শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ভোলাহাটে ইউনি ব্লক সড়ক নির্মাণে কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছ। কক্সবাজারে ৫০ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক আখাউড়ায় ৪৫ ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীদের সঙ্গে এমপি মুশফিকুর রহমানের শুভেচ্ছা বিনিময়। বরিশালে যৌতুকের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, “স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড”: উপজেলা নির্বাচন ঘিরে শরীয়তপুর সদরে তৃণমূলের পছন্দ ও জনপ্রিয়তার শীর্ষে মাহবুব মোর্শেদ টিপু। জামালপুরে প্রথম নারী পুলিশ সুপার হিসেবে পদায়ন করছেন ফারজানা ইয়ামিন পলাশবাড়ী উপজেলায় নাগরিক প্লাটফম এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত  মাতৃভূমি সংগঠন(MS)- এর উদ্যোগে মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত.. সাতক্ষীরায় এসিল্যান্ড বিজয় কুমারের বিরুদ্ধে স্ত্রী নির্যাতন ও যৌতুকের মামলা ১৫ নং ওয়ার্ডে কাউন্সিল’র পদে দোয়া ও সমর্থন চেয়েছেন সিদ্দিকুর রহমান দোলপূর্ণিমা উপলক্ষে বারমাসিয়া জমকালো আয়োজনে সম্পূর্ণ হয়েছে মহানামযজ্ঞ মহোৎসব।  সুবিদপুর পূর্ব ইউনিয়নে ওএমএসের চাল বিতরণে রাজনৈতিক বিভাজনের অভিযোগ একান্নতম জন্মদিনে নদীবাংলার কবি রিপন শান এর জীবন ও সাহিত্য নিয়ে মূল্যায়ন সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ।। ‎সাংবাদিক উন্নয়ন পরিষদ (JDC) কেন্দ্রীয় কমিটি ঘোষণা।  বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মিডিয়া উপদেষ্টার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে মামলা রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধন: সচেতন রাজশাহীবাসী তিন দিনের আল্টিমেটাম দিলেন রাজধানীর বসুন্ধরা’য় প্যাডেল চালিত রিকশা ও মালিক শ্রমিকদের মানববন্ধন Japan Bangladesh Foundation–এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সুরেশ্বর দরবারে খুনের রহস্য: পীর শাহীন নূরী আটক টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সদস্য মোজাম্মেল হক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত

সুবিদপুর শিক্ষা ও সমাজ উন্নয়ন সংঘের বৃত্তি প্রদান অনুষ্ঠান’২০২৫

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ৪৪১ বার পঠিত

স্টাফ রিপোর্টার সালাহউদ্দিন  টুটুল: চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার অন্তর্গত ৩নং সুবিদপুরের ঐতিহ্যবাহী সুবিদপুর গ্রামের তৎকালীন একঝাঁক মেধাবী তরুনদের হাতে ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত “সুবিদপুর শিক্ষা ও সমাজ উন্নয়ন সংঘ’২০২৫ বৃত্তি প্রদান অদ্য ১৬ই মে রোজ শুক্রবার সম্পন্ন হয়েছে। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটির প্রারম্ভিকতা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মহসিন, সিআইপি; চেয়ারম্যান, রমো ফ্যাশন। তিনি তার বক্তব্যে এই সংগঠনটির পূর্বের ধারাবাহিক সাফল্যের কৃতজ্ঞতা এবং ভবিষ্যতের জন্য উত্তরোত্তর সাফল্য কামনার পাশাপাশি যেকোন প্রয়োজনে পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সামছল আলম সুমন; চেয়ারম্যান ও সিইও, সারিনা আলম কনস্ট্রাকশন; সভাপতি ও চেয়ারম্যান, এসকে সোশ্যাল ফাউন্ডেশন; এবং সভাপতি, ঢাকা অঞ্চল, নৌবাহিনী অবসরপ্রাপ্ত সদস্য কল্যাণ সংস্থা। তিনি একজন সামাজিক নিবেদিত প্রাণের মানুষ। সুবিদপুরের গ্রামের প্রতি অকুন্ঠ ভালোবাসার নিদর্শন হিসেবে তিনি এই সংঘের যেকোন প্রয়োজনের পাশাপাশি ৬০ জন দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের জন্য শিক্ষা উপকরণ বিলি করেছেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান পাটওয়ারী; পরিচালকঃ নিপ্রো জেএমআই ফার্মা লিমিটেড। তিনি বড়গাঁও উচ্চ বিদ্যালয়ের সাবেক স্বনামধন্য প্রধান শিক্ষক জনাব এম এ হান্নান স্যারের যোগ্য একজন সন্তান। যে শিক্ষকের অবদানে এই সংঘটি একটি কার্যকরী পদক্ষেপে উত্তরণ করে। আরও উপস্থিত ছিলেন প্রফেসর এ,কে,এম আব্দুল মান্নান; অধ্যক্ষ, চাঁদপুর সরকারী কলেজ। অন্যান্য আরও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন বড়গাঁও উচ্চ বিদ্যালয়ের বর্তমান ও সাবেক প্রধান শিক্ষকগণ এবং অত্র বিদ্যালয়ের অন্যান্য সহকারী শিক্ষকবৃন্দ। আর বিশেষ শিক্ষকদের মধ্য থেকে উপস্থিত ছিলেন বড়গাঁও উচ্চ বিদ্যালয়ের সাবেক বিএসসি টিচার ও শোল্লা হাই স্কুল এন্ড কলেজের বর্তমান অধ্যক্ষ জনাব আরিফুর রহমান। উক্ত অনুষ্ঠানটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন ৩নং সুবিদপুর (পূর্ব) ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এবং সংঘের প্রতিষ্ঠালগ্ন থেকে সভাপতি মোঃ বেলায়েত হোসেন। প্রতিষ্ঠালগ্ন থেকে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনকারী হিসেবে উপস্থিত ছিলেন জনাব হেলাল আহমেদ, ভাইস প্রেসিডেন্ট; এনসিসি ব্যাংক। আজকের অনুষ্ঠানটির সঞ্চালক হিসেবে ছিলেন সংঘের সাবেক সদস্য সচিব মোঃ ফিরোজ আলম। উক্ত অনুষ্ঠানে বর্তমান সহ-সদস্য সচিব হাসান, শোয়েব সহ অন্যান্য আরও অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সাবেক সদস্য সচিবগণ এবং সাবেক উল্লেখযোগ্য সদস্যদের বিশেষ সম্মাননা পুরষ্কার ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে ফরিদগঞ্জ উপজেলার আরও অনেক অতিথিবৃন্দ উপস্থিত হয়েছেন এবং এই সংঘের ধারাবাহিক সাফল্য ও উন্নতি কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com