শিরোনাম :
জলঢাকার কাঁঠালী ইউনিয়নে আলহাজ্ব সৈয়দ আলীর নির্বাচনী পথসভা মনপুরায় ভোলা-৪ আসনে বিএনপি প্রার্থী নয়নের গণসংযোগ ফ্যামিলি কার্ডের মাধ্যমে নাগরিকদের মৌলিক চাহিদা পূরণ করা হবে নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই জলঢাকায় জামায়াতের বিশাল গণমিছিল সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন নিশ্চিত করতে দায়িত্বশীল সংবাদ পরিবেশনে অগ্রণী ভূমিকা রাখবে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব লালমোহনে আলহাজ্ব আলী মিয়া মিন্টু শিকদারের জানাজায় মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। মনপুরার আলোচিত গণধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার বালিয়াডাঙ্গীতে সাংবাদিকদের সঙ্গে ডা. কাসফিয়া সালাম নির্ঝরের সৌজন্য ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। লাকসামে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী ড. সরওয়ার উদ্দিন ছিদ্দিকীর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা প্রচারণার প্রথম দিনেই কুমিল্লা-৯ আসনে বিএনপির প্রার্থী মো. আবুল কালামকে ঘিরে জনতার উচ্ছ্বাস সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাফিজ উদ্দিন খান আর নেই সিলেটে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজার জিয়ারত করলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ইয়ারুল ইসলামের নির্বাচনী ইস্তেহার প্রকাশ ঢাকা প্রেস ক্লাবের পক্ষ থেকে সাংবাদিক নেতা খান সেলিমের পিতার রোগমুক্তি কামনা। নাসিরনগরে ইউনিয়ন পরিষদের সরকারি সিল অবৈধভাবে সংরক্ষণ: কম্পিউটার ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা। লাকসামে চেয়ার মার্কার নির্বাচনী অফিস উদ্বোধন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত  নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষের গণজোয়ার ঘোড়াঘাট থানা প্রেস ক্লাবের নতুন কমিটি সভাপতি আনভিল বাপ্পি সাধারণ সম্পাদক শাহ আলম। সুনামগঞ্জে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান বিপুল অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ৪ সকল জল্পনা–কল্পনার অবসান, ব্রাহ্মণবাড়িয়া–৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমান পেলেন ধানের শীষ

সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে নবীনগর উপজেলা প্রেসক্লাবের মানববন্ধন

হেবজুল বাহার স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৮৫ বার পঠিত

২৬/২/২১
সম্প্রতি নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামীলীগের দুই গ্রুপের সংঘর্ষ চলাকালীন সময়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বিশিষ্ট তরুন সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরকে নির্মমভাবে গুলি করে হত্যা করার প্রতিবাদে এবং খুনীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে গতকাল শুক্রবার(২৬/২) সকাল ১০টায় অত্র ক্লাবের সম্মুখে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমাদের সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক সঞ্জয় সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সহ-সাধারন সম্পাদক মো: খায়রুল এনাম, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সায়্যিদ আহমদ রাফি, অর্থ ও দপ্তর সম্পাদক মোঃ খাইরুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আনোয়ার হোসেন, সদস্য রেজাউল করিম বাবুল, শাহেদ আহম্মেদ সৌরভ, টিটন দাস, খানজাহান আলী চৌধুরী, হেবজুল বাহার, কাওছার আলম ভূঁইয়া অপু, আনোয়ার হোসেন, শুভ চক্রবর্তী প্রমুখ ।
বক্তারা বলেন, একটি সংবাদ দলমত নির্বিশেষে একটি চিহ্নিত গোষ্ঠির বিরুদ্ধে যেতেই পারে। সংবাদকর্মীরা সমাজের ক্ষত তুলে ধরে প্রকাশ করবেন আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা নিরসন করবেন। কিছু স্বার্থান্বেষি মহলের কারনে আজ সারাদেশের সাংবাদিকরা নির্যাতিত হচ্ছে । বক্তারা সরকারের নিকট নোয়াখালীর কোম্পানীগঞ্জে গুলিতে হত্যার শিকার সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরের খুনীদের দ্রুত গ্রেফতার ও বিচারের মাধ্যমে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান।#

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com