
মোঃ রবিউল হাসান, স্টাফ রিপোর্টার ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য শিরীন সুলতানার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির নির্বাচিত প্রতিনিধি, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত গভর্নিং বডির চেয়ারম্যান, কলেজের অধ্যক্ষসহ সংশ্লিষ্ট প্রতিনিধিরা। সোমবার (৩১ আগস্ট ২০২৬) সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির নির্বাচন-পরবর্তী নির্বাচিত প্রতিনিধিবৃন্দ রাজধানীতে সংসদ সদস্য শিরীন সুলতানার বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে প্রতিনিধিরা সংসদ সদস্য শিরীন সুলতানাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ অগ্রযাত্রা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, আধুনিকায়ন এবং শিক্ষার গুণগত মান আরও বৃদ্ধির বিষয়েও আলোচনা করা হয়। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সময়োপযোগী ও শিক্ষার্থীবান্ধব হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন উপস্থিত প্রতিনিধিরা। আলোচনার এক পর্যায়ে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান ফেরদৌস হোসেন রনি ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের স্কুল-কলেজগুলোকে কীভাবে আরও আধুনিক, যুগোপযোগী ও শিক্ষাবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করা যায়, সে বিষয়ে তাঁর মতামত ও পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত সুযোগ-সুবিধা বৃদ্ধি, আধুনিক শিক্ষা উপকরণের ব্যবহার এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ, সুন্দর ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা জরুরি। এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত সুযোগ-সুবিধা সম্প্রসারণ, আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের জন্য উন্নত ও মানসম্মত শিক্ষা পরিবেশ গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। সংরক্ষিত মহিলা সংসদ সদস্য শিরীন সুলতানা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সার্বিক উন্নয়নে শিক্ষক, অভিভাবক, পরিচালনা পর্ষদ এবং সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরেন। তিনি শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সার্বিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। সাক্ষাতের শেষ পর্যায়ে তিনি সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের ধারাবাহিক সাফল্য, সমৃদ্ধি ও উত্তরোত্তর উন্নতি কামনা করেন। পাশাপাশি প্রতিষ্ঠানটি ভবিষ্যতেও শিক্ষা, শৃঙ্খলা ও ফলাফলের ক্ষেত্রে তার সুনাম ও গৌরব অক্ষুণ্ন রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। পারস্পরিক সৌহার্দ্য, সহযোগিতা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে সৌজন্য সাক্ষাৎটি শেষ হয়।
Robiul
সাংবাদিক শারমিন
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝিনাইদহে বর্ণাঢ্য র্যালি ও সাজ্জাদুল হক মিলনের শুভেচ্ছা, শারমিন আরা ঝিনাইদহ জেলা প্রতিনিধি , বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে বর্ণাঢ্য রেলি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে মহাসমারোহে দিনটি পালন করেন স্থানীয় নেতাকর্মীরা। এ উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন জেলা যুবদল নেতা সাজ্জাদুল হক মিলন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঝিনাইদহ শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা যুবদল নেতা সাজ্জাদুল হক মিলন বলেন, “বিএনপির ভেতর অনুপ্রবেশ করে যেসব বহিরাগত নেতাকর্মী বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আমরা আগামী দিনে জনগণকে একটি স্বচ্ছ ও পরিচ্ছন্ন রাজনীতি উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ।” বক্তব্যে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং উপস্থিত নেতাকর্মীসহ দেশবাসীর সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন। শহীদ মিনার চত্বরে আয়োজিত এ সমাবেশে আরও বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সহ-সভাপতি কামাল আজাদ পন্নু, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুর রহমান সহ জেলা ও স্থানীয় বিএনপির সিনিয়র নেত্রীবৃন্দ। সমাবেশ শেষে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং দেশের উন্নতি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
Compose
Write to দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ নিউজ গ্রুপ
Reporter Name 








