শিরোনাম :
ঝিনাইদহের কালীগঞ্জে শিশু তাবাচ্ছুম হত্যার ঘটনায় অভিযুক্ত আটক, ফাঁসির দাবীতে মানববন্ধন রূপনগরে আমিনুল হকের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ* গোদাগাড়ীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালীগঞ্জে অভিযান: ১,৮২৪ পিস বিদেশি বিয়ার জব্দ, আটক ৩ যশোর সদর উপজেলার রুপদিয়া হাটবিল এলাকায় আফিল অটো ব্রিকসে আগুন: দুই ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণ নিয়োগ পরীক্ষায় জাতীয় সঙ্গীত লিখতে না পারায় অংশগ্রহণকারী সবাই ফেল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ভারতীয় ১০০ বোতল নেশাজাতীয় সিরাপ সহ এক জন কে আটক করেছে ৫৯ বিজিবি। জাজিরা থানা ওসি সালেহ আহমেদ শরীয়তপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত। শিবগঞ্জে টিসিবির দুর্গন্ধ যুক্ত চিনি বিক্রয়ের অভিযোগ উঠেছে একজন ববি হাজ্জাজ, দায়বদ্ধতার বড় উদাহরণ। ঢাকা জেলা ডিবি কর্তৃক ২০ হাজার পিস ইয়াবা সহ একজন আটক। আগের নেতারা ছিলেন রক্ষক, আর এখনকার অনেকে হয়েছেন ভক্ষক। মিরপুর ১ জনতা হাউজিং এলাকায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার ও খাবার বিতরণ করেছে আপন শিখর ফাউন্ডেশন। সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের নিবন্ধন সম্পন্ন, রেজিস্ট্রেশন নম্বর S-14517 সাংবাদিক নির্যাতনমুক্ত বাংলাদেশ চাই — বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)। কাশেমপুর কেন্দ্রীয় কারাগার-২: শাস্তির গণ্ডি পেরিয়ে মানবিক পরিবর্তনের এক অনন্য প্রশিক্ষণশালা জামায়াত সমর্থকদের হামলায় আহত স্বেচ্ছাসেবক নেতা রবিউলের পাশে এম-ট্যাব নেতা আরমান হোসেন ডলার দেশের কোথাও আওয়ামী লীগের অফিস খোলার সুযোগ নেই: মির্জা ফখরুল বাঞ্ছারামপুর থানা পুলিশ-এর অভিযানে ২৮ কেজি গাঁজা উদ্ধার; অ্যাম্বুলেন্সসহ আটক ২ নড়াইল সদর উপজেলায় প্রতিপক্ষের হামলায় নিহত ৩

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি এম-ট্যাব বগুড়া আঞ্চলিক জেলা শাখার শ্রদ্ধা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯৮ বার পঠিত

 

আরমান হোসেন ডলার (বিশেষ প্রতিনিধি), বগুড়া:
মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এম-ট্যাব), বগুড়া আঞ্চলিক জেলা শাখা

একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে শুক্রবার দিবাগত রাত থেকেই বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে শহরের সাতমাথা এলাকায় অবস্থিত শহীদ খোকন পার্কে সমবেত হতে থাকেন।

শনিবার রাত ১২টা ১ মিনিটে বগুড়া কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় মূল শ্রদ্ধা নিবেদন কর্মসূচি। এ সময় এম-ট্যাব বগুড়া আঞ্চলিক জেলা শাখার নেতৃবৃন্দ ভাষা শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক, চিকিৎসা প্রযুক্তিবিদ ও সাবেক ছাত্রনেতা মোঃ আরমান হোসেন ডলারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ রিপন বিশ্বাস তন্ময়, দপ্তর সম্পাদক মোঃ রিয়াদ আল মাহমুদ রাজু, কার্যনির্বাহী সদস্য মোঃ ফিরোজ আহমেদ, মোঃ ফিরোজ উদ্দিন, সাবেক সভাপতি মোঃ রেজাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মোঃ আরমান হোসেন ডলার বলেন—

“ভাষা শহীদদের আত্মত্যাগের বিনিময়েই আমরা পেয়েছি আমাদের প্রিয় মাতৃভাষা বাংলা। একুশ মানে মাথা নত না করা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং বাঙালির আত্মপরিচয়ের শাশ্বত চেতনা। নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস জানতে হবে এবং তা চেতনায় ধারণ করতে হবে।”

এর আগে বগুড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি প্রথম শ্রদ্ধা নিবেদন করা হয়। পরবর্তীতে জেলা পুলিশ সুপার, জেলা পরিষদ, বগুড়া পৌরসভা, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, সদর উপজেলা প্রশাসন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিস, জেলা প্রাথমিক শিক্ষা অফিসসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিরা একে একে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

এছাড়াও জেলা সমাজসেবা কার্যালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গণপূর্ত বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, এলজিইডি, সড়ক বিভাগ, জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়জেলা কারাগার কর্তৃপক্ষ ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

একুশের প্রভাতে সমবেত কণ্ঠে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গান পরিবেশন, শহীদদের স্মরণে নীরবতা পালনসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে বগুড়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com