শিরোনাম :
‎মুক্তাগাছার কালিবাড়ীতে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত। কাশিমপুরে সাধু সন্ন্যাসীর বিরুদ্ধে আল্লাহকে কটুক্তি করায় আগামীকাল মামলা দায়েরের প্রস্তুতি ও গণজমায়েত। ময়মনসিংহ মেডিক্যালে তীব্র উত্তেজনা সেবার মান নিয়ে প্রশ্ন তুলতেই ডিজির সঙ্গে চিকিৎসকের প্রকাশ্য সংঘর্ষ আগ্রাবাদে ওয়ান্ডারল্যান্ড এ্যামিউজমেন্ট পার্কের উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত শম্ভুগঞ্জে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন সেবা,দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে মানবিক উদ্যোগে মানুষের ঢল কিন্ডারগার্টেনের জন্য সরকারি নীতিমালার আশ্বাস আমিনুল হকের বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আখাউড়ায় ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত নওগাঁ-২ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী সামসুজ্জোহা খানের বিশাল মোটরসাইকেল শোডাউন নলডাঙ্গার মাধনগরে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত। জামালপুরে সাংবাদিক নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কালীগঞ্জে বেগম জিয়ার সুস্থতা কামনায় হাজারো মুসল্লীর সমবেত দোয়া শুধু বিএনপির নয় বেগম জিয়া দেশের গণতন্ত্রকামী মানুষের নেত্রী- সাইফুল ইসলাম ফিরোজ লোহাগাড়ায় যানজট নিরসনে প্রশস্ত হচ্ছে সড়ক। সন্ত্রাসীরা‎ দক্ষিণ আফ্রিকায় গুলি করে হত্যা করেছে মির্জাপুরের প্রবাসী ব্যাবসায়ী আমিনুল ইসলামকে সচ্ছলতার স্বপ্ন অধরাই,দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন শান্তিগঞ্জের শিপন মিয়া সোনারগাঁও সরকারি কলেজে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ক্যারিয়ার গাইডলাইন সফল প্রোগ্রাম অনুষ্ঠিত। বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমানের শ্বশুরের ভোলায় দাফন সম্পূর্ণ হয়েছে। আখাউড়া মুক্ত দিবসে দুই দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি: স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ, বিজয় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত অনলাইন সাংবাদিকতায় চ্যালেঞ্জ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় কর্মশালা অনুষ্ঠিত রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী জুই চাকমার হাটবারে গণসংযোগ ও পথসভা

সংখ্যা ভারী কেন্দ্র কমিটি নয় নিবেদিত কেন্দ্র কমিটি চাই – আ জ ম নাছির উদ্দীন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০
  • ৯১৮ বার পঠিত

 চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত মেয়র পদপ্রার্থীকে বিজয়ী করতে হলে আমাদেরকে সমন্বিতভাবে পরিকল্পনা নিতে হবে। বিগত নির্বাচন থেকে শিক্ষা নিয়ে এই নির্বাচনে দলের নেতাকর্মীদেরকে কাজে লাগাতে হবে। নির্বাচনী কেন্দ্র কমিটিগুলো তৈরি করার সময় তৃণমূল নেতাকর্মীদেরকে সজাগ সতর্ক দৃষ্টি রাখতে হবে।যাতে করে বিতর্কিত,ভিন্ন মতাবলম্বী কেউ কেন্দ্র কমিটিতে স্থান না পায়।নির্বাচনী মৌসুমে সংখ্যা ভারী কেন্দ্র কমিটি করে নেতাদের প্রিয়ভাজন হবেন। অথচ ভোটের বাক্সে ভোট পড়বে না- এমন কাজ আর করতে দেয়া হবে না। বিগত সংসদ উপনির্বাচনে চট্টগ্রাম মহানগরের একটা কেন্দ্রের দৃষ্টান্ত দিয়ে বলা যায়, এই কেন্দ্রে দায়িত্ব পালনের জন্য তৃণমূল থেকে ১০১ সদস্যের একটা কেন্দ্র কমিটি মহানগর আওয়ামী লীগের কাছে পাঠানো হয়।কিন্তু ঐ কেন্দ্রটিতে আওয়ামীলীগের প্রার্থী ভোট পেয়েছিল মাত্র ৫৬টি। কেন্দ্র কমিটির সদস্যরাও যদি প্রার্থীকে ভোট দিত তাহলে ঐ কেন্দ্রে আওয়ামীলীগের অন্তত ১০১টি ভোট পাওয়ার কথা। কিন্তু বাস্তবতা এর সম্পূর্ণ বিপরীত হয়েছে।তাই তৃণমূল নেতাকর্মীদের প্রতি অনুরোধ করছি। কেন্দ্রকমিটি করার সময় ত্যাগী,নিবেদিত,পরীক্ষিত ও প্রকৃত নেতাকর্মীদেরকে অন্তর্ভুক্ত করতে হবে। সংখ্যা ভারী কেন্দ্র কমিটি গঠন করে কোন লাভ নেই। নিবেদিত কেন্দ্র কমিটি করতে হবে।আজ মঙ্গলবার ২৭ অক্টোবর ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড আওয়ামীলীগ আওতাধীন ১নং,২নং ও ৩ নং ইউনিট আওয়ামীলীগের কার্যকরী কমিটির পৃথক পৃথক সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশ্যে একথা বলেন।সভাগুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী।সভায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম রেজাউল করিম চৌধুরী,সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, চৌধুরী হাসান মাহমুদ হাসনী,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মসিউর রহমান, সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের,ক্রীড়া সম্পাদক দিদারুল আলম,উপপ্রচার সম্পাদক শহীদুল ইসলাম,সদস্য বেলাল আহমেদ,আবদুল লতিফ টিপু,পশ্চিম বাকলিয়া ওয়ার্ড আওয়ামীলীগ আহবায়ক ইউনুস কোম্পানি, ইউনিট নেতা সেলিম মিয়া, মো. হারুন,শওকত হোসেন,বেলাল হোসেন বাপ্পী,জিয়াউর রহমান, নিজাম কাদের, সরোয়ার আলম ভুঁইয়া, জাহাঙ্গীর আলম রানা প্রমুখ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com