শিরোনাম :
আগামী ৩ মার্চ ২০২৬ নদীবাংলার কবি রিপন শানের ৫১তম জন্মবার্ষিকী সীমাবাড়ী ইউনিয়ন যুবদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত প্রথম সফরেই মানবিক বার্তা: নুরুল হক নুরের হাতে জেলেদের ৩.২৫ লাখ টাকার চেক ঝিনাইদহের কালীগঞ্জে শিশু তাবাচ্ছুম হত্যার ঘটনায় অভিযুক্ত আটক, ফাঁসির দাবীতে মানববন্ধন রূপনগরে আমিনুল হকের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ* গোদাগাড়ীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালীগঞ্জে অভিযান: ১,৮২৪ পিস বিদেশি বিয়ার জব্দ, আটক ৩ যশোর সদর উপজেলার রুপদিয়া হাটবিল এলাকায় আফিল অটো ব্রিকসে আগুন: দুই ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণ নিয়োগ পরীক্ষায় জাতীয় সঙ্গীত লিখতে না পারায় অংশগ্রহণকারী সবাই ফেল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ভারতীয় ১০০ বোতল নেশাজাতীয় সিরাপ সহ এক জন কে আটক করেছে ৫৯ বিজিবি। জাজিরা থানা ওসি সালেহ আহমেদ শরীয়তপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত। শিবগঞ্জে টিসিবির দুর্গন্ধ যুক্ত চিনি বিক্রয়ের অভিযোগ উঠেছে একজন ববি হাজ্জাজ, দায়বদ্ধতার বড় উদাহরণ। ঢাকা জেলা ডিবি কর্তৃক ২০ হাজার পিস ইয়াবা সহ একজন আটক। আগের নেতারা ছিলেন রক্ষক, আর এখনকার অনেকে হয়েছেন ভক্ষক। মিরপুর ১ জনতা হাউজিং এলাকায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার ও খাবার বিতরণ করেছে আপন শিখর ফাউন্ডেশন। সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের নিবন্ধন সম্পন্ন, রেজিস্ট্রেশন নম্বর S-14517 সাংবাদিক নির্যাতনমুক্ত বাংলাদেশ চাই — বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)। কাশেমপুর কেন্দ্রীয় কারাগার-২: শাস্তির গণ্ডি পেরিয়ে মানবিক পরিবর্তনের এক অনন্য প্রশিক্ষণশালা জামায়াত সমর্থকদের হামলায় আহত স্বেচ্ছাসেবক নেতা রবিউলের পাশে এম-ট্যাব নেতা আরমান হোসেন ডলার

খান সেলিম রহমান এর শুভ জন্মদিন উপলক্ষে মাতৃজগত পরিবারের উদ্যোগে জন্মদিনে আনন্দ, শ্রদ্ধা ও শুভেচ্ছার বর্ণিল সমারোহ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ২০১ বার পঠিত

সৈয়দ উসামা বিন শিহাব, স্টাফ রিপোর্টার

জাতীয় দৈনিক মাতৃজগত–এর সম্মানিত সম্পাদক, দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ–এর সম্পাদক, মাতৃজগত টিভি–এর চেয়ারম্যান এবং বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান–এর জন্মদিন উপলক্ষে মঙ্গলবার মাতৃজগত পরিবারের সদস্যদের মাঝে সৃষ্টি হয় এক মিলনমেলা, উৎসবমুখর ও আবেগঘন পরিবেশ। শুভেচ্ছা, সম্মান ও ভালোবাসায় দিনটি যেন রূপ নেয় সাংবাদিক সমাজের এক প্রেরণাদায়ী উৎসবে।

দীর্ঘদিন ধরে সাংবাদিকতার বিভিন্ন পর্যায়ে বলিষ্ঠ নেতৃত্ব, নৈতিকতা, সাহসিকতা ও দায়িত্বশীলতার মাধ্যমে খান সেলিম রহমান নিজেকে প্রতিষ্ঠিত করেছেন গণমাধ্যম অঙ্গনের অন্যতম শক্তিশালী ব্যক্তিত্ব হিসেবে। সত্য প্রকাশে তার নির্ভীক অবস্থান, স্বাধীন সাংবাদিকতার প্রতি অঙ্গীকার, আর সহকর্মীদের প্রতি মানবিক আচরণ তাকে আজ দেশের গণমাধ্যম পরিবারের কাছে এক বিশ্বাসযোগ্য অভিভাবক হিসেবে পরিণত করেছে।

ঢাকা ছাড়াও বগুড়া, রাজশাহী,চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফরিদগঞ্জ, চট্টগ্রাম, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, কক্সবাজার, কুষ্টিয়া, ময়মনসিংহ,জামালপুর, নেত্রকোনা, গাজীপুর, নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে কর্মরত সাংবাদিকরা শুভেচ্ছা বার্তায় উল্লেখ করেন— “খান সেলিম রহমান শুধু একজন সম্পাদকই নন; তিনি আমাদের অনুপ্রেরণা, সাহস এবং নৈতিকতার প্রতীক। তার দিকনির্দেশনা আমাদের পেশাদারিত্বে এগিয়ে যেতে পথ দেখায়।”

মাতৃজগত পরিবারের উদ্যোগে আয়োজিত জন্মদিনের অনুষ্ঠানটি ছিল সাধারণ আয়োজনের মধ্যেও অসাধারণ আবেগে ভরা।
অনুষ্ঠানের শুরুতে সম্পাদক খান সেলিম রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘ জীবন, শান্তি ও সফলতা কামনা করে বিশেষ দোয়া শেষে মোনাজাত পরিচালনা করা হয়।

সাংবাদিকরা বলেন—“একজন মানুষের নেতৃত্ব যখন সৎ উদ্দেশ্য ও ভালোবাসায় ভরা থাকে, তখন তার চারপাশে থাকা মানুষগুলো স্বয়ংক্রিয়ভাবেই একত্র হয়। সম্পাদক মহোদয়ের জন্মদিনের এই সমারোহ তারই প্রমাণ।”

অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেক সাংবাদিক খান সেলিম রহমানের পেশাগত ত্যাগ, দায়িত্ববোধ, সাহসী অভিমত এবং সাংবাদিকদের অধিকার রক্ষার ভূমিকার প্রশংসা করেন।
অনেকেই বলেন—“তিনি আমাদের পাশে থেকেছেন একজন অভিভাবকের মতো। সংকট মুহূর্তে দিকনির্দেশনা দিয়েছেন, সঠিক পথ দেখিয়েছেন। তার নেতৃত্বে মাতৃজগত পরিবার আরও শক্তিশালী হবে—এটাই আমাদের বিশ্বাস।”

ঢাকায় জাতীয় দৈনিক মাতৃজগত–এর বার্তা সম্পাদক ওয়ারেছ আহমেদ ভূঁইয়া তাপসের উদ্যোগে বগুড়ায় বগুড়ায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহিদুল হাসান সরকারের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের জেলা কমিটির উদ্যোগে, জামালপুরে মুজাহিদুল ইসলামের উদ্যোগে, রাজশাহীতে মোজাম্মেল হোসেন বাবুর উদ্যোগে ভোলা জেলায় রিপন শানের উদ্যোগে, চট্টগ্রাম জেলা হাজরা বিবি লাকির উদ্যোগে এবং অন্যান্য জেলায় মাতৃজগত পত্রিকা সহ অন্যান্য পত্রিকার উদ্যোগে জন্মদিন পালন করা হয়।

এ ছাড়া ভিডিও ডেস্ক, অনলাইন ডেস্ক ও জেলা প্রতিনিধিসহ আরও বহু সাংবাদিক ভার্চুয়ালি শুভেচ্ছা জানান।

দিনের শেষ পর্বে সাংবাদিকরা আশা প্রকাশ করেন— “দেশের গণমাধ্যমের স্বাধীনতা, ন্যায় ও সত্য প্রতিষ্ঠার পথে সম্পাদক খান সেলিম রহমানের নেতৃত্ব আরো গতিশীল হবে। তার দিকনির্দেশনায় মাতৃজগত পরিবার আগামী দিনে আরও বড় ভূমিকা রাখবে সমাজ, দেশ এবং গণমানুষের স্বার্থ রক্ষায়।”

তার জন্মদিন উপলক্ষে মাতৃজগত পরিবারের পক্ষ থেকে জানানো হয়— “আমরা তার পাশে আছি, থাকব, এবং তার নেতৃত্বে একটি সৎ, শক্তিশালী, আধুনিক ও সাহসী গণমাধ্যম গড়ে তোলার সংগ্রামে অগ্রসর হব।”

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com