শিরোনাম :
ইয়ারুল ইসলামের নির্বাচনী ইস্তেহার প্রকাশ ঢাকা প্রেস ক্লাবের পক্ষ থেকে সাংবাদিক নেতা খান সেলিমের পিতার রোগমুক্তি কামনা। নাসিরনগরে ইউনিয়ন পরিষদের সরকারি সিল অবৈধভাবে সংরক্ষণ: কম্পিউটার ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা। লাকসামে চেয়ার মার্কার নির্বাচনী অফিস উদ্বোধন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত  নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষের গণজোয়ার ঘোড়াঘাট থানা প্রেস ক্লাবের নতুন কমিটি সভাপতি আনভিল বাপ্পি সাধারণ সম্পাদক শাহ আলম। সুনামগঞ্জে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান বিপুল অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ৪ সকল জল্পনা–কল্পনার অবসান, ব্রাহ্মণবাড়িয়া–৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমান পেলেন ধানের শীষ ঘোড়াঘাটে মোবাইল কোর্ট পরিচালনা, বিভিন্ন প্রতিষ্ঠানে ৪২ হাজার টাকা জরিমানা আদায় অধিক লাভের আশায় ঘোড়াঘাটে পরিপক্ব হওয়ার আগেই গমের সবুজ চারা বিক্রি, কমছে গম উৎপাদন ঢাকায় বাড়িভাড়া নিয়ন্ত্রণ: স্বস্তির ঘোষণা, বাস্তবায়নের কঠিন পরীক্ষা মাওলানা আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে ডেউটিন বিতরণ ঝিনাইদহ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ বিএনপি থেকে বহিষ্কার ঘোড়াঘাটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উদযাপন। ঝিনাইদহের উদয়পুরে সেনাবাহিনীর বিশেষ অভিযান থানা থেকে লুট হওয়া অস্ত্র ও বিস্ফোরকসহ যুবক গ্রেপ্তার, এলাকায় স্বস্তি ঝিনাইদহ জেলা পুলিশের বড় সাফল্য হারানো ৮৬টি স্মার্টফোন ও হাতিয়ে নেওয়া টাকা উদ্ধার, খুশিতে আত্মহারা মালিকরা চট্রগ্রামে আশা’র ব্রাঞ্চ ম্যানেজার সমন্বয় সভা অনুষ্ঠিত। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে জাতীয় কবিতা পরিষদের মতবিনিময় টেকনাফে নৌবাহিনী–থানা পুলিশের যৌথ অভিযানে অস্ত্রসহ ওয়ারেন্টভুক্ত সন্ত্রাসী গ্রেপ্তার

শিমুল হত্যার সুষ্ঠু তদন্ত ও স্বামী চেয়ারম্যানকে নির্দোষ দাবি করে স্ত্রীর সংবাদ সম্মেলন।

স্টাফ রিপোটারঃ
  • আপডেট টাইম : বুধবার, ৬ জানুয়ারি, ২০২১
  • ৫৫৮ বার পঠিত

বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়নের শিমুল হত্যাকাণ্ডের মামলার সুষ্ঠু তদন্ত ও জড়িত আসামী চেয়ারম্যানকে নির্দোষ দাবি করে সংবাদ সম্মেলন করেছেন মহিদুলের স্ত্রী চামেলী খাতুন। গত ২৩ ডিসেম্বর ২০২০ বুধবার রাত ৮টার সময় গোবিন্দগঞ্জ প্রেস ইউনিয়ন, মহিমাগঞ্জ রোডস্থ থানা চারমাথায় হক ম্যানশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিহার ইউপি চেয়ারম্যানের স্ত্রী।

তিনি বলেন, আমার স্বামী ৭ নম্বর বিহার ইউনিয়নের নৌকা মার্কার নমিনি হিসেবে বিগত নির্বাচনে জয়লাভ করেন। সে মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাফিজার রহমানের ছেলে। বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক, শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সভাপতি। একটি মহল চেয়ারম্যানের জনপ্রিয়তায় ঈর্ষান্বীত হয়ে তাকে সমাজে ও জনগণের মাঝে হেয় করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে দূরে রাখার পরিকল্পনায় শিমুল হত্যাকাণ্ডের মামলায় জড়িয়েছে। আমার স্বামী নির্দোষ।

তিনি আরো বলেন, বিগত ৯ দিন যাবত আমার স্বামী জ্বরে ভূগছিল। জ্বর ভাল না হওয়ায় আমরা বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে যোগাযোগ করি। সেখান থেকে গত ২১ ডিসেম্বর সকাল সাড়ে ৮টায় নমুনা সংগ্রহে একটি টিম আসে এবং তারা নমুনা নিয়ে ফিরে যান। এর পরপরই আমার স্বামীর শারীরিক অবস্থার অবনতি হলে আমরা দ্রুত তাকে বগুড়া ডক্টরস ক্লিনিকে দিনের ১২টার দিকে ভর্তি করাই। সেখান থেকে ডাক্তারের পরামর্শে রাত ১০টার দিকে রেফার্ড নিয়ে রাতেই শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের করোনা ইউনিটে ভর্তি করাই। বর্তমানে আমার স্বামী কোভিড-১৯ পজেটিভ।

এ অবস্থায় আমার স্বামী শিমুল হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত হতে পারে না। তিনি সম্পূর্ণ নির্দোষ। তাকে স্থানীয় রাজনৈতিক মার-প্যাচে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। চেয়ারম্যানের স্ত্রী চামেলী বেগম শিমুল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান। সেই সাথে নিরাপরাধীদের হয়রানি না করার জন্য প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেন। উল্লেখ্য, সোমবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার ফুলপুকুরিয়া বাজার সংলগ্ন আলীপুর রাস্তার পাশ থেকে বস্তাবন্দী শিমুলের লাশ উদ্ধার করে গোবিন্দগঞ্জ থানা পুলিশ। নিহত শিমুল শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়নের ইউপি সদস্য রায়হানের ভাই ও আফজালের ছেলে। এ ঘটনায় বিহার ইউপি চেয়ারম্যানকে ১ নম্বর আসামী করে গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com