শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ভোলাহাটে ইউনি ব্লক সড়ক নির্মাণে কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছ। কক্সবাজারে ৫০ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক আখাউড়ায় ৪৫ ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীদের সঙ্গে এমপি মুশফিকুর রহমানের শুভেচ্ছা বিনিময়। বরিশালে যৌতুকের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, “স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড”: উপজেলা নির্বাচন ঘিরে শরীয়তপুর সদরে তৃণমূলের পছন্দ ও জনপ্রিয়তার শীর্ষে মাহবুব মোর্শেদ টিপু। জামালপুরে প্রথম নারী পুলিশ সুপার হিসেবে পদায়ন করছেন ফারজানা ইয়ামিন পলাশবাড়ী উপজেলায় নাগরিক প্লাটফম এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত  মাতৃভূমি সংগঠন(MS)- এর উদ্যোগে মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত.. সাতক্ষীরায় এসিল্যান্ড বিজয় কুমারের বিরুদ্ধে স্ত্রী নির্যাতন ও যৌতুকের মামলা ১৫ নং ওয়ার্ডে কাউন্সিল’র পদে দোয়া ও সমর্থন চেয়েছেন সিদ্দিকুর রহমান দোলপূর্ণিমা উপলক্ষে বারমাসিয়া জমকালো আয়োজনে সম্পূর্ণ হয়েছে মহানামযজ্ঞ মহোৎসব।  সুবিদপুর পূর্ব ইউনিয়নে ওএমএসের চাল বিতরণে রাজনৈতিক বিভাজনের অভিযোগ একান্নতম জন্মদিনে নদীবাংলার কবি রিপন শান এর জীবন ও সাহিত্য নিয়ে মূল্যায়ন সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ।। ‎সাংবাদিক উন্নয়ন পরিষদ (JDC) কেন্দ্রীয় কমিটি ঘোষণা।  বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মিডিয়া উপদেষ্টার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে মামলা রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধন: সচেতন রাজশাহীবাসী তিন দিনের আল্টিমেটাম দিলেন রাজধানীর বসুন্ধরা’য় প্যাডেল চালিত রিকশা ও মালিক শ্রমিকদের মানববন্ধন Japan Bangladesh Foundation–এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সুরেশ্বর দরবারে খুনের রহস্য: পীর শাহীন নূরী আটক টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সদস্য মোজাম্মেল হক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত

শ্রীমঙ্গলে জাতীয় সমাজসেবা দিবস পালিত।

 সিনিয়র স্টাফ রিপোর্টার, মোঃ জালাল উদ্দিন।
  • আপডেট টাইম : শনিবার, ২ জানুয়ারি, ২০২১
  • ৫৬৯ বার পঠিত

শ্রীমঙ্গলে নানা কর্মসুচি’র মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস ২০২১ পালিত হয়েছে। শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন কর্মসুচি পালিত হয়। এ উপলক্ষ্যে সকাল ১১ টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি বার্ণাঢ্য র্যালী বের হয়ে আবারো উপজেলা পরিষদে এসে শেষ হয়। পরে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়।

আলোচনা সভায় সমাজসেবা দিবসের তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সুয়েব হোসেন চৌধুরী। সমাজকর্মী নার্গিস আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রেম সাগর হাজরা, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালি দত্ত, উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, ম্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এ হামিদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে প্রথমবারের মতো সামাজিক নিরাপত্তা কর্মসুচি’র আওতায় বয়স্ক ভাতা, অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা, বিধবা ও স্বামী নিগৃহিতা মহিলা ভাতা, মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি প্রবর্তনের মাধ্যমে বাংলাদেশে এক নতুন অধ্যায় সৃষ্টি করেছেন। অতি সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী চা-শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসুচি’র আওতায় এককালীন চেক বিতরন, দলিত, হরিজন, বেদে ও হিজড়া ভাতা ও তাদের সন্তানদের জন্য শিক্ষা উপবৃত্তি চালু করেছেন এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ কার্যক্রমও চালু করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com