শিরোনাম :
শাজাহানপুরে (বগুড়া-৭) ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণা সুষ্ঠু বাস্তবায়নে আলোচনা সভা। এবার ভোট মানে পরিবর্তন, ভোট মানে ধোবাউড়ার মুক্তি” ____বিএনপি মনোনীত সৈয়দ এমরান সালেহ প্রিন্স ধোবাউড়ায় অবৈধ বালু পরিবহনের সময় লড়ি জব্দ ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কায় চালকের হেলপার নিহত চালক আহত। মনপুরার বাংলা বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে ছাই ৭টি দোকান, ক্ষয়ক্ষতি ২ কোটি টাকার বেশি ভোটের দরজায় দাড়িয়ে ধষন: গাড়ি চালক ফারুকের লোমহষক কাহিনী। হেফাজতে ইসলামের আমীরের বক্তব্যে রাজনীতিতে নতুন উত্তাপ। সিলেটে চা-বাগানে পুলিশের হানা: ৬৯ বোতল মদসহ গ্রেফতার ১ গোলমুন্ডায় মুক্তিযোদ্ধা সন্তান সহ বিএনপি জাতীয় পার্টির পাঁচ জন নেতার জামায়াতে যোগদান বিকাশ–নগদ–রকেটে এক হাজার টাকার বেশি লেনদেন করা যাবে না। বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন হোটেল-রেঁস্তোরা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান নির্বাচিত হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের উন্নয়নে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে—হাফিজুর রহমান হিরু খুলনার পাইকগাছায়  বাংলাদেশ ভূমিহীন ও গৃহীন হাউজিং লি: এর উদ্যোগে গরীব ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও শীতবস্ত্র বিতরণ । বহিরাগতদের নিয়ে বিশৃঙ্খলার দায় জামায়াতকেই নিতে হবে: আমিনুল হক ২০ বছর পর বিরামপুরে তারেক রহমান নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল। কোটচাঁদপুরের কুশনা ইউনিয়ন এর তালসার বিভিন্ন দল থেকে ১২০ জন ভ্যান শ্রমিকের জামায়াতে যোগদান। শিবগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করেছে। বিএনপি সরকার গঠনে জামাতের সাথে কোয়ালিশন করবে না -তারেক রহমান । জিএম সিরাজ বলেন,আমার নামে ফেইসবুকে অপপ্রচার সম্পূর্ন ভিত্তিহীন।

সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে আনোয়ারায় মানবন্ধন

স্টাফ রিপোর্টার আবুল কাশেম চট্টগ্রাম
  • আপডেট টাইম : শনিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৩৪ বার পঠিত

কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির হত্যার প্রতিবাদে আনোয়ারায় প্রতিবাদ কর্মসূচি পালনে মানববন্ধন করেছেন গণমাধ্যম কর্মীরা। শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে আনোয়ারা প্রেস ক্লাবের আয়োজনে এ কর্মসূচিরআয়োজন করা হয়।

মানববন্ধনে সাংবাদিক হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষ চলাকালে যারা প্রকাশ্যে গুলি ছুড়ছিল, সাংবাদিক মুজাক্কির তাদের ছবি তুলছিলেন। এ কারণে তাকে গুলি করা হয়। এরপর তার ক্যামেরা থেকে মেমোরিকার্ড খুলে নেয়া হয়। অপরাধীরা যেন চিহ্নিত না হয় সে জন্য মুজাক্কিরকে হত্যা করা হয়েছে। সমাবেশ থেকে এ ধরনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

মানববন্ধনে আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি এম. আনোয়ারুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহেদুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি এম. নুরুল ইসলাম, নির্বাহী সদস্য খালেদ মনছুর, ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর আলম, যুগ্ম সম্পাদক হুমায়ূন কবির শাহ্ সুমন। এসময় সাংগঠনিক সম্পাদক আক্কাস উদ্দিন, গ্রন্থাগার সম্পাদক মো. ইমরান হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ সোহেল, সদস্য রেজাউল করিম সাজ্জাদ, মহিউদ্দিন মঞ্জু, মানববন্ধনে সাংবাদিক রানা সাত্তার, মোহাম্মদ নেজাম উদ্দিন, রফিক আহমদ, এস.এম গোফরানসহ উপজেলার গণমাধ্যমকর্মীরা, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা অংশ নেয় এবং দৈনিক পূর্বদেশ ও বার্তা বাজার পত্রিকার পাঠক ফোরামের সদস্যও উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ১৯ ফেব্রুয়ারি কোম্পানীগঞ্জ উপজেলার চাপরাশিরহাট বাজারে আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষ শুরু হলে তা থামাতে উভয়পক্ষের ওপরে অ্যাকশনে নামে পুলিশ। ত্রিপক্ষীয় সংঘর্ষে গুলিবর্ষণের ঘটনাও ঘটে। এসময় বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তাদেরই একজন মুজাক্কির। উন্নত চিকিৎসা দিতে ঢাকায় আনা হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com