
স্টাফ রিপোর্টার মোঃ রমজান সরকার
অনলাইন প্রতারণায় ৯টি গরু নিয়ে পালানোর চেষ্টায় চন্দ্রগঞ্জ-বেগমগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে ৬টি গরু উদ্ধার ৩টি গরু নিয়ে প্রতারকচক্রের লাপাত্তা
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ এবং নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় একটি সংঘবদ্ধ প্রতারক চক্র অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে গরু কেনার নামে প্রতারণা করে আসছিল। সম্প্রতি এই চক্র জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার একটি খামার থেকে ৯টি গরু অর্ডার করে ভুক্তভোগী বিক্রেতা গরু গুলো গ্রাহকের হাতে ডেলিভারী দিতে আসার পর প্রতারকচক্র সময় ক্ষেপণ করে টাকা পরিশোধ না করেই গরুগুলো নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়।
ভুক্তভোগী গরু বিক্রেতা ও খামারির অভিযোগের ভিত্তিতে চন্দ্রগঞ্জ থানা এবং বেগমগঞ্জ থানা পুলিশ যৌথভাবে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে।
অভিযানে প্রতারক চক্রের কাছ থেকে অর্ডারকৃত মোট ৯টি গরুর মধ্যে ৬টি গরু চন্দ্রগঞ্জ থানার ১২নং চরশাহী ইউনিয়নের ১নং ওয়ার্ড নুরুল্যাপুর গ্রামের মীর বাড়ির রাহমানিয়া নুরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার পিছন থেকে ৬টি গরু রেখে প্রতারকচক্র লাপাত্তা।
বাকি ৩টি গরুর অবস্থান শনাক্ত করার চেষ্টা অব্যাহত রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়,প্রতারক চক্রটি অনলাইনে অর্ডার দিয়ে টাকা পরিশোধ ছাড়াই গরু নিয়ে পালানোর পরিকল্পনা করেছিল। এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে একটি মামলা দায়ের করা হয়েছে। প্রতারক চক্রের সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে।
৪ মার্চ বুধবার অনুমানিক রাত ২টার সময় বেগমগঞ্জ থানার এস আই আরিফুর এবং খামারির সমন্বয়ে উদ্ধার করা ৬টি গরু বেগমগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়।
Leave a Reply