
পাবনা জেলা প্রতিনিধি:
পাবনার আটঘরিয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তমাল (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুলাই) উপজেলার মাজপাড়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মাজপাড়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের গোলজার হোসেনের ছেলে তমাল নিজ বাড়িতে বিদ্যুতের প্লাগ সংযোগ দিতে গেলে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ মর্মান্তিক ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।