শিরোনাম :
“চাঁদ দেখা গেছে: বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান, রহমত, মাগফিরাত ও আত্মশুদ্ধির মাস” বালিয়াডাঙ্গীতে জাতীয়তাবাদী তাঁতী দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পে-স্কেল বাস্তবায়ন নিয়ে যা বললেন নতুন অর্থমন্ত্রী লালমোহন বাজারে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত যশোরে ভোক্তা অধিদপ্তরের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা যশোর-৩ আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত প্রতিমন্ত্রী হওয়ায় আইনজীবী ফোরামের মিষ্টি বিতরণ  যশোরে টায়ারের জেল তৈরি কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভাষা দিবস ও শহীদ দিবসে শ্রদ্ধা ও সম্মান জানাতে শ্রীপুরে ব্যাপক প্রস্তুতি নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে স্বাধীন সাংবাদিকতা রক্ষার জোরালো আহ্বান — সভাপতি, ঢাকা প্রেস ক্লাব প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন তারেক রহমান মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন আমিনুল “জাতীয় দৈনিক মাতৃজগত” পত্রিকার সম্পাদক ও সিনিয়র সহ-সম্পাদকের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জ্ঞাপন। বগুড়া-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোঃ সিরাজকে মন্ত্রী হিসেবে দেখতে চান শেরপুর–ধুনটবাসী। ঝিনাইদহে ইতালি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা’ রিন্টু মিয়াকে এসপি জনাব মোঃ মাহফুজ আফজালের সংবর্ধনা, শাসক নয়, সেবক হতে চান নবনির্বাচিত এমপি ডা. আব্দুস সালাম বাবার নিবার্চনে নিরলসভাবে পরিশ্রম করলেন ডা. কাসফিয়া সালাম নির্ঝর নির্বাচিত জয় হয়েই  হিন্দু ধর্মাবলম্বীদের জন্য ৫ লক্ষ টাকা অনুদান দিলেন কায়কোবাদ মুরাদনগরে দ্বিমুখী লড়াই, সাত প্রার্থীর জামানত বাজেয়াপ্ত তিন দিন বন্ধের পর হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু। ঘোড়াঘাটে অটো ছিনতাইকারী গ্রেপ্তার ১। পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

ঘোড়াঘাটে অটো ছিনতাইকারী গ্রেপ্তার ১।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৩ বার পঠিত

সাহারুল ইসলাম ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধিঃ

টর্চ লাইটের ঝলকানিই বাঁচিয়ে দিল এক অটোরিকশা চালকের প্রাণ। ছিনতাই করে হত্যার উদ্দেশ্যে নির্জন স্থানে নিয়ে যাওয়ার সময় স্থানীয় এক ব্যক্তির টর্চের আলো দেখে ভয় পেয়ে যায় ছিনতাইকারীরা। চালক ও স্থানীয়দের সহযোগিতায় এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রামেশ্বরপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় সঙ্গে থাকা আরও দুই ছিনতাইকারী পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃত ছিনতাইকারীর নাম মোস্তফা মিয়া ওরফে মোস্তা (৫৬)। তিনি উপজেলার কুন্দারামপুর এলাকার বাসিন্দা। তার নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। থানা পুলিশ সূত্রে জানা যায়, রাতে যাত্রী সেজে উপজেলার ডুগডুগি বাজার থেকে রাণীগঞ্জ বাজারে যাওয়ার কথা বলে তিনজন ছিনতাইকারি একটি অটোরিকশায় ওঠে। পথিমধ্যে রামেশ্বরপুরের নির্জন স্থানে পৌঁছালে তারা চালককে জিম্মি করে অটোরিকশা ছিনতাই করে। তাদের মধ্যে একজন অটো রিক্সাটি নিয়ে পালিয়ে যায়।

এ সময় অন্য দুজন ছিনতাইকারী চালককে রাস্তার পাশের ধানক্ষেতে নিয়ে গিয়ে গলায় ও পেটে ছুরি ধরে রাখে। কিছুক্ষণ পর তাদের মধ্যে একজন পাকা সড়কের দিকে উঠতেই চালকের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। এ সময় ছুরিকাঘাতে চালক আহত হন। পরে দুই ছিনতাইকারী মিলে তাকে ধানক্ষেতের ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করে।

ঠিক সেই মুহূর্তে পাশের ধানক্ষেতে সেচ দিতে থাকা এক স্থানীয় ব্যক্তি টর্চ লাইট জ্বালিয়ে এগিয়ে এলে আলোর ঝলকানিতে ভয় পেয়ে যায় ছিনতাইকারীরা। ততক্ষণাৎ ঐ দুই ছিনতাইকারীর মধ্যে অপর একজন ছিনতাইকারি পালিয়ে গেলেও চালকের সাহসিকতায় আরেকজনকে ধরে ফেলেন তিনি। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ধৃত ছিনতাইকারীকে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ছিনতাইকারিকে গ্রেপ্তার করে।

আহত চালককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি শঙ্কামুক্ত বলে জানা গেছে।

এ বিষয়ে ঘোড়াঘাট থানা-র অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধারে তাৎক্ষণিক অভিযান চালানো হয়। পুলিশের তৎপরতার খবর পেয়ে ছিনতাইকারীরা অটোরিকশাটি ফেলে রেখে পালিয়ে যায়। পরে সেটি উদ্ধার করে থানায় নেওয়া হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় চালক বাদী হয়ে তিনজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। পলাতক দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তার আসামিকে রোববার আদালতে পাঠানো হবে।
১৫-২-২৬

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com