শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: প্রস্তুতির শেষ ধাপে প্রশাসন, শুরু নির্বাচনী মালামাল বিতরণ মনপুরা উপকূলে নির্বাচনী সরঞ্জাম নিয়ে প্রিজাইডিং কর্মকর্তাদের ব্যস্ততা ঝিনাইদহে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হলো নির্বাচনী সরঞ্জাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সাঘাটায় পুলিশের ব্যাপক মোহড়া শান্তিপূর্ণ ভোটগ্রহণে প্রশাসনের সর্বোচ্চ প্রস্তুতি ঝিনাইদহে সংসদ নির্বাচন উপলক্ষে পুলিশের নিরাপত্তা তৎপরতা ঝিনাইদহে শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে র‌্যাবের কঠোর অবস্থান ভোরের চেতনা পত্রিকার সাংবাদিক আমজাদের অকাল মৃত্যু সাতক্ষীরায় নির্বাচন উপলক্ষে ভোট কেন্দ্রে সেনা টহল জোরদার বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নেতারা বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট দিতে বেকারি শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য মিছিল শাজাহানপুরে (বগুড়া-৭) ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণা সুষ্ঠু বাস্তবায়নে আলোচনা সভা। এবার ভোট মানে পরিবর্তন, ভোট মানে ধোবাউড়ার মুক্তি” ____বিএনপি মনোনীত সৈয়দ এমরান সালেহ প্রিন্স ধোবাউড়ায় অবৈধ বালু পরিবহনের সময় লড়ি জব্দ ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কায় চালকের হেলপার নিহত চালক আহত। মনপুরার বাংলা বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে ছাই ৭টি দোকান, ক্ষয়ক্ষতি ২ কোটি টাকার বেশি ভোটের দরজায় দাড়িয়ে ধষন: গাড়ি চালক ফারুকের লোমহষক কাহিনী। হেফাজতে ইসলামের আমীরের বক্তব্যে রাজনীতিতে নতুন উত্তাপ। সিলেটে চা-বাগানে পুলিশের হানা: ৬৯ বোতল মদসহ গ্রেফতার ১ গোলমুন্ডায় মুক্তিযোদ্ধা সন্তান সহ বিএনপি জাতীয় পার্টির পাঁচ জন নেতার জামায়াতে যোগদান বিকাশ–নগদ–রকেটে এক হাজার টাকার বেশি লেনদেন করা যাবে না।

সাভারে ভুয়া চাকুরির প্রলোভনে ৪ প্রতারক গ্রেপ্তার।

স্মৃতি রানি, স্টাফ রিপোর্টার, সাভার ঢাকা।
  • আপডেট টাইম : সোমবার, ৪ জানুয়ারি, ২০২১
  • ৪৪৯ বার পঠিত

সাভার থেকে ভুয়া চাকরিদাতা প্রতিষ্ঠানের চার প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাব-৪। এসময় চাকরীপ্রার্থী ২০ ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। আজ (৪ জানুয়ারি ) সোমবার র্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী এই তথ্য জানান। তিনি আরো জানান, ৩ জানুয়ারি রবিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে সাভারের আনন্দপুর এলাকার ‘প্রজন্ম ফোর্স (প্রা.) লিমিটেড’ নামক একটি কথিত কোম্পানিতে অভিযান চালানো হয়।

প্রতিষ্ঠানটি চাকরি দেওয়ার কথা বলে বেকার যুবকদের কাছ থেকে মোটা অংকের টাকা আদায় করছিল। সেই প্রতিষ্ঠান থেকে চার জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো-শাহারা বানু (৩৫), মশিউর রহমান (২১), রবিউল ইসলাম রবি (২১) ও সাবিনা ইয়াসমিন (১৮)। চক্রটি চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা করে আসছিল। এমনকি, ঘটনাস্থল থেকে ২০ জন চাকরি প্রার্থীসহ ৩৭টি ফরম, ৭টি টাকা জমার রশিদের বই, ৬টি নিয়োগ বিজ্ঞপ্তি, ১০টি অঙ্গীকারনামা এবং ৬টি মোবাইল ফোন উদ্ধার করে।

তথ্যমতে জানা গেছে, আসামিরা নিজেদের দোষ স্বীকার করেছে বলে জানায় র্যাব-৪ এর কর্মকর্তারা। এছাড়াও তারা রাজধানীসহ ঢাকা জেলার বিভিন্ন এলাকায় অফিস ভাড়া করে বিভিন্ন নামে- বেনামে ভূঁইফোড় প্রতিষ্ঠান খুলে দেশের বিভিন্ন স্থান থেকে মধ্য শিক্ষিত বেকার ও আর্থিকভাবে অস্বচ্ছল তরুণদের আকর্ষণীয় ও উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে ভুয়া নিয়োগপত্র দিয়ে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছিল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com