শিরোনাম :
‎মুক্তাগাছার কালিবাড়ীতে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত। কাশিমপুরে সাধু সন্ন্যাসীর বিরুদ্ধে আল্লাহকে কটুক্তি করায় আগামীকাল মামলা দায়েরের প্রস্তুতি ও গণজমায়েত। ময়মনসিংহ মেডিক্যালে তীব্র উত্তেজনা সেবার মান নিয়ে প্রশ্ন তুলতেই ডিজির সঙ্গে চিকিৎসকের প্রকাশ্য সংঘর্ষ আগ্রাবাদে ওয়ান্ডারল্যান্ড এ্যামিউজমেন্ট পার্কের উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত শম্ভুগঞ্জে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন সেবা,দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে মানবিক উদ্যোগে মানুষের ঢল কিন্ডারগার্টেনের জন্য সরকারি নীতিমালার আশ্বাস আমিনুল হকের বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আখাউড়ায় ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত নওগাঁ-২ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী সামসুজ্জোহা খানের বিশাল মোটরসাইকেল শোডাউন নলডাঙ্গার মাধনগরে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত। জামালপুরে সাংবাদিক নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কালীগঞ্জে বেগম জিয়ার সুস্থতা কামনায় হাজারো মুসল্লীর সমবেত দোয়া শুধু বিএনপির নয় বেগম জিয়া দেশের গণতন্ত্রকামী মানুষের নেত্রী- সাইফুল ইসলাম ফিরোজ লোহাগাড়ায় যানজট নিরসনে প্রশস্ত হচ্ছে সড়ক। সন্ত্রাসীরা‎ দক্ষিণ আফ্রিকায় গুলি করে হত্যা করেছে মির্জাপুরের প্রবাসী ব্যাবসায়ী আমিনুল ইসলামকে সচ্ছলতার স্বপ্ন অধরাই,দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন শান্তিগঞ্জের শিপন মিয়া সোনারগাঁও সরকারি কলেজে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ক্যারিয়ার গাইডলাইন সফল প্রোগ্রাম অনুষ্ঠিত। বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমানের শ্বশুরের ভোলায় দাফন সম্পূর্ণ হয়েছে। আখাউড়া মুক্ত দিবসে দুই দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি: স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ, বিজয় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত অনলাইন সাংবাদিকতায় চ্যালেঞ্জ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় কর্মশালা অনুষ্ঠিত রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী জুই চাকমার হাটবারে গণসংযোগ ও পথসভা

সিরাজগঞ্জে বেলকুচিতে স্বতন্ত্র মেয়র প্রার্থী ও উপজেলা চেয়ারম্যানসহ ৭ নেতা বহিঃস্কার।

মোঃ শাহাদত হোসেন স্টাফ রিপোর্টার:
  • আপডেট টাইম : রবিবার, ৩ জানুয়ারি, ২০২১
  • ৮৮২ বার পঠিত

আওয়ামীলীগের দলীয় সিদ্ধান্ত না মেনে নৌকার বিরুদ্ধে অবস্থান নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্ধীতা এবং দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেয়ায় সিরাজগঞ্জে বেলকুচি পৌরসভার নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক সাজ্জাদুল হক রেজা ও তার বড় ভাই বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম সাজেদুল সহ ৭ জন নেতাকে বহিঃস্কার করা হয়েছে।

বহিঃস্কৃত অন্যান্য নেতারা হলো উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আজিজল হক খান ঘোষন, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক হজরত আলী, বেলকুচি পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান আলী প্রামানিক, সহ-সভাপতি বদর উদ্দিন মন্ডল, উপজেলা কৃষক লীগের সাধারন সম্পাদক হাবিবুর রহমান হাবীব। জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. হোসেন আলী হাসান তাদের বহিঃস্কারের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, আওয়ামীলীগের সিদ্ধান্ত না মেনে এখানে দলের মনোনীত প্রার্থী বর্তমান পৌর মেয়র বেগম আশানুর বিশ্বাসের প্রাপ্ত প্রতীক নৌকার বিপক্ষে অবস্থান নেয়ায় দল তদন্ত করে তাদের বিরুদ্ধে এই সিদ্ধান্ত গ্রহন করেছে।

আওয়ামীলীগে থেকে নৌকার বিরুদ্ধে যারাই অবস্থান নেবে তাদের বিরুদ্ধে একই সিদ্ধান্ত নেয়ার কথা বলে তিনি আরো জানান, আশানুর বিশ্বাস শেখ হাসিনার প্রতিনিধি হিসেবে এলাকায় ব্যাপক উন্নয়নের পাশাপাশি আওয়ামীলীগকে গতিশীল করতে নেতা-কর্মীদের পাশে থেকে কাজ করছেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তাকে আবারো নৌকায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে। দ্বিতীয় দফা নির্বাচনে আগামী ১৬ জানুয়ারী জেলার সবচেয়ে আলোচিত তাঁত শিল্প সমৃদ্ধ বেলকুচি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বেগম আশানুর বিশ্বাস (নৌকা) প্রতীক ও স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদুল হক রেজা (নারকেল গাছ) প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এছাড়া কাউন্সিলর পদে ৪২ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৬ জন প্রতিদ্বন্ধীতা করছেন। এ পৌরসভায় মোট ৫৩ হাজার ৩৪৩ জন ভোটার রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com