শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ভোলাহাটে ইউনি ব্লক সড়ক নির্মাণে কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছ। কক্সবাজারে ৫০ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক আখাউড়ায় ৪৫ ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীদের সঙ্গে এমপি মুশফিকুর রহমানের শুভেচ্ছা বিনিময়। বরিশালে যৌতুকের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, “স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড”: উপজেলা নির্বাচন ঘিরে শরীয়তপুর সদরে তৃণমূলের পছন্দ ও জনপ্রিয়তার শীর্ষে মাহবুব মোর্শেদ টিপু। জামালপুরে প্রথম নারী পুলিশ সুপার হিসেবে পদায়ন করছেন ফারজানা ইয়ামিন পলাশবাড়ী উপজেলায় নাগরিক প্লাটফম এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত  মাতৃভূমি সংগঠন(MS)- এর উদ্যোগে মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত.. সাতক্ষীরায় এসিল্যান্ড বিজয় কুমারের বিরুদ্ধে স্ত্রী নির্যাতন ও যৌতুকের মামলা ১৫ নং ওয়ার্ডে কাউন্সিল’র পদে দোয়া ও সমর্থন চেয়েছেন সিদ্দিকুর রহমান দোলপূর্ণিমা উপলক্ষে বারমাসিয়া জমকালো আয়োজনে সম্পূর্ণ হয়েছে মহানামযজ্ঞ মহোৎসব।  সুবিদপুর পূর্ব ইউনিয়নে ওএমএসের চাল বিতরণে রাজনৈতিক বিভাজনের অভিযোগ একান্নতম জন্মদিনে নদীবাংলার কবি রিপন শান এর জীবন ও সাহিত্য নিয়ে মূল্যায়ন সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ।। ‎সাংবাদিক উন্নয়ন পরিষদ (JDC) কেন্দ্রীয় কমিটি ঘোষণা।  বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মিডিয়া উপদেষ্টার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে মামলা রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধন: সচেতন রাজশাহীবাসী তিন দিনের আল্টিমেটাম দিলেন রাজধানীর বসুন্ধরা’য় প্যাডেল চালিত রিকশা ও মালিক শ্রমিকদের মানববন্ধন Japan Bangladesh Foundation–এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সুরেশ্বর দরবারে খুনের রহস্য: পীর শাহীন নূরী আটক টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সদস্য মোজাম্মেল হক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত

১৫ জুনের আগেই লন্ডন-ম্যানচেস্টার ফ্লাইট, চলবে কাতারেও

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ৬ জুন, ২০২০
  • ৯৪১ বার পঠিত

দীর্ঘদিন পর চালু হতে যাচ্ছে ঢাকা থেকে যুক্তরাজ্যের ফ্লাইট। বাংলাদেশ থেকে যুক্তরাজ্যের লন্ডন ও ম্যানচেস্টার- এই দুই রুটে ফ্লাইট চলাচল করে। কয়েকদিনের মধ্যেই যুক্তরাজ্য রুটে জারি করা নিষেধাজ্ঞা তুলে দিতে পারে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ১৫ জুন পর্যন্ত ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও আমরা এর আগেই এই রুটে ফ্লাইট চলাচলের পরিকল্পনা করছি। ইতোমধ্যে আমরা আলোচনা করেছি, আগামীকাল এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

তিনি আরও বলেন, আমরা কাতারে ফ্লাইট চালুর চেষ্টা করছি। সেদেশের সিভিল এভিয়েশনের সাথে আজও কথা হয়েছে। আলোচনার পর সেদেশে যাওয়ার নিষেধাজ্ঞাও তুলে দেয়া হতে পারে।

ঢাকা থেকে লন্ডন ও ম্যানচেস্টার রুটে একমাত্র সরাসরি ফ্লাইট পরিচালনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে কাতার, এমিরেটসসহ বেশ কয়েকটি এয়ারলাইন্স ট্রানজিটের মাধ্যমে লন্ডন নিয়ে যায়। কাতার রুটে বিমান বাংলাদেশ, কাতার এয়ারওয়েজ ছাড়াও বেশ কয়েকটি এয়ারলাইন্স ট্রানজিট ফ্লাইট পরিচালনা করছে।

এর আগে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত ২১ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত যুক্তরাজ্য, চীন, হংকং, থাইল্যান্ড ছাড়া সব দেশের সঙ্গে এবং অভ্যন্তরণীণ রুটে যাত্রীবাহী ফ্লাইট চলাচল বন্ধের ঘোষণা দিয়েছিল বেবিচক। এরপর আরেকটি আদেশে চীন বাদে সব দেশের সাথে ৭ এপ্রিল পর্যন্ত বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়। এই নিষেধাজ্ঞা সরকারি সাধারণ ছুটির সাথে সমন্বয় করে পর্যায়ক্রমে ১৪ এপ্রিল, ৩০ এপ্রিল, ৭ মে, ১৬ মে, ৩০ মে এবং ১৫ জুন পর্যন্ত বাড়ানো হয়।

লন্ডন ফ্লাইট চালুর সম্ভাব্য তারিখ জানতে চাইলে বেবিচক চেয়ারম্যান বলেন, ‘আশা করছি নিষেধাজ্ঞার মেয়াদ (১৫ জুন) শেষ হওয়ার আগেই এই রুটে ফ্লাইট চালানো যাবে।’

কাতার ফ্লাইটের বিষয়ে তিনি বলেন, ‘কাতার বলছে, তাদের এয়ারওয়েজ আমাদের এখানে ফ্লাইট পরিচালনা করতে চায়। তবে তাদের ফ্লাইটে বাংলাদেশি ছাড়া অন্য দেশের নাগরিকরা যেতে পারবে। বাংলাদেশিরা কাতারে ট্রানজিট নিয়ে অন্য দেশে যেতে পারবে। এ বিষয়ে তাদের সঙ্গে কথাবার্তা চলছে। দেখি সেই রুটটি চালু করা হয় কি না।’

এর আগে দীর্ঘ ৬৯ দিন বন্ধ থাকার পর গত ১ জুন থেকে অভ্যন্তরীণ রুটের ফ্লাইট চলাচলের অনুমতি দেয় বেবিচক।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com