
হাজেরা বিবি লাকী, বিভাগীয় ব্যুরো প্রধান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে ১৪টিতে জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বাকি দুটি আসনে জয়ী হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামির প্রার্থীরা।
গত (বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ শেষে রাতে বেসরকারিভাবে ফল ঘোষণা করা হয়। ঘোষিত ফল অনুযায়ী, অধিকাংশ আসনে বিএনপি প্রার্থীরা বড় ব্যবধানে জয় পেয়েছেন, তবে কয়েকটি আসনে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে।
চট্টগ্রামের আসনগুলোতে জয়ী প্রার্থীরা:
চট্টগ্রাম-১ (মীরসরাই): বিএনপি – নুরুল আমিন (ধানের শীষ), ১ লাখ ২৮ হাজার ৭৯৯ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত – ছাইফুর রহমান (দাঁড়িপাল্লা), ৮৪ হাজার ৫৩৮ ভোট।
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি): বিএনপি – সরোয়ার আলমগীর, ১ লাখ ৩৮ হাজার ৫৪৫ ভোট। জামায়াত – মোহাম্মদ নুরুল আমিন, ৬২ হাজার ১৬০ ভোট।
চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ): বিএনপি – মোস্তফা কামাল পাশা, ৭৩ হাজার ৩৭ ভোট (পোস্টাল ভোটসহ)। জামায়াত – আলাউদ্দীন সিকদার, ৩৯ হাজার ৬৬২ ভোট।
চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও চসিক আংশিক): বিএনপি – মোহাম্মদ আসলাম চৌধুরী (ধানের শীষ), ১ লাখ ৪২ হাজার ৬৭৪ ভোট। জামায়াত – মো. আনোয়ার ছিদ্দিক, ৮৯ হাজার ২৬৮ ভোট।
চট্টগ্রাম-৫ (হাটহাজারী): বিএনপি – ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন (ধানের শীষ), ১ লাখ ৪৩ হাজার ৯৬৫ ভোট। খেলাফত মজলিস – মাওলানা মো. নাসির উদ্দীন মুনির (রিকশা), ৪৪ হাজার ৭০৮ ভোট।
চট্টগ্রাম-৬ (রাউজান): বিএনপি – গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, ১ লাখ ১২ হাজার ২৩৭ ভোট। ইসলামী ফ্রন্ট – মোহাম্মদ ইলিয়াছ নূরী (মোমবাতি), ২৭ হাজার ১৪৬ ভোট।
চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া): বিএনপি – হুমাম কাদের চৌধুরী, ১ লাখ ১ হাজার ৪৪৫ ভোট। জামায়াত – ডা. এটিএম রেজাউল করিম, ৪১ হাজার ৭১৯ ভোট।
চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও): বিএনপি – এরশাদ উল্লাহ, ১ লাখ ৫০ হাজার ৭৩৭ ভোট। জামায়াত – মো. আবু নাছের, ৫২ হাজার ৩৩ ভোট।
চট্টগ্রাম-৯ (কোতোয়ালি): বিএনপি – মোহাম্মদ আবু সুফিয়ান (ধানের শীষ), ১ লাখ ৯ হাজার ৩৮৮ ভোট। জামায়াত – ডা. একেএম ফজলুল হক, ৫৩ হাজার ৮০৭ ভোট।
চট্টগ্রাম-১০: বিএনপি – সাঈদ আল নোমান (ধানের শীষ), ১ লাখ ২১ হাজার ৩৬৪ ভোট। জামায়াত – মুহাম্মদ শামসুজ্জমান হেলালী, ৭৪ হাজার ৪০৭ ভোট।
চট্টগ্রাম-১১: বিএনপি – আমীর খসরু মাহমুদ চৌধুরী, ১ লাখ ১৫ হাজার ৯৯৯ ভোট। জামায়াত – মোহাম্মদ শফিউল আলম, ৭৬ হাজার ৬৮১ ভোট।
চট্টগ্রাম-১২ (পটিয়া): বিএনপি – এনামুল হক এনাম, ১ লাখ ৩৫ হাজার ৪৪ ভোট। ইসলামী ফ্রন্ট – ছৈয়দ এয়ার মোহাম্মদ পেয়ারু, ২৮ হাজার ৯৯৯ ভোট।
চট্টগ্রাম-১৩: বিএনপি – সরোয়ার জামাল নিজাম, ১ লাখ ২৬ হাজার ১৯২ ভোট। ইসলামী ফ্রন্ট – এসএম শাহজাহান, ৫১ হাজার ৪৫০ ভোট।
চট্টগ্রাম-১৪: বিএনপি – জসিম উদ্দিন আহমদ, ৭৬ হাজার ৪৯৩ ভোট। এলডিপি – অধ্যাপক ওমর ফারুক (ছাতা প্রতীক), ৭৫ হাজার ৪৬৭ ভোট। ভোট ব্যবধান মাত্র ১ হাজার ২৬।
চট্টগ্রাম-১৫: জামায়াত – শাহজাহান চৌধুরী (দাঁড়িপাল্লা), ১ লাখ ৮১ হাজার ২৩৮ ভোট। বিএনপি – নাজমুল মোস্তফা আমীন, ১ লাখ ৩০ হাজার ৬৬১ ভোট।
চট্টগ্রাম-১৬: জামায়াত – মাওলানা জহিরুল ইসলাম (দাঁড়িপাল্লা), ৯৩ হাজার ১৬৭ ভোট। বিএনপি – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, ৮৩ হাজার ১০৫ ভোট।
Leave a Reply