শিরোনাম :
জলঢাকার কাঁঠালী ইউনিয়নে আলহাজ্ব সৈয়দ আলীর নির্বাচনী পথসভা মনপুরায় ভোলা-৪ আসনে বিএনপি প্রার্থী নয়নের গণসংযোগ ফ্যামিলি কার্ডের মাধ্যমে নাগরিকদের মৌলিক চাহিদা পূরণ করা হবে নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই জলঢাকায় জামায়াতের বিশাল গণমিছিল সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন নিশ্চিত করতে দায়িত্বশীল সংবাদ পরিবেশনে অগ্রণী ভূমিকা রাখবে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব লালমোহনে আলহাজ্ব আলী মিয়া মিন্টু শিকদারের জানাজায় মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। মনপুরার আলোচিত গণধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার বালিয়াডাঙ্গীতে সাংবাদিকদের সঙ্গে ডা. কাসফিয়া সালাম নির্ঝরের সৌজন্য ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। লাকসামে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী ড. সরওয়ার উদ্দিন ছিদ্দিকীর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা প্রচারণার প্রথম দিনেই কুমিল্লা-৯ আসনে বিএনপির প্রার্থী মো. আবুল কালামকে ঘিরে জনতার উচ্ছ্বাস সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাফিজ উদ্দিন খান আর নেই সিলেটে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজার জিয়ারত করলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ইয়ারুল ইসলামের নির্বাচনী ইস্তেহার প্রকাশ ঢাকা প্রেস ক্লাবের পক্ষ থেকে সাংবাদিক নেতা খান সেলিমের পিতার রোগমুক্তি কামনা। নাসিরনগরে ইউনিয়ন পরিষদের সরকারি সিল অবৈধভাবে সংরক্ষণ: কম্পিউটার ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা। লাকসামে চেয়ার মার্কার নির্বাচনী অফিস উদ্বোধন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত  নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষের গণজোয়ার ঘোড়াঘাট থানা প্রেস ক্লাবের নতুন কমিটি সভাপতি আনভিল বাপ্পি সাধারণ সম্পাদক শাহ আলম। সুনামগঞ্জে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান বিপুল অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ৪ সকল জল্পনা–কল্পনার অবসান, ব্রাহ্মণবাড়িয়া–৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমান পেলেন ধানের শীষ

সন্দ্বীপ সারিকাইতে সিরাজুদ্দৌলা খোকনের ৪ লক্ষ টাকার গাছ কেটে নেওয়ার অভিযোগ।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৯৯ বার পঠিত

রিয়াদুল মামুন সোহাগঃ স্থানীয় প্রভাবশালীদের যোগ সাজোসে সন্দ্বীপ সারিকাইত ইউনিয়নের সিরাজুদৌলা খোকনের বাড়ীর প্রায় ৪ লক্ষ টাকার গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্তরা হলেন আলি আকবর ডিপ্টি,মোহাম্মদ মামুন ও মোহাম্মদ আকবর।

এ ব্যাপারে খোকনের পক্ষে তার আত্মীয় সোহাগ বাদী হয়ে সন্দ্বীপ আদালতে একটি সি আর মামলা দায়ের করেন। মামলা নং সি আর ২৯/২১।

উক্ত মামলায় আসামীরা হলেন আলী আকবর ডিপটি(৫০),পিতাঃ মৃত ওসমান গনি,সাত্তার সেরাং এর বাড়ী,২য় আসামি মোহাম্মদ মামুন(৩০),পিতাঃ মৃত মোদাচ্ছের,আমিন উল্যাহ সুকানীর বাড়ী,৩য় আসামি মোহাম্মদ আকবর(২৫),পিতাঃ মৃত মানিক,মনাফ মিস্তির বাড়ি।সারিকাইত ০৬নং ওয়ার্ডের বাসিন্দা।বর্তমানে মামলা সন্দ্বীপ থানা তদন্তাধীন রয়েছে।

জমীর মালিক মোহাম্মদ খোকন বিদেশ থেকে মোবাইল ফোনে জানান আমরা এখানে কেউ থাকিনা বলে স্থানীয় প্রভাবশালীদের প্রভাবে আলী আকবর ডিপটি তার লোকজন নিয়ে আমার জায়গার প্রায় ৪ লক্ষ টাকার গাছ ও আমার পুকুর থেকে মাছ ধরে নিয়ে যায়। এতে আমার লোক বাঁধা দিলে তাদের মারধর করে।

অপরদিকে অভিযুক্ত ডিপটির সাথে যোগাযোগ করলে তিনি গাছ কেটে নেওয়ার সত্যতা স্বীকার করে বলেন আমি স্থানীয় চেয়ারম্যান পনির, উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মিশন সহ এলাকার লোকজনের সাথে কথা বলে গাছ কেটেছি। তারা গাছ কাটার অনুমতি দিয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন আমাকে চেয়ারম্যান ও উপজেলা ভাইস চেয়ারম্যান অনুমতি দিয়েছেন। গাছ সিরাজের হলেও গাছের গোড়া আমার জায়গায় এসে আমার সমস্যা সৃষ্টি করছে তাই আমি গাছ কেটেছি।

এই বিষয়ে স্থানীয় চেয়ারম্যান এর সাথে কথা বললে তিনি জানান একজনের গাছ আরেক জনকে কাটার অনুমতি আমি কেন দিতে যাবো। আমি বলেছি গাছের মালিক উপস্থিত না হলে আমার কিছু করার নেই। আগে গাছের মালিক কে হাজির করেন। আমি তাকে কাঁটার জন্য বলি নাই।

বিজ্ঞ আদালতের কাছে এ ঘটনার ন্যায় বিচার চাই ভোক্তভোগিরা। তারা আরো দাবি করেন আমাদের সাথে কোন রকম যোগাযোগ ছাড়াই আমাদের প্রায় ৪ লক্ষ টাকার গাছ ও পুকুরের মাছ ধরে নিয়ে যায় তারা। আমরা এই বিষয়ে ন্যায় বিচার চাই।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com