শিরোনাম :
ইয়ারুল ইসলামের নির্বাচনী ইস্তেহার প্রকাশ ঢাকা প্রেস ক্লাবের পক্ষ থেকে সাংবাদিক নেতা খান সেলিমের পিতার রোগমুক্তি কামনা। নাসিরনগরে ইউনিয়ন পরিষদের সরকারি সিল অবৈধভাবে সংরক্ষণ: কম্পিউটার ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা। লাকসামে চেয়ার মার্কার নির্বাচনী অফিস উদ্বোধন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত  নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষের গণজোয়ার ঘোড়াঘাট থানা প্রেস ক্লাবের নতুন কমিটি সভাপতি আনভিল বাপ্পি সাধারণ সম্পাদক শাহ আলম। সুনামগঞ্জে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান বিপুল অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ৪ সকল জল্পনা–কল্পনার অবসান, ব্রাহ্মণবাড়িয়া–৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমান পেলেন ধানের শীষ ঘোড়াঘাটে মোবাইল কোর্ট পরিচালনা, বিভিন্ন প্রতিষ্ঠানে ৪২ হাজার টাকা জরিমানা আদায় অধিক লাভের আশায় ঘোড়াঘাটে পরিপক্ব হওয়ার আগেই গমের সবুজ চারা বিক্রি, কমছে গম উৎপাদন ঢাকায় বাড়িভাড়া নিয়ন্ত্রণ: স্বস্তির ঘোষণা, বাস্তবায়নের কঠিন পরীক্ষা মাওলানা আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে ডেউটিন বিতরণ ঝিনাইদহ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ বিএনপি থেকে বহিষ্কার ঘোড়াঘাটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উদযাপন। ঝিনাইদহের উদয়পুরে সেনাবাহিনীর বিশেষ অভিযান থানা থেকে লুট হওয়া অস্ত্র ও বিস্ফোরকসহ যুবক গ্রেপ্তার, এলাকায় স্বস্তি ঝিনাইদহ জেলা পুলিশের বড় সাফল্য হারানো ৮৬টি স্মার্টফোন ও হাতিয়ে নেওয়া টাকা উদ্ধার, খুশিতে আত্মহারা মালিকরা চট্রগ্রামে আশা’র ব্রাঞ্চ ম্যানেজার সমন্বয় সভা অনুষ্ঠিত। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে জাতীয় কবিতা পরিষদের মতবিনিময় টেকনাফে নৌবাহিনী–থানা পুলিশের যৌথ অভিযানে অস্ত্রসহ ওয়ারেন্টভুক্ত সন্ত্রাসী গ্রেপ্তার

সেনবাগে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন-সম্ভাব্য মেয়র পদপ্রার্থী নুরুজ্জামান চৌধুরী।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০
  • ৬৫৬ বার পঠিত

নোয়াখালী প্রতিনিধিঃ “ত্রাণের চাল-ডাল দিয়ে ছবি তোলে ফেইসবুকে ভাইরাল করে সেলিব্রিটি হওয়ার নাম সমাজসেবা নয়। এর চাইতেও বড় সমাজসেবা কিংবা রাজনীতি হলো জনগণের ভালোবাসা অর্জন করা। মানুষের অন্তরে স্থান করে নেওয়া। আমি বিগত ১৭ বছর যাবত এ পৌরবাসীর সুখ-দুঃখের সাথী হয়ে জনগণের পাশে ছিলাম,আছি ও ভবিষ্যতে থাকবো।

কথাগুলো বললেন, সেনবাগ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র,নুরুজ্জামান চৌধুরী।
সেনবাগ পৌরসভার আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রচার-প্রচারণার অংশ হিসেবে নিজেকে সম্ভাব্য মেয়র প্রার্থী ঘোষনা দিয়ে আজ সোমবার ২১ ডিসেম্বর বিকেলে সেনবাগ উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন-সেনবাগ পৌরসভার প্রতিষ্ঠাকালীন কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের সভাপতি- নুরুজ্জামান চৌধুরী।

সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি আরো বলেন-“আমি বিগত ১৫ই সেপ্টম্বর’০৯ থেকে ৬ জুন ১১সাল পর্যন্ত” ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করে থাকি। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, আমার সময়ে পৌরসভা যে অবস্থায় ছিলো, আজো ঠিক সে জায়গায় আছে। আমাদের সমসাময়িক পৌরসভাগুলো প্রথম শ্রেণিতে উন্নিত হলেও সেনবাগ পৌরসভা রয়ে গেল সেই দ্বিতীয় শ্রেণিতে।

এছাড়াও পৌরবাসী আজ নানা ক্ষেত্রে নাগরিক সকল সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। পৌরকরের ভারে নাগরিকেরা আজ দিশেহারা।
ড্রেনেজ ব্যবস্থা না থাকায় একটু খানি বৃষ্টি হলে পৌর সদরের প্রাণকেন্দ্রে সেনবাগ বাজারে মানুষ চলাচলে অনুপযোগী হয়ে পড়ে। পৌরসভায় ল্যাম্পপোস্টের অভাবে গ্রাম আর পৌরসভার সাথে কোন তফাৎ খুঁজে পাওয়া যায়না”।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন-“দলীয়ভাবে আমি মাননীয় প্রধান মন্ত্রীর নিকট মনোনয়ন চাইবো। মাননীয় প্রধান মন্ত্রী মনোনয়ন দিলে আমি স্বতঃস্ফূর্ত ভাবে নির্বাচন করবো।

তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন-সেনবাগ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি- ফখরুদ্দিন মোবারক শাহ্ রিপন, সাধারণ সম্পাদক-মনোয়ারুল হক, সাবেক সভাপতি মোঃ ফখর উদ্দিন,সহ সভাপতি- সাখাওয়াত উল্লাহ মজুমদার টিপু,সাবেক যুগ্ন-সম্পাদক- রফিকুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক- আলা উদ্দিন লিংকন, প্রচার ও প্রকাশনা সম্পাদক- আবদুল আহাদ শামীম, সেনবাগ বুলেটিনের সম্পাদক ও প্রকাশক- নিজাম খােন্দকার, দৈনিক আজকালের খবর পত্রিকার সেনবাগ প্রতিনিধি- মোঃ জাকের হোসেনসহ প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com