শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: প্রস্তুতির শেষ ধাপে প্রশাসন, শুরু নির্বাচনী মালামাল বিতরণ মনপুরা উপকূলে নির্বাচনী সরঞ্জাম নিয়ে প্রিজাইডিং কর্মকর্তাদের ব্যস্ততা ঝিনাইদহে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হলো নির্বাচনী সরঞ্জাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সাঘাটায় পুলিশের ব্যাপক মোহড়া শান্তিপূর্ণ ভোটগ্রহণে প্রশাসনের সর্বোচ্চ প্রস্তুতি ঝিনাইদহে সংসদ নির্বাচন উপলক্ষে পুলিশের নিরাপত্তা তৎপরতা ঝিনাইদহে শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে র‌্যাবের কঠোর অবস্থান ভোরের চেতনা পত্রিকার সাংবাদিক আমজাদের অকাল মৃত্যু সাতক্ষীরায় নির্বাচন উপলক্ষে ভোট কেন্দ্রে সেনা টহল জোরদার বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নেতারা বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট দিতে বেকারি শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য মিছিল শাজাহানপুরে (বগুড়া-৭) ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণা সুষ্ঠু বাস্তবায়নে আলোচনা সভা। এবার ভোট মানে পরিবর্তন, ভোট মানে ধোবাউড়ার মুক্তি” ____বিএনপি মনোনীত সৈয়দ এমরান সালেহ প্রিন্স ধোবাউড়ায় অবৈধ বালু পরিবহনের সময় লড়ি জব্দ ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কায় চালকের হেলপার নিহত চালক আহত। মনপুরার বাংলা বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে ছাই ৭টি দোকান, ক্ষয়ক্ষতি ২ কোটি টাকার বেশি ভোটের দরজায় দাড়িয়ে ধষন: গাড়ি চালক ফারুকের লোমহষক কাহিনী। হেফাজতে ইসলামের আমীরের বক্তব্যে রাজনীতিতে নতুন উত্তাপ। সিলেটে চা-বাগানে পুলিশের হানা: ৬৯ বোতল মদসহ গ্রেফতার ১ গোলমুন্ডায় মুক্তিযোদ্ধা সন্তান সহ বিএনপি জাতীয় পার্টির পাঁচ জন নেতার জামায়াতে যোগদান বিকাশ–নগদ–রকেটে এক হাজার টাকার বেশি লেনদেন করা যাবে না।

শ্বশুরবাড়িতে শেকলবন্দি জামাতা।

 এম আরিফুল ইসলাম বরিশাল ব্যুরোঃ
  • আপডেট টাইম : বুধবার, ১১ নভেম্বর, ২০২০
  • ৮৬৪ বার পঠিত
 বরগুনায় শ্বশুরবাড়ি থেকে শিকলে বাঁধা অবস্থায় এক জামাতাকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শ্বশুরবাড়ির লোকজনের নামে বরগুনা সদর থানায় মারধর ও শেকলবন্দি করার মামলা করেছেন জামাতা আবুল খায়ের। এ মামলায় আবুল খায়েরের স্ত্রীর বড় ভাই আ. রহমান সরদার ও শাশুড়ি খাদিজা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় তাদের আদালতের মধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বরগুনা সদর থানার উপপরিদর্শক (এসআই) ওবায়দুল ইসলাম জানান, সোমবার রাত সাড়ে দশটার দিকে সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের কামরাবাদ গ্রামের পনু সরদারের ঘর থেকে শিকলে বাঁধা অবস্থায় আবুল খায়েরকে (২৬) উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, দুই বছর আগে পিরোজপুরের নাজিরপুর উপজেলার ছোট আমতলা গ্রামের আবদুল ওহাব শেখের ছেলে আবুল খায়েরের সঙ্গে বরগুনা সদর উপজেলার পনু সরদারের মেয়ে মৌসুমীর বিয়ে হয়। তাদের আট মাসের একটি কন্যা সন্তান রয়েছে।
আবুল খায়েরের শাশুড়ি খাদিজা বেগম বলেন, রোববার সন্ধ্যায় জামাতা তাদের বাড়িতে বেড়াতে আসেন। আসার পর পরই তার ছেলে আ. রহমান সরদার আবুল খায়েরের পায়ে শিকল বেঁধে তালাবদ্ধ করে রাখেন। আ. রহমান সরদার এ বিষয়ে বলেন, তার বোনকে বিয়ের সময় শুধু ধর্মীয় নিয়ম মানা হয়। অনেক দিন ধরে আবুল খায়েরকে বিয়ের পুরো আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে বলা হয়। তা না করায় তিনি ভগ্নিপতিকে বেঁধে রাখেন। বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, সোমবার রাতে অভিযোগ পাওয়ার এক ঘণ্টার মধ্যেই আবুল খায়েরকে উদ্ধার ও অভিযুক্ত দু্ই জনকে গ্রেফতার করেছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com