শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ভোলাহাটে ইউনি ব্লক সড়ক নির্মাণে কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছ। কক্সবাজারে ৫০ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক আখাউড়ায় ৪৫ ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীদের সঙ্গে এমপি মুশফিকুর রহমানের শুভেচ্ছা বিনিময়। বরিশালে যৌতুকের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, “স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড”: উপজেলা নির্বাচন ঘিরে শরীয়তপুর সদরে তৃণমূলের পছন্দ ও জনপ্রিয়তার শীর্ষে মাহবুব মোর্শেদ টিপু। জামালপুরে প্রথম নারী পুলিশ সুপার হিসেবে পদায়ন করছেন ফারজানা ইয়ামিন পলাশবাড়ী উপজেলায় নাগরিক প্লাটফম এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত  মাতৃভূমি সংগঠন(MS)- এর উদ্যোগে মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত.. সাতক্ষীরায় এসিল্যান্ড বিজয় কুমারের বিরুদ্ধে স্ত্রী নির্যাতন ও যৌতুকের মামলা ১৫ নং ওয়ার্ডে কাউন্সিল’র পদে দোয়া ও সমর্থন চেয়েছেন সিদ্দিকুর রহমান দোলপূর্ণিমা উপলক্ষে বারমাসিয়া জমকালো আয়োজনে সম্পূর্ণ হয়েছে মহানামযজ্ঞ মহোৎসব।  সুবিদপুর পূর্ব ইউনিয়নে ওএমএসের চাল বিতরণে রাজনৈতিক বিভাজনের অভিযোগ একান্নতম জন্মদিনে নদীবাংলার কবি রিপন শান এর জীবন ও সাহিত্য নিয়ে মূল্যায়ন সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ।। ‎সাংবাদিক উন্নয়ন পরিষদ (JDC) কেন্দ্রীয় কমিটি ঘোষণা।  বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মিডিয়া উপদেষ্টার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে মামলা রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধন: সচেতন রাজশাহীবাসী তিন দিনের আল্টিমেটাম দিলেন রাজধানীর বসুন্ধরা’য় প্যাডেল চালিত রিকশা ও মালিক শ্রমিকদের মানববন্ধন Japan Bangladesh Foundation–এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সুরেশ্বর দরবারে খুনের রহস্য: পীর শাহীন নূরী আটক টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সদস্য মোজাম্মেল হক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত

সাতক্ষীরায় ট্রাক ও মোটর সাইকেল এর সংঘর্ষে নিহত-২।

 আজহারুল ইসলাম সাদী,স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট টাইম : বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০
  • ৮৭০ বার পঠিত

সাতক্ষীরা সদরের ভোমরা স্থল বন্দর সড়কের নবাতকাটি নামক স্থানে ট্রাক ও মোটর সাইকেল এর মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে, এ সময় আহত হয়েছেন আরো দুই জন। বুধবার (৯ডিসেম্বর) বিকাল সাড়ে ৩ টার দিকে উক্ত সংঘর্ষে নিহত ব্যক্তিরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা গ্রামের বাবরালী গাজীর ছেলে কবির গাজী (৪০) ও যশোর জেলার নোয়াপাড়া গ্রামের সাধন কুমার সেন (৪৫)।

আহত দু’জনের নাম পরিচয় এখনও জানা যায়নি। স্থাণীয়রা জানান, কবির ও সাধন বিকালে ভোমরা স্থল বন্দর থেকে মোটর সাইকেল যোগে সাতক্ষীরা শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ভোমরা স্থল বন্দর সড়কের নবাতকাটি এলাকায় সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ভোমরাগামী একটি ট্রাক খুলনা মেট্রো-শ-১১-০৪১৫ এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কবির ও সাধন নিহত হন। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে একটি ইঞ্জিনচালিত ভ্যানের সাথে ধাক্কা লাগলে, ভ্যানের দুই যাত্রী আহত হন।

আহতদের স্থানীয়রা দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় বিক্ষুদ্ধ জনতা ট্রাকটিকে জব্দ করতে সক্ষম হলেও এর চালক ও হেলপার পালিয়ে যায়। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং ট্রাকটি জব্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com