শিরোনাম :
আগামী ৩ মার্চ ২০২৬ নদীবাংলার কবি রিপন শানের ৫১তম জন্মবার্ষিকী সীমাবাড়ী ইউনিয়ন যুবদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত প্রথম সফরেই মানবিক বার্তা: নুরুল হক নুরের হাতে জেলেদের ৩.২৫ লাখ টাকার চেক ঝিনাইদহের কালীগঞ্জে শিশু তাবাচ্ছুম হত্যার ঘটনায় অভিযুক্ত আটক, ফাঁসির দাবীতে মানববন্ধন রূপনগরে আমিনুল হকের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ* গোদাগাড়ীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালীগঞ্জে অভিযান: ১,৮২৪ পিস বিদেশি বিয়ার জব্দ, আটক ৩ যশোর সদর উপজেলার রুপদিয়া হাটবিল এলাকায় আফিল অটো ব্রিকসে আগুন: দুই ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণ নিয়োগ পরীক্ষায় জাতীয় সঙ্গীত লিখতে না পারায় অংশগ্রহণকারী সবাই ফেল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ভারতীয় ১০০ বোতল নেশাজাতীয় সিরাপ সহ এক জন কে আটক করেছে ৫৯ বিজিবি। জাজিরা থানা ওসি সালেহ আহমেদ শরীয়তপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত। শিবগঞ্জে টিসিবির দুর্গন্ধ যুক্ত চিনি বিক্রয়ের অভিযোগ উঠেছে একজন ববি হাজ্জাজ, দায়বদ্ধতার বড় উদাহরণ। ঢাকা জেলা ডিবি কর্তৃক ২০ হাজার পিস ইয়াবা সহ একজন আটক। আগের নেতারা ছিলেন রক্ষক, আর এখনকার অনেকে হয়েছেন ভক্ষক। মিরপুর ১ জনতা হাউজিং এলাকায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার ও খাবার বিতরণ করেছে আপন শিখর ফাউন্ডেশন। সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের নিবন্ধন সম্পন্ন, রেজিস্ট্রেশন নম্বর S-14517 সাংবাদিক নির্যাতনমুক্ত বাংলাদেশ চাই — বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)। কাশেমপুর কেন্দ্রীয় কারাগার-২: শাস্তির গণ্ডি পেরিয়ে মানবিক পরিবর্তনের এক অনন্য প্রশিক্ষণশালা জামায়াত সমর্থকদের হামলায় আহত স্বেচ্ছাসেবক নেতা রবিউলের পাশে এম-ট্যাব নেতা আরমান হোসেন ডলার

গ্যাস সিলিন্ডারের ভেতরে ৫০ কেজি গাঁজা: ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেফতার ২

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ৯০ বার পঠিত

মোঃ রাশেদ আল শাহরিয়া

স্টাফ রিপোর্টার:-

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় সিএনজি অটোরিকশার গ্যাস সিলিন্ডারের ভেতর অভিনব কায়দায় গাঁজা পাচারের সময় ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

বুধবার (২১ জানুয়ারি) সকালে কুমিল্লা–সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—সদর উপজেলার উরশিউড়া গ্রামের মোঃ আশেক ভূইয়ার ছেলে মোঃ রিপন (২৪) এবং একই গ্রামের মৃত কাদির মিয়ারের ছেলে মোঃ সুলাইমান (২৩)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ভাদুঘরস্থ বাদশাহ অটোগ্যারেজের সামনে অভিযান পরিচালনা করে জেলা কার্যালয়ের একটি রেইডিং টিম। এ সময় সন্দেহভাজন একটি সিএনজি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে সিএনজিতে থাকা চারটি গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় গাঁজা উদ্ধার করা হয়। এর মধ্যে ৩৫ কেজি ধারণক্ষমতার তিনটি সিলিন্ডারের প্রতিটিতে ১৫ কেজি করে মোট ৪৫ কেজি এবং ১২ কেজি ধারণক্ষমতার একটি সিলিন্ডারের ভেতরে ৫ কেজি গাঁজা পাওয়া যায়। সব মিলিয়ে উদ্ধারকৃত গাঁজার পরিমাণ ৫০ কেজি। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটিও জব্দ করা হয়।

অভিযানটি পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের উপপরিচালক সাজেদুল হাসান।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক ফয়েজ আহম্মেদ বাদী হয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পরে আসামিদের আদালতে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com