শিরোনাম :
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাফিজ উদ্দিন খান আর নেই সিলেটে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজার জিয়ারত করলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ইয়ারুল ইসলামের নির্বাচনী ইস্তেহার প্রকাশ ঢাকা প্রেস ক্লাবের পক্ষ থেকে সাংবাদিক নেতা খান সেলিমের পিতার রোগমুক্তি কামনা। নাসিরনগরে ইউনিয়ন পরিষদের সরকারি সিল অবৈধভাবে সংরক্ষণ: কম্পিউটার ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা। লাকসামে চেয়ার মার্কার নির্বাচনী অফিস উদ্বোধন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত  নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষের গণজোয়ার ঘোড়াঘাট থানা প্রেস ক্লাবের নতুন কমিটি সভাপতি আনভিল বাপ্পি সাধারণ সম্পাদক শাহ আলম। সুনামগঞ্জে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান বিপুল অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ৪ সকল জল্পনা–কল্পনার অবসান, ব্রাহ্মণবাড়িয়া–৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমান পেলেন ধানের শীষ ঘোড়াঘাটে মোবাইল কোর্ট পরিচালনা, বিভিন্ন প্রতিষ্ঠানে ৪২ হাজার টাকা জরিমানা আদায় অধিক লাভের আশায় ঘোড়াঘাটে পরিপক্ব হওয়ার আগেই গমের সবুজ চারা বিক্রি, কমছে গম উৎপাদন ঢাকায় বাড়িভাড়া নিয়ন্ত্রণ: স্বস্তির ঘোষণা, বাস্তবায়নের কঠিন পরীক্ষা মাওলানা আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে ডেউটিন বিতরণ ঝিনাইদহ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ বিএনপি থেকে বহিষ্কার ঘোড়াঘাটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উদযাপন। ঝিনাইদহের উদয়পুরে সেনাবাহিনীর বিশেষ অভিযান থানা থেকে লুট হওয়া অস্ত্র ও বিস্ফোরকসহ যুবক গ্রেপ্তার, এলাকায় স্বস্তি ঝিনাইদহ জেলা পুলিশের বড় সাফল্য হারানো ৮৬টি স্মার্টফোন ও হাতিয়ে নেওয়া টাকা উদ্ধার, খুশিতে আত্মহারা মালিকরা চট্রগ্রামে আশা’র ব্রাঞ্চ ম্যানেজার সমন্বয় সভা অনুষ্ঠিত।

হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বহির্বিভাগে টিকিটের মূল্য বেশি রাখার অভিযোগ।

মোঃ ইমন হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
  • ৯৬৭ বার পঠিত

মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগের টিকিটের মূল্য বেশি নেওয়ার অভিযোগ উঠেছে। সরকারি ভাবে টিকিটের মূল্য তিন টাকা নির্ধারিত থাকলেও নেয়া হয় পাঁচ টাকা করে। তবে চিকিৎসা নিতে আসা রোগীরা খুচরা দিতে না পারার কারণে পাঁচ টাকা নেয়া হলেও পরে এসে দুই টাকা ফেরত নিয়ে যেতে বলা হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত বহির্বিভাগ খোলা থাকে। প্রতিদিন প্রায় দুইশ’ রোগী বহির্বিভাগে টিকিট কেটে থাকেন। সরকারি ভাবে টিকিটের নির্ধারিত মূল্য তিন টাকা।

সরজমিনে দেখা যায়, বহির্বিভাগের টিকেট কাউন্টারে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের দীর্ঘ সারি। তাদের টিকিট দিচ্ছেন অফিস সহায়ক শিমুল মিয়া। তাকে সহযোগিতা করছেন অ্যাম্বুলেন্স চালক মো. ফারুক।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা অন্তত ১২ জন রোগী ও তাদের স্বজনদের সাথে কথা বলে জানা যায়, টিকিটের মূল্য হিসেবে তাদের প্রত্যেকের কাছ থেকে পাঁচ টাকা করে নেয়া হয়েছে। কাউকেই পরবর্তীতে এসে দুই টাকা ফেরত নেওয়ার কথা বলা হয়নি। তারা জানেন না টিকিটের সরকারি নির্ধারিত মূল্য তিন টাকা। তারা জানান, টিকিটের মূল্য নিয়মিতই পাঁচ টাকা করে নেয়া হয়।
চিকিৎসা নিতে আসা বয়ড়া গ্রামের কৌশল্যা জানান, তার কাছ থেকে টিকিটের মূল্য পাঁচ টাকা নেয়া হয়েছে।
রোকেয়া বেগম নামের এক নারী জানান, তার কাছ থেকেও পাঁচ টাকা নেয়া হয়েছে। তিনি দশ টাকার নোট দিলে তাকে পাঁচ টাকা ফেরত দেয়া হয়েছে। খলিলপুর গ্রামের সুমি জানান, তার কাছ থেকে টিকিটের মূল্য পাঁচ টাকা নেয়া হয়েছে। তিনি বলেন, টিকিটের মূল্য পাঁচ টাকা করেই নেয়।
জানতে চাইলে টিকিট কাউন্টারের দায়িত্বে থাকা অফিস সহায়ক শিমুল মিয়া বলেন, খুচরা না থাকলে পাঁচ টাকা নেয়া হয়। তাদেরকে বলে দেয়া হয় পরবর্তীতে এসে দুই টাকা নিয়ে যেতে।
হরিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান বলেন, তিন টাকা যারা খুচরা দিতে পারেন না তারা পাঁচ টাকা দেন বা তাদের কাছ থেকে পাঁচ টাকা নেয়া হতে পারে। তবে তাদেরকে পরে এসে দুই টাকা ফেরত নিয়ে যাওয়ার কথা বলে দেয়া হয়। কেউ নিতে আসলে নিলো, কেউ না নিতে আসলে তো আর কিছু করার নেই।
মানিকগঞ্জ সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে আইন মোতাবেক টিকিটের অধিক মূল্য নেওয়ার কোন সুযোগ নেই। যদি বেশি নিয়ে থাকে, তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com