
সাংবাদিকদের মিলনমেলায় উৎসবের আমেজ, সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা গাজীপুর: মোঃ জাহাঙ্গীর আলম রাজু উৎসবমুখর, প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশে বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘নৌকা ভ্রমণ-২০২৬’। সাংবাদিকদের এই ব্যতিক্রমী আয়োজন পরিণত হয় এক মিলনমেলায়, যেখানে পেশাগত ব্যস্ততার বাইরে সংগঠনের সদস্যরা পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার সুযোগ পান। মনোরম প্রাকৃতিক পরিবেশে আয়োজিত এ নৌকা ভ্রমণে বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর শাখার সদস্যরা একই রঙের গেঞ্জি পরিধান করে অংশগ্রহণ করেন। তাদের অভিন্ন উপস্থিতি আয়োজনটিতে যোগ করে ভিন্নমাত্রা ও উৎসবের আমেজ। অনুষ্ঠানের গেঞ্জির সৌজন্যে ছিল কোনাবাড়ী পপুলার হসপিটাল। বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর শাখার সভাপতি ইয়াছিন গাজীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বারীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি, বিশিষ্ট সাংবাদিক ফরিদ খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক সফুর উদ্দিন সফু, বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর জেলা কমিটির সভাপতি মেজবাহ উদ্দিন সরকার এবং সাধারণ সম্পাদক ইব্রাহিম খন্দকার। এছাড়াও সার্বিক সহযোগিতা ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর শাখার সম্মানিত উপদেষ্টা এবং ৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আইয়ুব সরকার মাস্টার, গণঅধিকার পরিষদ গাজীপুর মহানগরের সভাপতি আলহাজ্ব মোবারক হোসেন, কোনাবাড়ী গ্রাজুয়েট ক্লাবের উপদেষ্টা এডভোকেট আবুল বাশার এবং গণঅধিকার পরিষদ কোনাবাড়ী থানা কমিটির সভাপতি আহমেদ ফারুক খান। আমন্ত্রিত অতিথি হিসেবে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন গাজীপুর জেলা কমিটির মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা সেলিনা পারভীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আরাফাত খন্দকার, কালিয়াকৈর উপজেলা সভাপতি নাজিম উদ্দিন, কালীগঞ্জ উপজেলা সভাপতি সোহরাব সরকার ও সাধারণ সম্পাদক কবির সরকার, শ্রীপুর উপজেলা সভাপতি মাহাবুবুল আলম ও সাধারণ সম্পাদক সোহাগ রানা এবং গাজীপুর সদর উপজেলা সভাপতি সিরাজুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিক নেতৃবৃন্দ। নৌকা ভ্রমণে বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর শাখার সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান, সহ-সভাপতি স্বপন চন্দ্র দাস, শহিদ সরকার ও মমিন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল খালেক, সহ-সাংগঠনিক সম্পাদক মাহাফুজ আহমেদ মুন্না, কোষাধ্যক্ষ শাহিনুর ইসলাম শাহীন, দপ্তর সম্পাদক মোঃ দোলন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ জয়, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আশিকুর রহমান, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ জাফর আলী, আপ্যায়ন বিষয়ক সম্পাদক রোকসানা আক্তার, মহিলা বিষয়ক সম্পাদক শান্তা সরকার, সহ-মহিলা বিষয়ক সম্পাদক রোকসানা কাজল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম রাজু, পাঠাগার বিষয়ক সম্পাদক মোঃ বেলাল হোসেন, নির্বাহী সদস্য জুলফিকার আলী জুয়েল, মমিনুল ইসলাম, ফারুক আহমেদ, নাঈম হাসান, মোঃ সুলতান এবং সদস্য তমিজ উদ্দিন তমু ও মোঃ শাহ আলমসহ সংগঠনের অন্যান্য সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন। অনুষ্ঠানজুড়ে সংবাদ সংগ্রহ, সার্বিক তথ্য উপস্থাপন এবং ভিডিও চিত্র ধারণের দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করেন মোঃ সোলাইমান হোসেন রাজু (রাজু নিউজ)। দিনব্যাপী এ আয়োজন শুধু বিনোদনের মধ্যেই সীমাবদ্ধ ছিল না; বরং সাংবাদিকদের পারস্পরিক সম্পর্ক, পেশাগত ঐক্য ও সাংগঠনিক বন্ধনকে আরও শক্তিশালী করার এক অনন্য উপলক্ষ হিসেবে বিবেচিত হয়। নৌযাত্রার মনোরম পরিবেশে অংশগ্রহণকারীরা একে অপরের সঙ্গে কুশল বিনিময়, মতবিনিময় ও আনন্দঘন মুহূর্ত ভাগাভাগি করেন। অংশগ্রহণকারীরা বলেন, কর্মব্যস্ত জীবনের বাইরে এ ধরনের আয়োজন সাংবাদিকদের মানসিক প্রশান্তির পাশাপাশি পারস্পরিক যোগাযোগ ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর শাখার পক্ষ থেকে সাংবাদিকদের ঐক্য, পেশাগত উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি জোরদারে এমন ব্যতিক্রমী আয়োজন অব্যাহত থাকবে, এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ। দিনশেষে প্রকৃতির সৌন্দর্য, নৌভ্রমণের আনন্দ এবং সহকর্মীদের আন্তরিক উপস্থিতিতে ‘নৌকা ভ্রমণ-২০২৬’ হয়ে ওঠে বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর শাখার সদস্যদের জন্য এক স্মরণীয় ও প্রাণবন্ত আয়োজন। প্রতিবেদক: সিনিয়র রিপোর্টার মোঃ জাহাঙ্গীর আলম রাজু গাজীপুর।