শিরোনাম :
‎মুক্তাগাছার কালিবাড়ীতে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত। কাশিমপুরে সাধু সন্ন্যাসীর বিরুদ্ধে আল্লাহকে কটুক্তি করায় আগামীকাল মামলা দায়েরের প্রস্তুতি ও গণজমায়েত। ময়মনসিংহ মেডিক্যালে তীব্র উত্তেজনা সেবার মান নিয়ে প্রশ্ন তুলতেই ডিজির সঙ্গে চিকিৎসকের প্রকাশ্য সংঘর্ষ আগ্রাবাদে ওয়ান্ডারল্যান্ড এ্যামিউজমেন্ট পার্কের উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত শম্ভুগঞ্জে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন সেবা,দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে মানবিক উদ্যোগে মানুষের ঢল কিন্ডারগার্টেনের জন্য সরকারি নীতিমালার আশ্বাস আমিনুল হকের বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আখাউড়ায় ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত নওগাঁ-২ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী সামসুজ্জোহা খানের বিশাল মোটরসাইকেল শোডাউন নলডাঙ্গার মাধনগরে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত। জামালপুরে সাংবাদিক নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কালীগঞ্জে বেগম জিয়ার সুস্থতা কামনায় হাজারো মুসল্লীর সমবেত দোয়া শুধু বিএনপির নয় বেগম জিয়া দেশের গণতন্ত্রকামী মানুষের নেত্রী- সাইফুল ইসলাম ফিরোজ লোহাগাড়ায় যানজট নিরসনে প্রশস্ত হচ্ছে সড়ক। সন্ত্রাসীরা‎ দক্ষিণ আফ্রিকায় গুলি করে হত্যা করেছে মির্জাপুরের প্রবাসী ব্যাবসায়ী আমিনুল ইসলামকে সচ্ছলতার স্বপ্ন অধরাই,দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন শান্তিগঞ্জের শিপন মিয়া সোনারগাঁও সরকারি কলেজে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ক্যারিয়ার গাইডলাইন সফল প্রোগ্রাম অনুষ্ঠিত। বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমানের শ্বশুরের ভোলায় দাফন সম্পূর্ণ হয়েছে। আখাউড়া মুক্ত দিবসে দুই দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি: স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ, বিজয় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত অনলাইন সাংবাদিকতায় চ্যালেঞ্জ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় কর্মশালা অনুষ্ঠিত রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী জুই চাকমার হাটবারে গণসংযোগ ও পথসভা

সাতক্ষীরা নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন।

আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট টাইম : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০
  • ৪০৩ বার পঠিত

সাতক্ষীরা নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টার সময়, নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিখা রানী মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরা’র প্রকৌশলী এম.এম.এ জায়েদ বিন গফুর, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, জেলা আওয়ামীলীগের সাবেক প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ নুরুল হক, সাংবাদিক ড. দিলীপ কুমার দেব, পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, ঠিকাদার প্রতিষ্ঠান বেঙ্গল এন্টারপ্রাইজ’র প্রতিনিধি মো. ইসমাইল খান টিপু প্রমুখ।

এসময় দলীয় নেতৃবৃন্দ সাতক্ষীরা নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাতক্ষীরা নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মোঃ আবু তালেব। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘এটি একটি ব্যতিক্রমধর্মী স্কুল। সাতক্ষীরা সদর উপজেলার এমন কোন স্কুল কলেজ নেই যেখানে আমরা বিল্ডিং দিচ্ছিনা। সব জায়গায় আওয়ামীলীগ সরকার বিল্ডিং দিয়েছে এবং বিল্ডিং হচ্ছে। এছাড়াও অনেক মাদ্রাসায় বিল্ডিং হচ্ছে।

আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। যদি আমরা সবাই সহযোগিতা করে তার হাতকে শক্তিশালী করি ইনশাল্লাহ তাহলে আরো শক্তিশালী হবে দেশ এবং আরো ভাল জায়গায় পৌছে যাবে বাংলাদেশ। এই বিজয়ের মাসেই পদ্মাসেতু দৃশ্যমান হয়েছে। খুব তাড়াতাড়ি আমরা পদ্মাসেতুর উপর দিয়ে চলাচল করতে পারবো। আমি বিনয়ের সাথে সকলের কাছে অনুরোধ করবো। সবাইকে করোনার বিস্তার রোধে সতর্ক ও সজাগ থাকতে হবে। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। মেনে না চললে আমরা সবাই সমস্যায় পড়ে যাবো।

এসময় উপস্থিত সকলের কাছে জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এমপি রবি।’ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি) এর বাস্তবায়নে ২ কোটি ৭৪ লক্ষ টাকা ব্যয়ে সাতক্ষীরা নৈশ মাধ্যমিক বিদ্যালয়ে চারতলা ভিত বিশিষ্ট চারতলা একাডেমিক ভবন নির্মাণ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com