ঢাকা ০৮:১০ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সাতক্ষীরায় ষাটোর্ধ্ব ব্যক্তি আটক

  • Reporter Name
  • Update Time : ০৮:৩১:৪০ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ৪৫ Time View
Print

আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টার

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সাতক্ষীরায় ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে আটক করেছে এলাকাবাসী।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ৯ টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়ের গোবিন্দকাটি গ্রামের পশ্চিম পাড়ার একটি কুলবাগানে এই ঘটনা ঘটে। এলাকাবাসীরা জানান, রফিকুল ইসলাম নামে ষাটোর্ধ্ব ওই ব্যক্তি শিশুটির মুখ কাপড় দিয়ে বেঁধে ধ*র্ষ*ণের চেষ্টা করেন।

এ সময় অভিযুক্তের স্ত্রী ঘটনাটি দেখতে পেয়ে শিশুটিকে উদ্ধার করেন। ঘটনার পর অভিযুক্ত পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে একটি ঘরে আটকে রাখেন এবং পরে পুলিশে সোপর্দ করেন।

এদিকে, ঘটনার পরপরই ভুক্তভোগী শিশুটিকে নিয়ে তার পরিবারের সদস্যরা সাতক্ষীরা সদর থানায় যান বলে জানা গেছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিশুটির নিরাপত্তা নিশ্চিত করা, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

ভিক্ষুক জুলেখা হত্যা: আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সাতক্ষীরায় ষাটোর্ধ্ব ব্যক্তি আটক

Update Time : ০৮:৩১:৪০ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬