শিরোনাম :
জেলি, সয়াবিন তেল ও সোডা মিশিয়ে ভেজাল দুধ তৈরি: যশোরের কেশবপুরে আটক ৬ রমজানকে ঘিরে বগুড়া শেরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পবিত্র মাহে রমজান উপলক্ষে সাভারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের ইফতার বিতরণ, দোয়া ও মাহফিল অনুষ্ঠিত। এনসিপি ও পুলিশের ছত্রছায়ায় বিএনপি নেতাকে হয়রানি ও বাড়ি দখলের অভিযোগ লালমোহনে সেমাই কারখানায় ভ্রাম্যমাণ আদালতের ২০ হাজার টাকা জরিমানা এক মুহূর্তের আগুনে গরু গোয়াল ঘর ছাই সাঘাটার দিনমজুর আসাদুলের স্বপ্ন ভস্মীভূত চাঁপাইনবাবগঞ্জে ভোলাহাটে ইউনি ব্লক সড়ক নির্মাণে কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছ। কক্সবাজারে ৫০ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক আখাউড়ায় ৪৫ ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীদের সঙ্গে এমপি মুশফিকুর রহমানের শুভেচ্ছা বিনিময়। বরিশালে যৌতুকের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, “স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড”: উপজেলা নির্বাচন ঘিরে শরীয়তপুর সদরে তৃণমূলের পছন্দ ও জনপ্রিয়তার শীর্ষে মাহবুব মোর্শেদ টিপু। জামালপুরে প্রথম নারী পুলিশ সুপার হিসেবে পদায়ন করছেন ফারজানা ইয়ামিন পলাশবাড়ী উপজেলায় নাগরিক প্লাটফম এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত  মাতৃভূমি সংগঠন(MS)- এর উদ্যোগে মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত.. সাতক্ষীরায় এসিল্যান্ড বিজয় কুমারের বিরুদ্ধে স্ত্রী নির্যাতন ও যৌতুকের মামলা ১৫ নং ওয়ার্ডে কাউন্সিল’র পদে দোয়া ও সমর্থন চেয়েছেন সিদ্দিকুর রহমান দোলপূর্ণিমা উপলক্ষে বারমাসিয়া জমকালো আয়োজনে সম্পূর্ণ হয়েছে মহানামযজ্ঞ মহোৎসব।  সুবিদপুর পূর্ব ইউনিয়নে ওএমএসের চাল বিতরণে রাজনৈতিক বিভাজনের অভিযোগ একান্নতম জন্মদিনে নদীবাংলার কবি রিপন শান এর জীবন ও সাহিত্য নিয়ে মূল্যায়ন সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ।। ‎সাংবাদিক উন্নয়ন পরিষদ (JDC) কেন্দ্রীয় কমিটি ঘোষণা। 

চাঁপাইনবাবগঞ্জে ভোলাহাটে ইউনি ব্লক সড়ক নির্মাণে কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছ।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৭১ বার পঠিত

 

 

 

মোঃ মুকুল হক স্টাফ রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ।

 

চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার ৪ নং জামবাড়িয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে আন্দপুর হইতে মান্নুমোড় পর্যন্ত ইউনি ব্লক সড়ক নির্মাণকাজে অনিয়মের অভিযোগ ঘিরে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের প্রতিবাদে কথা বলতে গেলে ঠিকাদারের পক্ষ থেকে হুমকি দেওয়া হচ্ছে।

এলাকাবাসী জানান, প্রটেকশন ওয়ালে ১ নম্বর ইটের পরিবর্তে ২ নম্বর ইট ব্যবহার, ব্লকের নিচে নিম্নমানের খোয়া প্রয়োগ এবং যথাযথ কম্প্যাকশন ও পানি ব্যবহার না করার মতো একাধিক অনিয়ম হচ্ছে। নিম্নমানের কাজের অভিযোগে কিছুদিন আগে এলাকাবাসী নির্মাণকাজ বন্ধও করে দেন।

প্রকল্পটি বাস্তবায়ন করছে মিম ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং লিমিটেড। প্রায় ২ কোটি ৭৮ লাখ ৭৩ হাজার ৭৯৬ টাকা ব্যয়ে ৪ কিলো ২০ মিটার দৈর্ঘ্যের সড়কটি নির্মাণাধীন রয়েছে। কাজটির তদারকি করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

অভিযোগের বিষয়ে ঠিকাদার সেলিমের বক্তব্য নিতে গেলে তিনি অনিয়মের অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার কাজের কোনো অনিয়ম নেই। সম্পূর্ণ কাজ নিয়ম মেনেই করা হচ্ছে।” তবে এ সময় তিনি আরও বলেন, আমার কাজে কোন ভুল নেই।

স্থানীয়দের দাবি, উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ তদন্তের পরিবর্তে ভয়ভীতি প্রদর্শন পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। তারা বলেন, “সরকারি অর্থে পরিচালিত উন্নয়নকাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।

এ বিষয়ে বক্তব্য জানতে ভোলাহাট উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহিন মাহমুদ বলেন, “বিষয়টি আগে জানা ছিল না। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সহায়তা করব।”

এলাকাবাসী ও সচেতন মহলের দাবি, দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অবস্থা যাচাই, সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনা এবং দ্রুত ব্যবস্থা নেওয়া।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com