
মোঃ নিজাম উদ্দিন
ক্রাইম রিপোর্টার মিরপুর ঢাকা
ঢাকার আশুলিয়ায় মরহুম আনাব আলী ও আনোয়ারা মোতালিব স্মৃতি সংসদের উদ্যোগে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১ নভেম্বর, রোববার, বাদ মাগরিব আশুলিয়ার মানিকগঞ্জ পাড়ায় অবস্থিত তাহফিজুল কোরআন ওয়াস সুন্নাহ কওমি মাদ্রাসায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আন্তর্জাতিক প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমান।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন আলহাজ্ব হাফেজ ক্বারী মাওলানা মো. সাদেক হোসাইন।
এ সময় খান সেলিম রহমান মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, মহান আল্লাহ তাআলা যেন তাঁদের জীবনের সব গুনাহ ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। তিনি আরও বলেন, আওরঙ্গজেব কামাল ভাইয়ের প্রিয় বাবা অত্যন্ত ভালো মনের মানুষ ছিলেন। মরহুমের জন্য সবাই দোয়া করবেন, যেন আল্লাহ তাঁকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক দেওয়ান রুহুল আমিন, বিসিডিএসের সভাপতি জহিরুল ইসলাম খান লিটন, বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির চেয়ারম্যান শেখ মো. ফরিদ আহমেদ চিশতি, কাশিমপুর প্রেসক্লাবের সভাপতি মো. আমিনুল ইসলাম, সিনিয়র সাংবাদিক ও বাংলা টিভির প্রতিনিধি খন্দকার আলমগীর হোসেন নিরব, একুশের সংবাদের সাংবাদিক রিপন আহমেদ, আশুলিয়া সাংবাদিক ক্লাবের সভাপতি শামীম আহমেদ ও সাধারণ সম্পাদক জীবন আহমেদ, বিশিষ্ট সমাজসেবক দেলোয়ার হোসেন মীর, আশুলিয়া ঐক্য সেন্ট্রাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মোফাজ্জল হোসেন রাজু এবং বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির সাংগঠনিক সম্পাদক মো. শিহাব উদ্দিন সরকার।
এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক শাকিল আহমেদ, সাইদুল ইসলাম, মোশারফ হোসেন, হৃদয়, মো. নজরুল ইসলাম, আজহারুল ইসলাম, সোলেমান হোসেন, রাকিব ফকির, মো. আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন গণমাধ্যমের অসংখ্য সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্মৃতি সংসদের চেয়ারম্যান ও দোয়া মাহফিলের আয়োজক কে এম মোহাম্মদ হোসেন রিজভী।
এ সময় উপস্থিত অতিথিরা মরহুম আনাব আলী ও আনোয়ারা মোতালিবের স্মৃতিচারণ করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করেন। আলোচনা শেষে ইমাম সাহেব মরহুমদের জীবনের কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন।
পরিশেষে মোনাজাত শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
মহান আল্লাহ তাআলা মরহুম আনাব আলী ও আনোয়ারা মোতালিবকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন। আমিন।