শিরোনাম :
ইয়ারুল ইসলামের নির্বাচনী ইস্তেহার প্রকাশ ঢাকা প্রেস ক্লাবের পক্ষ থেকে সাংবাদিক নেতা খান সেলিমের পিতার রোগমুক্তি কামনা। নাসিরনগরে ইউনিয়ন পরিষদের সরকারি সিল অবৈধভাবে সংরক্ষণ: কম্পিউটার ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা। লাকসামে চেয়ার মার্কার নির্বাচনী অফিস উদ্বোধন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত  নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষের গণজোয়ার ঘোড়াঘাট থানা প্রেস ক্লাবের নতুন কমিটি সভাপতি আনভিল বাপ্পি সাধারণ সম্পাদক শাহ আলম। সুনামগঞ্জে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান বিপুল অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ৪ সকল জল্পনা–কল্পনার অবসান, ব্রাহ্মণবাড়িয়া–৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমান পেলেন ধানের শীষ ঘোড়াঘাটে মোবাইল কোর্ট পরিচালনা, বিভিন্ন প্রতিষ্ঠানে ৪২ হাজার টাকা জরিমানা আদায় অধিক লাভের আশায় ঘোড়াঘাটে পরিপক্ব হওয়ার আগেই গমের সবুজ চারা বিক্রি, কমছে গম উৎপাদন ঢাকায় বাড়িভাড়া নিয়ন্ত্রণ: স্বস্তির ঘোষণা, বাস্তবায়নের কঠিন পরীক্ষা মাওলানা আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে ডেউটিন বিতরণ ঝিনাইদহ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ বিএনপি থেকে বহিষ্কার ঘোড়াঘাটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উদযাপন। ঝিনাইদহের উদয়পুরে সেনাবাহিনীর বিশেষ অভিযান থানা থেকে লুট হওয়া অস্ত্র ও বিস্ফোরকসহ যুবক গ্রেপ্তার, এলাকায় স্বস্তি ঝিনাইদহ জেলা পুলিশের বড় সাফল্য হারানো ৮৬টি স্মার্টফোন ও হাতিয়ে নেওয়া টাকা উদ্ধার, খুশিতে আত্মহারা মালিকরা চট্রগ্রামে আশা’র ব্রাঞ্চ ম্যানেজার সমন্বয় সভা অনুষ্ঠিত। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে জাতীয় কবিতা পরিষদের মতবিনিময় টেকনাফে নৌবাহিনী–থানা পুলিশের যৌথ অভিযানে অস্ত্রসহ ওয়ারেন্টভুক্ত সন্ত্রাসী গ্রেপ্তার

সাতক্ষীরা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশঃ ১৩ পদে লড়ছেন ২৭ জন প্রার্থী

আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট টাইম : সোমবার, ১ মার্চ, ২০২১
  • ৮৬৩ বার পঠিত

সাতক্ষীরা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন-২০২১ এর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। রবিবার প্রেসক্লাবের ভোটার তালিকা প্রণয়ন ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএম-বার) ওই তালিকা প্রকাশ করেন।

প্রকাশিত তালিকায় সভাপতি পদে দুজন প্রতিদ্বন্দ্বীতা করছেন। তারা হলেন-সময় টিভির মমতাজ আহমেদ বাপী ও আরটিভি’র রামকৃষ্ণ চক্রবর্তী। সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন দু’জন। তারা হলেন-দৈনিক ইনকিলাবের আব্দুল ওযাজেদ কচি ও দৈনিক সাতনদীর হাবিবুর রহমান।

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন ৩ জন। তারা হলেন-ইন্ডিপেন্ডেন্ট টিভির আবুল কাসেম, যমুনা টিভির শেখ আহসানুর রহমান রাজিব ও দৈনিক ভোরের ডাকের মোহাম্মদ আলী সুজন। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন দু’জন। তারা হলেন-দৈনিক সমাজের কথা’র আব্দুল জলিল ও দৈনিক মানবজমিনের ইয়ারব হোসেন। সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন দু’জন। তারা হলেন-দৈনিক কাফেলার এম ঈদুজ্জামান ইদ্রীস ও দৈনিক খবরপত্রের মোঃ রবিউল ইসলাম। অর্থ-সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছরন দু’জন তারা হলেন-দৈনিক লোক সমাজের শেখ মাসুদ হোসেন ও দৈনিক কালের কণ্ঠ’র মোশাররফ হোসেন। সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দু’জন তারা হলেন- চ্যানেল নাইন’র কৃষ্ণমোহন ব্যানার্জী ও দৈনিক জন্মভূমির শহিদুল ইসলাম। দপ্তর সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দু’জন তারা হলেন দৈনিক খোলা কাগজের ইব্রাহিম খলিল ও দৈনিক আমাদের অর্থনীতির শেখ ফরিদ আহমেদ ময়না।

নির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন ১০জন। তারা হলেন-দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিনের আব্দুল গফুর সরদার, দৈনিক বাংলাদেশ নিউজের মোঃ আব্দুস সামাদ, দৈনিক প্রবাহের এডভোকেট খায়রুল বদিউজ্জামান, দৈনিক বণিকবার্তার গোলাম সরোয়ার, সিটিজেন টাইমস’র ফারুক রহমান, সাপ্তাহিক ইচ্ছেনদীর মকসুমুল হাকিম, দৈনিক আজকের সাতক্ষীরার মোঃ মাসুদুর জামান সুমন, দৈনিক তথ্যের সৈয়দ রফিকুল ইসলাম শাওন, এসএ টিভির এম শাহীন গোলদার ও দৈনিক করতোয়ার সেলিম রেজা মুকুল।

আগামী ৬ মার্চ অনুষ্ঠিত হবে সাতক্ষীরা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন। নির্বাচনে ১০৪জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com