তবে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপর অভিযোগ তদন্ত-পূর্বক সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

ঘোড়াঘাটে শব্দ প্রেমী সাহিত্য সংসদ অনুষ্ঠিত। সাহারুল ইসলাম ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধিঃ অদ্য ৩/১/২৫, শব্দ প্রেমী সাহিত্য সংসদ, ঘোড়াঘাট, দিনাজপুরের ঘোড়াঘাটে অদ্য ৩ জানুয়ারি সন্ধ্যায় প্রেমী সাহিত্য সংসদের আয়োজনে , সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল হাদী। অনুষ্ঠিত মাসিক সাহিত্য সভায় প্রধান অতিথি ছিলেন কবি নাসরীন সুলতানা রেখা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিরোজ কবির, প্রভাষক আতাউর রহমান স্যার, প্রভাষক মাসুম আলী শাহ, মোঃ হাদিউর রহমান, কবি অঞ্জলি রাণী দেবী। অনুষ্ঠানে বক্তব্য প্রদান ও কবিতা পাঠ করেন মোঃ জুবায়ের মন্ডল, কবি মমতা রাণী চাকি, কবি ও সাংবাদিক আমিরুল ইসলাম কবীর, কবি মোকছেদ আলী, কবি মাসুদ রানা, কবি আবুল কালাম আজাদ, কবি আক্তারুজ্জামান সুলতান, আফান্নুম মনোয়ার অধীরা, মোহনা সরকার মেধা, সঙ্গীত পরিবেশন করেন সাংবাদিক শাহ আলম। তাছাড়া ব্লাড ফাইটার গ্রুপ,ঘোড়াঘাট এর সভাপতি মেহেদী হাসান, আলোক শিখা ফাউন্ডেশন এর সদস্য মোঃ শাকিলের হাতে তাদের কাজের স্বীকৃতি স্বরূপ শব্দ প্রেমী সাহিত্য সংসদ এর পক্ষ থেকে সনদ পত্র তুলে দেওয়া হয়। এরপর উপস্থিত কবি সাহিত্যিক ও সুধী জনকে নিয়ে ফটোসেশান ও চা চক্রের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়

এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com