
মোঃ বাবুল হোসেন স্টাফ রিপোর্ট ঝিনাইদহ :
ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর শহরের বড়বামনদহ গ্রামে গভীর রাতে দুর্বৃত্তের দেওয়া আগুনে মুদি দোকান ভস্মীভূত হাওয়ায় ঘটনা ঘটেছে। ৩ ফের্রুয়ারী মঙ্গলবার গভীর রাতে পরিকল্পিতভাবে কাপড়ে কেরোসিন তেল ভিজিয়ে দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন দোকান মালিক ইয়াহিয়া হোসেন। একমাত্র আয়ের উৎস আগুনে পুড়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে ওই পরিবারটি। ভুক্তভোগি ইয়াহিয়া জানান আনুমানিক রাত ৩ টার দিকে আমার ছেলে প্রথম দোকানে আগুন দেখতে পেয়ে চিৎকার করলে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ছুটে আসেন। দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততণে দোকানের যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে করে এক থেকে দেড় লাখ টাকার তি সাধিত হয়েছে বলে তিনি জানান । কারও সঙ্গে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নেই। তবে একটি বিশেষ রাজনৈতিক প্রোপটের ইঙ্গিত দিয়ে তিনি বলেন আমার দোকানে স্থানীয় জামায়াত সমর্থকরা নিয়মিত চা খান ও আড্ডা দেন। ধারণা করছি রাজনৈতিক বিরোধের জেরে প্রতিপ গোষ্ঠী এই নৃশংস নাশকতা ঘটিয়েছে। দোকানটি ছিল ছয় সদস্যে পরিবারের একমাত্র উপার্জনের পথ। সব হারিয়ে তিনি এখন বাকরুদ্ধ। তিনি প্রশাসনের কাছে এই ন্যক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার দাবি করেন। কোটচাঁদপুর মডেল থানার ওসি তদন্ত এনায়েত আলী খোন্দকার জানান আগুন দেয়ায ঘটনায় আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তি কোটচাঁদপুর মডেল থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। আমরা দ্রুত তদন্ত সাপেে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।
Leave a Reply