শিরোনাম :
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাফিজ উদ্দিন খান আর নেই সিলেটে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজার জিয়ারত করলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ইয়ারুল ইসলামের নির্বাচনী ইস্তেহার প্রকাশ ঢাকা প্রেস ক্লাবের পক্ষ থেকে সাংবাদিক নেতা খান সেলিমের পিতার রোগমুক্তি কামনা। নাসিরনগরে ইউনিয়ন পরিষদের সরকারি সিল অবৈধভাবে সংরক্ষণ: কম্পিউটার ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা। লাকসামে চেয়ার মার্কার নির্বাচনী অফিস উদ্বোধন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত  নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষের গণজোয়ার ঘোড়াঘাট থানা প্রেস ক্লাবের নতুন কমিটি সভাপতি আনভিল বাপ্পি সাধারণ সম্পাদক শাহ আলম। সুনামগঞ্জে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান বিপুল অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ৪ সকল জল্পনা–কল্পনার অবসান, ব্রাহ্মণবাড়িয়া–৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমান পেলেন ধানের শীষ ঘোড়াঘাটে মোবাইল কোর্ট পরিচালনা, বিভিন্ন প্রতিষ্ঠানে ৪২ হাজার টাকা জরিমানা আদায় অধিক লাভের আশায় ঘোড়াঘাটে পরিপক্ব হওয়ার আগেই গমের সবুজ চারা বিক্রি, কমছে গম উৎপাদন ঢাকায় বাড়িভাড়া নিয়ন্ত্রণ: স্বস্তির ঘোষণা, বাস্তবায়নের কঠিন পরীক্ষা মাওলানা আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে ডেউটিন বিতরণ ঝিনাইদহ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ বিএনপি থেকে বহিষ্কার ঘোড়াঘাটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উদযাপন। ঝিনাইদহের উদয়পুরে সেনাবাহিনীর বিশেষ অভিযান থানা থেকে লুট হওয়া অস্ত্র ও বিস্ফোরকসহ যুবক গ্রেপ্তার, এলাকায় স্বস্তি ঝিনাইদহ জেলা পুলিশের বড় সাফল্য হারানো ৮৬টি স্মার্টফোন ও হাতিয়ে নেওয়া টাকা উদ্ধার, খুশিতে আত্মহারা মালিকরা চট্রগ্রামে আশা’র ব্রাঞ্চ ম্যানেজার সমন্বয় সভা অনুষ্ঠিত।

হ্যামিলনের বাঁশিওয়ালা হওয়ার ক্ষমতা পুলিশের আছে: আইজিপি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০
  • ৮৪৭ বার পঠিত
পুলিশের রয়েছে হ্যামিলনের বাঁশিওয়ালার মত ক্ষমতা।পুলিশের একজন ডিসি,এডিসি,এসি ও থানার ওসি হবে তার এলাকার সবচেয়ে জনপ্রিয় সামাজিক ব্যক্তিত্ব।তাদের কাজের জন্য হ্যামিলিনের বাঁশিওয়ালার মত মানুষ তাদেরকে অনুসরণ করবে বলে প্রত্যশা ব্যক্ত করেছেন বাংলাদেশ পুলিশ প্রধান ড. বেনজীর আহমেদ বিপিএম(বার)।তিনি বলেন,ভাল কাজ করলে যে মানুষ ভালোবাসে তার প্রমাণ তোমরা করোনার সময় পেয়েছো।
বৃহস্পতিবার(১৯ নভেম্বর)সকাল ১০.৩০ টায় রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত মতবিনিময় সভায় ডিএমপিতে কর্মরত সহকারি পুলিশ কমিশনার থেকে তদূর্ধ্ব কর্মকর্তাদের সাথে আলোচনায় এমন কথা বলেন তিনি।উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে আইজিপি বলেন,আগে দর্শনধারী পরে গুন বিচারী।পুলিশ অফিসার হিসেবে সবসময় মনে রাখতে হবে আমার আচরণ,ব্যবহার,কথাবার্তা ও চালচলন সর্বক্ষেত্রে জনগণ প্রত্যক্ষ করছে।এজন্য ইউনিফর্মের গৌরব নিয়ে চাকরিটা করতে হবে। আমরা পত্র-পত্রিকার নিউজ হতে চাই না,আমরা নিউজ দিতে চাই।
আইজিপি বলেন,সারা বাংলাদেশের থানাগুলোতে ৬৯১২টি বিট রয়েছে।বিট পুলিশিং কার্যক্রম আরো মনোযোগ সহকারে করতে হবে।
এছাড়াও তিনি অফিসারদের উদ্দেশ্যে বলেন,ঢাকা মেট্রোপলিটন পুলিশ বাংলাদেশ পুলিশের আয়না ও পতাকা বহনকারী ইউনিট।এই গৌরব নিয়ে তোমাদের জনসেবায় কাজ করতে হবে। পুলিশের রয়েছে প্রচুর আইনী ক্ষমতা।এই ক্ষমতাকে কাজে লাগিয়ে মানুষকে সেবা দিতে হবে।
অন্যদিকে সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম বিপিএম(বার)বলেন,আইজিপি স্যার যে পরিবর্তনের ডাক দিয়েছেন তা বাস্তবায়নে আমরা সর্বোচ্চ দিয়ে স্যারকে সহায়তা করবো।আমরা আন্তরিকভাবে কাজ করে ডিএমপিকে বদলে দিতে পারবো।এর আগে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্য থেকে বেশ কয়েকজন সদস্য আইজিপির নিকট বিভিন্ন বিষয়ের উপর তাদের মতামত ও সমস্যা তুলে ধরেন।
এ সময় পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজি(এঅ্যান্ডও)ড. মোঃ মইনুর রহমান চৌধুরী বিপিএম (বার),এসবি প্রধান মীর শহীদুল ইসলাম বিপিএম(বার),পিপিএম,সিআইডি প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান বিপিএম,পিপিএম এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।উল্লেখ্য,ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত কনস্টেবল,নায়েক,এএসআই,এসআই,ইন্সপেক্টর ও সহকারী পুলিশ কমিশনার থেকে তদূর্ধ্ব কর্মকর্তাদের সাথে বিভিন্ন বিষয়ে ধারাবাহিকভাবে তিনদিন মতবিনিময় করেন আইজিপি।আজ ছিলো মতবিনিময় সভার শেষ দিন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com