শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ভোলাহাটে ইউনি ব্লক সড়ক নির্মাণে কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছ। কক্সবাজারে ৫০ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক আখাউড়ায় ৪৫ ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীদের সঙ্গে এমপি মুশফিকুর রহমানের শুভেচ্ছা বিনিময়। বরিশালে যৌতুকের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, “স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড”: উপজেলা নির্বাচন ঘিরে শরীয়তপুর সদরে তৃণমূলের পছন্দ ও জনপ্রিয়তার শীর্ষে মাহবুব মোর্শেদ টিপু। জামালপুরে প্রথম নারী পুলিশ সুপার হিসেবে পদায়ন করছেন ফারজানা ইয়ামিন পলাশবাড়ী উপজেলায় নাগরিক প্লাটফম এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত  মাতৃভূমি সংগঠন(MS)- এর উদ্যোগে মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত.. সাতক্ষীরায় এসিল্যান্ড বিজয় কুমারের বিরুদ্ধে স্ত্রী নির্যাতন ও যৌতুকের মামলা ১৫ নং ওয়ার্ডে কাউন্সিল’র পদে দোয়া ও সমর্থন চেয়েছেন সিদ্দিকুর রহমান দোলপূর্ণিমা উপলক্ষে বারমাসিয়া জমকালো আয়োজনে সম্পূর্ণ হয়েছে মহানামযজ্ঞ মহোৎসব।  সুবিদপুর পূর্ব ইউনিয়নে ওএমএসের চাল বিতরণে রাজনৈতিক বিভাজনের অভিযোগ একান্নতম জন্মদিনে নদীবাংলার কবি রিপন শান এর জীবন ও সাহিত্য নিয়ে মূল্যায়ন সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ।। ‎সাংবাদিক উন্নয়ন পরিষদ (JDC) কেন্দ্রীয় কমিটি ঘোষণা।  বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মিডিয়া উপদেষ্টার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে মামলা রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধন: সচেতন রাজশাহীবাসী তিন দিনের আল্টিমেটাম দিলেন রাজধানীর বসুন্ধরা’য় প্যাডেল চালিত রিকশা ও মালিক শ্রমিকদের মানববন্ধন Japan Bangladesh Foundation–এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সুরেশ্বর দরবারে খুনের রহস্য: পীর শাহীন নূরী আটক টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সদস্য মোজাম্মেল হক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত

সৈকতে মাহাবুব সিন্ডিকেটের চাঁদাবাজিতে অতিষ্ঠ ব্যবসায়ীরা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৮ জানুয়ারি, ২০২১
  • ১১২৮ বার পঠিত

নিজস্বসৈকতে মাহাবুব সিন্ডিকেটের চাঁদাবাজিতে অতিষ্ঠ ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদকঃ সমুদ্র সৈকত এলাকায় ভ্রাম্যমাণ দোকান ভাঙচুর করেছে বীচ কর্মী পরিচয়ধারী এক সন্ত্রাসী।সেই সন্ত্রাসী কর্মকান্ডে বাঁধা দেয়ায় দোকানদারকে পিটিয়ে আহত করেছে জানান প্রত্যক্ষদর্শীরা।১৭ জানুয়ারী সন্ধ্যা ৭টার দিকে সমুদ্র সৈকত এলাকার হোটেল সী ওয়ার্ল্ড সড়কে (কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের পাশ)-এ ঘটনা ঘটে।

সূত্রে জানা যায়,পর্যটন মৌসুমে সৈকতকে ঘিরে নানা ধরণের ব্যবসায় জড়িয়ে পড়েন স্থানীয় বেকার যুবকরা।এমনই একজন সদর উপজেলার ভারুয়াখালির নুরুল হাকিম (২৭)।তিনি প্রায় ১ মাস ধরে মাছ ভাজার ব্যবসা করে আসছেন।আর এ ব্যবসা করতে বীচকর্মী পরিচয়দানকারী শহরের কলাতলীর চন্দ্রিমা ঘোনা এলাকার মৃত কবির আহমদের পুত্র মোহাম্মদ মাহাবুব আলম (২৭) কে প্রতিদিন (শুক্রবার ছাড়া) ১০০ টাকা এবং শুক্রবার দিন ১৫০ টাকা হারে চাঁদা দিয়ে আসছেন।কিন্তু ১৭ জানুয়ারী ব্যবসা না হওয়ায় নিয়মিত চাঁদার চেয়ে কম চাঁদা নেয়ার অনুরোধ করে ৭০ টাকা দেন।

এতেই ক্ষিপ্ত হয়ে বীচ কর্মী পরিচয়দানকারী মাহাবুবের নেতৃত্বে তার সিন্ডিকেট ঔদ্যত্বপূর্ণ আচরণ করে দোকান ভাঙচুর করে এবং ভ্রাম্যমান দোকানদার হাকিমকে মারধর করে আহত করে। আহত হাকিম ভারুয়াখালির ৩নং ওয়ার্ডের পশ্চিম মাঝর পাড়ার নুরুল আজিমের ছেলে।এদিকে এ ঘটনায় বাড়াবাড়ি না করে নিয়মিত চাঁদা দিয়ে ব্যবসা করতে বলেন এবং তা অমান্য করলে প্রাণনাশের হুমকি প্রদান করেন।

সূত্রে আরো জানা যায়,মাছ ভাজার ভ্রাম্যমান দোকানদার হাকিমের দোকান ভাংচুর ও হামলার এমন ঘটনা নতুন না এই চাঁদাবাজ সন্ত্রাসী মাহবুবের।এর চেয়ে আরো জঘন্যতম ঘটনার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে,কিন্তু সাধারণ হকাররা তার বিরুদ্ধে মুখ খুলতে রাজি না।পুরো সমুদ্র সৈকত ও আশপাশের সাধারণ ভ্রাম্যমান ব্যবসায়ীরা বীচকর্মী নামক চাঁদাবাজ মাহাবুব বাহিনীর কাছে এক প্রকার জিম্মি হয়ে আছে।

এ বিষয়ে জানতে চাইলে বীচকর্মী ইনচার্জ খুরশেদ আলম জানান,মাহাবুব আলম কথিত বীচকর্মী পরিচয়দানকারী  চাঁদাবাজ ও সন্ত্রাসী  সম্পর্কে আমি কিছুই জানিনা এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com