কচুয়া প্রতিনিধি। মো: দিদারুল ইসলাম।। চাঁদপুরের কচুয়া উপজেলার ২ নং পাথৈর ইউনিয়নে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় পাথৈর ইউনিয়নের বরদৈল বাজারে কচুয়া মডেল থানার উদ্যোগে এ মাদকবিরোধী কর্মসূচি অনুষ্ঠিত হয়। কচুয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলামের নেতৃত্বে আয়োজিত র্যালিতে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। র্যালিটি বরদৈল বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করেন। র্যালি শেষে বরদৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয়কেন্দ্রে এক মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২ নম্বর পাথৈর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ মো. গোফরান উদ্দিন, সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন মিয়াজী, বিএনপি নেতা মো. মোস্তফা কামাল মিয়াজী, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. মজিবুর রহমান, কচুয়া উপজেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক গাজী মো. রাসেল, ইউনিয়নের সাবেক ছাত্রনেতা মো. জামাল হোসেন খান, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. জিসান সরদার, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আ. মতিন সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার গাজী। মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধি এবং মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান আয়োজকরা।
