
নিজস্ব প্রতিবেদক:–
রাজশাহী মহানগরীর কাটাখালিতে পুলিশ চেকপোস্টে সিগন্যাল অমান্য করে বেপরোয়া গতিতে পলায়ন, পুলিশ কর্তৃক নাম-পরিচয় শনাক্ত ও গ্রেপ্তার
গত ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত সড়কে যানবাহন নিয়ন্ত্রণ, মাদক, অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধ প্রতিরোধে রাজশাহী মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিশেষ চেকপোস্ট অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে গতকাল বিকেল ৫টার দিকে কাটাখালী থানা পুলিশের একটি চেকপোস্টে দুই মোটরসাইকেল আরোহীকে তল্লাশির জন্য পুলিশ সিগন্যাল দিলে তারা সিগন্যাল অমান্য করে দ্রুতগতিতে পুলিশ সদস্যকে চাপা দেওয়ার চেষ্টা করে পালিয়ে যায়।
এ ঘটনায় কাটাখালী থানায় দণ্ডবিধি ও সড়ক পরিবহন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়।
মামলার সূত্র ধরে তথ্যপ্রযুক্তির সহায়তা, সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা ও গোপন সংবাদের ধারাবাহিকতায় ১২ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে মতিহার থানার মৌলভী বুধপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. রেজাউল করিমের ছেলে মো. সালমান ফার্সী ওরফে শুভ (১৭)-কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। ঘটনায় জড়িত অপর আসামিকে শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।